buzywithinfoBuzy With Info
Everything About Business
SIP

আর্থিক সংকটের সময়ে SIP পেমেন্ট একেবারে বন্ধ না করে, করুন Pause! জানুন বিস্তারিত

SIP বা Systematic Investment Plan সম্পর্কে বর্তমানে অনেকেই অনেক বেশি সচেতন। প্রতি মাসে নিয়মিত অর্থ জমা করার কারণে অতিরিক্ত আর্থিক চাপও পড়ে না এবং তার পাশাপাশি নিয়মিত অর্থ সঞ্চয়ের অভ্যাসও তৈরি হয়। তবে আর্থিক সংকটের সময়ে নিয়মিত SIP অ্যামাউন্ট জমা করা মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য বেশ কষ্টসাধ্য হতে পারে। সেইসময় সম্পূর্ণ বন্ধ না করে ‘SIP Pause’-এর সুবিধা বিনিয়োগকারীরা নিতে পারেন। আজকে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব।

6 2

SIP Pause কী?

মিউচ্যুয়াল ফান্ড কোম্পানির পলিসি অনুযায়ী SIP pause বা SIP break কয়েক মাস থেকে শুরু করে এক বছর অবধি হতে পারে। এই সময়ের মধ্যে SIP বিনিয়োগকারীদের নতুন করে কোনোরকম SIP কন্ট্রিবিউশন জমা করার দরকার পড়ে না।

কেন SIP বন্ধ না করে SIP pause বেছে নেবেন?

→ Investment growth:  SIP যখন সাময়িক বন্ধ থাকে সেই সময়ও বিনিয়োগকারীদের যে ফান্ড ইনভেস্ট করা রয়েছে তার থেকে রিটার্ন আসতে থাকে। ফলে সেইসময় মার্কেট ঊর্ধ্বমুখী হলে তার লাভ পাওয়া যায়। সম্পূর্ণ বন্ধ করার পরিবর্তে সাময়িক বন্ধ করলে বিনিয়োগকারীরা নিজেদের পজিশন ধরে রাখতে পারেন। ফলে মার্কেট রিকভারির সময়ে সুবিধা পাওয়া যায়।

নতুন করে SIP চালু করা এড়ানো যায়:  কোনো SIP বন্ধ করার মানে হল পরবর্তীতে নতুন একটি SIP চালু করা। যার ফলস্বরূপ কম্পাউন্ডিং-এর সুবিধা পাওয়া যাবে না এবং লংটার্মের আর্থিক লক্ষ্যে তার প্রভাব পড়বে। 

ফ্লেক্সিবল:  ‘SIP Pause’ ফিচারটি নিজের আর্থিক পরিস্থিতি অনুযায়ী যখন খুশি শুরু বা বন্ধ করা যায়। ফলে ইনভেস্টমেন্টের সুযোগগুলিও হাত ছাড়া হয় না।

কখন এই ফিচারটি ব্যবহার করা যেতে পারে?

→ চাকরি হারানো বা আয় উল্লেখযোগ্যভাবে কমে গেলে।

→ চিকিৎসাগত কোনো প্রয়োজনে অনেকটা পরিমাণ ফান্ডের প্রয়োজন হলে।

→ সন্তানের উচ্চশিক্ষা, বাড়ি মেরামতির মতো বড় কোনো খরচের সময়।

July 18 New in article ads By Sir

কীভাবে সাময়িকভাবে বন্ধ করবেন SIP?

  • প্রথমেই আপনার মিউচ্যুয়াল ফান্ড হাউসের সঙ্গে যোগাযোগ করুন। বেশিরভাগ ফান্ড হাউস নিজেদের ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে SIP pause-এর সুবিধা দিয়ে থাকে, যাতে সহজে ও তাড়াতাড়ি এই ফিচারটি ব্যবহার করা হয়।
  • কিছু ক্ষেত্রে আপনাকে একটি আবেদনপত্র ভর্তি করতে হতে পারে। তার জন্য অনলাইনে ফর্ম জমা করা যাবে। তবে কোনো কোনো ফান্ড হাউসে ব্যক্তিগতভাবে ফর্ম জমা করার পদ্ধতিও থাকতে পারে।
  • এরপর আপনাকে ঠিক করতে হবে, আপনি কত সময়ের জন্য SIP pause করতে চান। সাধারণত এটি ৩ মাস থেকে ৬ মাসের মেয়াদে হয়ে থাকে, তবে SIP pause-এর মেয়াদ কত মাসের হবে তা ফান্ড হাউসের পলিসির উপর নির্ভর করছে।
  • এরপর আপনার SIP Pause-এর আবেদন প্রসেস হয়ে গেলে ফান্ড হাউস আপনাকে একটি কনফার্মেশন পাঠাবে। 

কীভাবে আবার SIP চালু করবেন?

আপনি যদি SIP pause-এর নির্দিষ্ট মেয়াদ নির্দেশ করে থাকেন তাহলে সেই সময়ের পর থেকে নিজে থেকেই পুনরায় SIP চালু হয়ে যাবে। নতুন করে কোনো ডক্যুমেন্ট জমা করতে হবে না। তবে যদি আপনি auto resume না নির্বাচন করে থাকেন, অর্থাৎ যদি না বলা থাকে SIP pause-এর কত দিন পর এই ফিচারটি বন্ধ করতে হবে, তাহলে তার জন্য ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে অনলাইনে auto resume চালু করা যেতে পারে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading