সাধারণ SIP-র কিছু অভিনব রূপ হল step up SIP। Regular SIP-তে যেমন কোনো বিনিয়োগকারী একই পরিমাণ টাকা জমা করেন অর্থাৎ তাঁর বিনিয়োগের পরিমাণ অপরিবর্তিত থাকে, সেখানে step up SIP-র সাহায্যে ইনভেস্টররা নিয়মিত নিজেদের কন্ট্রিবিউশন বাড়ানোর সুযোগ পাবেন। এটা সেইসব বিনিয়োগকারীদের জন্য বেশি উপযোগী যাঁরা মনে করেন ধীরে ধীরে তাঁদের আয়ের পরিমাণ বাড়বে এবং তাঁরা সেই বৃদ্ধি থেকে কিছু পরিমাণ অর্থ SIP-তে বিনিয়োগ করতে পারবেন।
কেমনভাবে কাজ করে step up SIP?
→ সাধারণ SIP-তে যেমনভাবে টাকা জমা করা শুরু হয়, এখানেও সেইভাবেই প্রথমে SIP শুরু করতে হবে। যেমন ধরা যাক প্রতি মাসে কোনো ফান্ডে ৫০০০ টাকা দিয়ে SIP শুরু করা হল।
→ এইবার step up SIP-র বিশেষ ফিচারটির মাধ্যমে আপনি নিয়মিত investment amount বাড়ানোর সুযোগ পাবেন যেটা আগে থেকেই আপনাকে set করে রাখতে হবে। Step up SIP-তে বিনিয়োগকারী নিজের ইচ্ছেমতো SIP অ্যামাউন্ট বাড়ানোর frequency ঠিক করতে পারেন অর্থাৎ তিনি ৩ বা ৬ মাস অন্তর অন্তর step up করতে চান নাকি ১ বছর অন্তর অন্তর সেটা set করতে হবে। সাধারণত ৬ মাস ও ১ বছর অন্তর step up বেশি জনপ্রিয়।
→ এবার ঠিক করতে হবে আপনি একটি নির্দিষ্ট টাকায় step up করতে চান নাকি নির্দিষ্ট percentage-এ step up করতে চান। যেমন, আপনি প্রতি বছর 10% করে step up করতে পারেন বা ১০০০ টাকা করে step up করতে পারেন।
→ এই দুটি বিষয় স্থির হয়ে গেলে সেই একই frequency-তে অর্থ SIP-র মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ হয়ে যাবে।
এবার একটা উদাহরণের মাধ্যমে step up SIP-র বিষয়টি বোঝা যাক।
ধরুন, ৩০ বছর বয়সি একজন বিনিয়োগকারী নিজের অবসরের জন্য সঞ্চয় করতে চান, অর্থাৎ আগামী ২৫ বছর তিনি ইনভেস্টমেন্ট চালিয়ে যাবেন। ওই বিনিয়োগকারী জানেন তাঁর বেতন সময়ে সময়ে বাড়বে এবং তিনি সেই কারণেই আয়ের এই বৃদ্ধি নিজের বিনিয়োগে ব্যবহার করে বিনিয়োগ বাড়াতে চান। সেই কারণে তিনি সাধারণ SIP না করে step up SIP শুরু করলেন।
প্রাথমিক SIP অ্যামাউন্ট: ওই ব্যক্তি প্রতি মাসে ৫০০০ টাকার SIP শুরু করলেন।
Step up-এর frequency: তিনি প্রতি বছর step up করতে চান। অর্থাৎ বার্ষিক step up নির্বাচন করলেন।
Step up-এর amount: তিনি চান প্রতি বছর 10% করে SIP অ্যামাউন্ট বাড়াতে।
প্রথম বছর – ৫০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ।
প্রথম বছরের ইনভেস্টমেন্ট = 5000*12 = 60000 টাকা
দ্বিতীয় বছর– 10% বেড়েছে SIP, অর্থাৎ এখন প্রতি মাসে ৫৫০০ টাকা দ্বিতীয় বছরে invest হবে।
দ্বিতীয় বছরের ইনভেস্টমেন্ট = 5500 * 10 =66000 টাকা।
তৃতীয় বছর – আরও 10% বেড়েছে, তৃতীয় বছর প্রতি মাসে বিনিয়োগ হবে ৬০৫০ টাকা।
তৃতীয় বছরের ইনভেস্টমেন্ট = 6050 * 10
= 72600 টাকা।
এইভাবে প্রতি বছর 10% করে ইনভেস্টমেন্ট বাড়বে। আমরা যদি ধরে নিই এই বিনিয়োগ থেকে 12% রিটার্ন পাওয়া যাচ্ছে তাহলে এইভাবে 10% করে প্রতি বছর step up করার ফলে ২৫ বছর পর investment-এর মোট পরিমাণ দাঁড়াবে ২ কোটি ১৩ লাখ ৭৭ হাজার ৭৩১ টাকা।
সুতরাং দেখা গেল step up SIP একটি কার্যকরী পথ যার মাধ্যমে দীর্ঘমেয়াদে আর্থিক লক্ষ্য সহজেই পূরণ করা যায়। আপনি অবসরের পরিকল্পনা করুন কিংবা সন্তানের উচ্চশিক্ষার, step up SIP আপনাকে অর্থ বৃদ্ধির সুযোগ তো দেবেই পাশাপাশি inflation-এর সঙ্গেও পাল্লা দেবে।





