Article By – সুনন্দা সেন

চলতি বছরের গত সাত মাসে একাধিক মিউচ্যুয়াল ফান্ড লঞ্চ হয়েছে। ২০২৪ সালের প্রথমার্ধে ১১৭টি মিউচ্যুয়াল ফান্ড লঞ্চ হয়েছে। যার মধ্যে ৯৪টি মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করা যায়। যা ২০২৩ সালের মোট ৫১টি ফান্ডের তুলনায় অনেক বেশি। আগস্ট মাসের প্রথম সপ্তাহেই বেশকিছু ফান্ড হাউস নিউ ফান্ড অফার নিয়ে এসেছে। এবার জানা যাচ্ছে চলতি মাসে একসাথে তিনটি NFO নিয়ে আসছে জনপ্রিয় ফান্ড হাউস। তিনটি ফান্ড স্কিমের ফান্ড ম্যানেজারের দায়িত্ব সামলাবেন হর্ষ শেঠি।
জানা যাচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের কাছে ড্রাফ্ট ডকুমেন্ট জমা করেছে মিউচ্যুয়াল ফান্ড হাউস SBI Mutual Fund। নতুন তিনটি ফান্ডই Index Funds হতে চলেছে। আর সেগুলির নাম হল- (i) SBI Nifty Bond Index Fund (SBI নিফটি ব্যাংক ইনডেক্স ফান্ড), (ii) SBI Nifty IT Index Fund (SBI নিফটি IT ইনডেক্স ফান্ড) এবং SBI Nifty India Consumption Index Fund (SBI নিফটি ইন্ডিয়া কনজাম্পশন ইনডেক্স ফান্ড)। এই ফান্ডগুলির বিষয় একনজরে দেখে নেওয়া যাক:-
- SBI নিফটি ব্যাংক ইনডেক্স ফান্ড: এটি একটি Open-Ended Fund। যা নিফটি ব্যাংক ইন্ডেক্সকে ট্র্যাক করবে। NFO- এ বিনিয়োগের সুযোগ পাবেন প্রায় ১৫ দিনের কাছাকাছি। এই মিউচুয়াল ফান্ডটি মোট সম্পদের ৯৫% থেকে ১০০% নিফটি ব্যাংক ইন্ডেক্সের আওতায় থাকা সিকিউরিটিগুলিতে এবং ০% থেকে ৫% ট্রাই পার্টি রেপো এবং লিকুইড মিউচুয়াল ফান্ডের ইউনিট সহ সরকারি সিকিউরিটিগুলিতে বিনিয়োগকরা হতে পারে।
- SBI নিফটি IT ইন্ডেক্স ব্যাংক: ফান্ডটিও একটি Open-Ended স্কিম হতে চলেছে। যার NFO- এর তারিখ বা সময় জানা যায়নি। NFO -এর সময়কালে বিনিয়োগকারীরা এসবিআই মিউচুয়াল ফান্ডের কোন বিদ্যমান স্কিম থেকে বিনিয়োগ এই স্কিমে সুইচ করতে পারবেন। আর আবেদনের ন্যূনতম পরিমাণ হবে ৫০০০ টাকা।
- SBI নিফটি ইন্ডিয়া কনজাম্পশন ইন্ডেক্স ফান্ড: ফান্ডটি নিফটি ইন্ডিয়া কনজাম্পশনকে ট্র্যাক করতে চলেছে। আসলে এটি একটি Open-Ended Fund। এই ফান্ড স্কিমে বিনিয়োগের নূন্যতম পরিমাণ হতে চলেছে ৫ হাজার টাকা।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]





