একদিকে স্মল ও মিড ক্যাপ ফান্ড নিয়ে ক্রমাগত চর্চা এবং অন্যদিকে বহু বিনিয়োগকারীর মনে দ্বন্দ্ব তৈরি হওয়া যে তাঁদের SIP চালিয়ে যাওয়া উচিত নাকি বন্ধ করে দেওয়া উচিত— এরই মাঝে কিছু আর্থিক বিশেষজ্ঞের মতামত, ভয় পেয়ে সম্পূর্ণ ফান্ড উইথড্র না করে নিয়মিত অ্যাসেট অ্যালোকেশন এবং সময়ে সময়ে পোর্টফোলিওতে দরকারি কিছু পরিবর্তন ভোলাটিলিটি মোকাবিলা করতে সহায়ক এবং এর ফলে আর্থিক লক্ষ্যতে পৌঁছানোও সম্ভব।
SIP স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের জন্য নয়। স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের লক্ষ্য থাকে স্বল্পমেয়াদে বিনিয়োগ করে মুনাফা অর্জন করা। ফলে বিশেষজ্ঞরা মনে করেন এই সময় স্মল বা মিড ক্যাপ ফান্ডে ঝুঁকির কথা না বিবেচনা করে বিনিয়োগ করা উচিত নয়। আর্থিক উপদেষ্টাদের মতে একজন বিনিয়োগকারী যিনি নিজেই নিজের ফান্ড পরিচালনা করেন অর্থাৎ একজন self-directed investor বেশিরভাগ ক্ষেত্রে অতীতের ফলাফলের দিকে অধিক নজর দেন এবং ঝুঁকির কথা প্রায়ই বিবেচনা করেন না। যেহেতু এই ফান্ডগুলি গত এক-দুই বছরে নিজেদের আসল ভ্যালু থেকেও অধিক বৃদ্ধি পেয়েছে, তাই এইগুলি থেকে শর্টটার্মে অবাস্তব রিটার্নের আশায় বিনিয়োগ করা উচিত নয়। বরং লার্জ এবং ডাইভারসিফায়েড ফান্ডে বিনিয়োগ করা যেতে পারে। তবে যদি আপনার লক্ষ্য ১৫ থেকে ২০ বছরের হয়, তাহলে মোট ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের কিছু অংশ এই ধরনের স্মল ও মিড ক্যাপ ফান্ডে SIP হিসেবে বিনিয়োগ করা যেতে পারে।
রিটার্ন চার্টে দেখা গেছে গত পাঁচ বছরে এই দুই ক্যাটাগরির ২১টি স্কিমে XIRR double digit হয়েছে। কিন্তু গত সেপ্টেম্বরে Nifty সর্বোচ্চ সীমায় পৌঁছানোর পর এই ক্যাটাগরির ২৯টি স্কিম 46% পর্যন্ত negative XIRR দিয়েছে SIP ইনভেস্টমেন্টে।
কিছুদিন আগে ICICI Prudential Mutual Fund-এর প্রধান ইনভেস্টমেন্ট অফিসার S.Naren একটি ইভেন্টে উল্লেখ করেন যে, কোনো বিনিয়োগকারী যদি ভুল কোনো ফান্ডে ভুল সময়ে SIP-র মাধ্যমেও বিনিয়োগ করেন তাহলেও আর্থিক সমস্যা আসবে। তিনি অতীতের বেশ কিছু উদাহরণও দেন, যেমন ১৯৯৪-২০০২ এবং ২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত মিড ক্যাপ SIP কোনো রিটার্ন দিতে পারেনি, উল্টে বিনিয়োগকারীরা অর্থ খুইয়েছেন।
S.Naren মনে করেন এই ধরনের ফান্ডে যদি আপনি ২০ বছর বা তার বেশি বিনিয়োজিত না থাকতে পারেন তাহলে ভালো ফল আশা করা যাবে না। তাঁর মতে বর্তমানে বিনিয়োগকারীদের উচিত লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ অথবা ইক্যুইটি-ওরিয়েন্টেড হাইব্রিড ফান্ডে বিনিয়োগ করা। তবে জানেন কি mid ও small cap fund নিয়ে এত দুশ্চিন্তা কেন? তার কারণ হল এর ভ্যালুয়েশন। বিনিয়োগকারীদের মাধ্যমে এই ফান্ডে ক্রমাগত ক্যাশ ইনফ্লোর কারণে এই ক্যাটাগরিগুলির স্টকের দাম বেড়েছে এবং সেই কারণে স্কিমগুলি অস্বাভাবিক ভ্যালুয়েশনে পৌঁছেছে।
আপনার কী করা উচিত?
