Article By – সুনন্দা সেন

বর্তমানে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে। এবার টাটা অ্যাসেট ম্যানেজমেন্ট শুক্রবার অর্থাৎ ৮ নভেম্বর,২০২৪ এ ‘টাটা ইন্ডিয়া ইনোভেশন ফান্ড’ চালু করার বিষয় ঘোষণা করেছে। এই তহবিলটি সেক্টর জুড়ে উদ্ভাবনী কৌশল এবং থিম গ্রহণের মাধ্যমে লাভবান হতে চাওয়া কোম্পানিগুলিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী খাতে মূলধনের তৈরিতে সাহায্য প্রদান করবে।
বিনিয়োগের কথা চিন্তা যদি করে থাকেন, তবে নিজের অর্থ খরচের আগে টাটা অ্যাসেট ম্যানেজ মেন্ট দ্বারা লঞ্চ করা নতুন MF এর বিষয় জানুন। পাশাপশি জানুন ‘টাটা ইন্ডিয়া ইনোভেশন ফান্ড’- এর নিউ ফান্ড অফার বা NFO – এর বিষয়। :–
- ফান্ডের নতুন ফান্ড অফার বা NFO সাবস্ক্রিবশন ১১ নভেম্বর,২০২৪ খোলা হবে এবং ২৫ নভেম্বর, ২০২৪-এ তা বন্ধ হবে।
- নতুন ফান্ডটি একটি ওপেন – এন্ডেন থিমেটিক স্কিম।
- টাটা গ্রুপের নতুন মিউচ্যুয়াল ফান্ডটি nifty 500 – এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- NFO তে বিনিয়োগের নূন্যতম সীমা হলো ৫,০০০ টাকা। এরপরে ১ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন।
- ‘টাটা ইন্ডিয়া ইনোভেশন ফান্ড’- এর ফান্ড ম্যানেজার মিতা শেঠি ও কপিল মালহোত্রা।
- প্রযোজ্য নেট অ্যাসেট ভ্যালুর (NAV) ১%।
- যদি ফান্ড বরাদ্দের দিন থেকে ৯০ দিন বা তার আগে রিডিম করা হয় সেক্ষেত্রে এক্সিট লোড আরোপিত হবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