→ যখন একজন বিশিষ্ট ইনভেস্ট অফিসার জানান যে mid ও small cap ওভারভ্যালুড রয়েছে, তার মানে হল তিনি একটি পরিস্থিতির কথা উল্লেখ করছেন, একটি ফ্যাক্ট জানাচ্ছেন। কারণ খুব স্বাভাবিকভাবেই যখন Nifty 50 ২১গুণ trailing P/E-তে ট্রেড করছে, Nifty Midcap 150 ও Nifty small cap 250 যথাক্রমে ৩৬ ও ৩০ ট্রেলিং P/E-তে ট্রেড করছে তখন বুঝতে হবে মার্কেটের ভ্যালুয়েশন বেশি আছে এবং কারেকশন প্রয়োজন। ইতিমধ্যে Nifty midcap 150 নিজের সর্বোচ্চ সীমা থেকে 16% কারেক্ট হয়েছে এবং Nifty Small cap 250-এর P/E-ও 19% কারেক্ট হয়েছে। যেহেতু সবকটি ক্যাটাগরি ওভারভ্যালুড হলেও স্মল ও মিড ক্যাপের ভ্যালুয়েশন অতিরিক্তই বেড়েছিল তাই এটি স্বাভাবিক হতেও একটু বেশি সময় লাগবে।
তার অর্থ এমন নয় যে সমস্ত SIP বন্ধ করে দেওয়া উচিত। কারণ–
(a) কোনো মার্কেট ক্যাপের ভ্যালুয়েশন ঠিক কতটা তার মোটামুটি আন্দাজ দেয় index valuation। এমন অনেক আলাদা স্টক রয়েছে mid ও small cap-এর, যেগুলি index-এর তুলনায় অধিক কারেক্ট হয়েছে ও সস্তা ভ্যালুয়েশনে পৌঁছেছে।
(b) কোনো একটি মার্কেট ক্যাটাগরি যেমন স্মল, মিড বা লার্জ–– এদের সব স্টক কখনোই একেবারে কারেক্ট হয় না। কোনো কোনো স্টকে কারেকশন আসে আবার কোনো কোনো স্টক দেরিতে কারেক্ট হয়। ফলে স্মল অথবা মিড ক্যাপ ফান্ডের সমস্ত স্টকের সঠিক ভ্যালুয়েশন এলে তবে আপনি বিনিয়োগ করবেন, এমনটা ভালে সময়মতো বিনিয়োগ করা যাবে না।
(c) তৃতীয় বিশেষ দরকারি বিষয়টি হল মার্কেট কারেক্ট হতে চলেছে বা মার্কেট নিজের bottom-এ যাবে এইরকম মন্তব্য বেশিরভাগ ক্ষেত্রে ঘটনার পরে শোনা যায়। এই সময় SIP বন্ধ করা বা ফান্ড সেল করা সহজ। তবে কঠিন প্রশ্ন হল পুনরায় কখন ফান্ডে entry নিতে হবে সেটি জানা। কোভিড মহামারির সময়ে আমরা কেউই জানতাম না কখন আবার ফান্ডে এন্ট্রি নিতে হবে, ফলে অনেকেই যাঁরা সেই মুহূর্তে ফান্ড থেকে exit নিয়েছিলেন অথবা SIP বন্ধ করেছিলেন তাঁদের প্রভূত রিটার্ন হাতছাড়া হয়েছিল। সেইজন্য মার্কেট টাইম করা অর্থাৎ সময়ে সময়ে মার্কেটে এন্ট্রি এবং সময় বুঝে মার্কেট থেকে এক্সিট খুচরো বিনিয়োগকারীদের জন্য সম্ভব নয়। তার পরিবর্তে SIP-র মাধ্যমে বিনিয়োগ করলে ভোলাটাইল সময়ে সুবিধা হয়।
→ SIP বন্ধ করার পরিবর্তে আপনাকে রিব্যালেন্সিং করতে হবে। যে সময়ে mid ও small cap থেকে বেশি রিটার্ন আসছে সেই সময়ে আপনাকে সেই রিটার্ন লক করে নিতে হবে। এর জন্য আপনি নির্দিষ্ট একটি percentage অ্যামাউন্ট mid ও small cap-এ অ্যালট করতে পারেন এবং যেসময় আপনার অ্যালোকেশনের তুলনায় exposure বেড়ে যাবে তখনই ফান্ড রিব্যালেন্সিং করুন অর্থাৎ mid ও small cap exposure কমিয়ে লার্জ ক্যাপে অ্যালট করুন।
→ একথা ঠিক যে রিডেম্পশনের চাপ বাড়লে স্মল ক্যাপ ফান্ডে টাকা উইথড্র-এর সমস্যা তৈরি হয় লিক্যুইডিটির অভাবে। তবে জনপ্রিয় ফান্ডে এই ধরনের ঝুঁকি কম থাকে বা এই ধরনের ঝুঁকি নিয়ন্ত্রণের সুবিধা অনেক ভালো থাকে। SEBI-র নতুন নিয়ম অনুযায়ী প্রতি ১৫ দিন অন্তত mid ও small cap ফান্ডগুলিকে liquidity stress test প্রকাশ করতে হবে যাতে লিক্যুইডি ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যায়। বিনিয়োগের আগে অবশ্যই ফান্ডের লিক্যুইডিটি স্ট্রেস টেস্ট দেখে নেওয়া উচিত।
সবশেষে বলা যায় আপনি যদি স্বল্পমেয়াদে SIP করেন, আপনার সমস্ত অর্থ high-risk ক্যাটাগরিতে রাখেন, মাত্র ১ থেকে ৩ বছরের জন্য equity তে বিনিয়োগ করেন বা অ্যাসেট অ্যালোকেশন অথবা rebalancing-এ নজর না দেন তাহলে আপনার অর্থ সংকটে থাকতে পারে। এগুলি যদি না করে থাকেন তাহলে SIP বন্ধ অবশ্যই করা উচিত নয়।






Biplab Santra
February 15, 2025এখন কি SIP শুরু করা টা ঠিক হবে