Article By – সুনন্দা সেন

বিনিয়োগ বাজারে আকর্ষণীয় রিটার্ন পাওয়ার একটি অন্যতম সেরা বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। অবশ্য এক্ষেত্রে উচ্চ ঝুঁকির সম্ভবনাও থাকে। এরপরেও সতর্কতার সঙ্গে পরিকল্পনা অনুসারে বিনিয়োগ করে দুর্দান্ত রিটার্ন পেতে সক্ষম হয়ে উঠছেন বিনিয়োগকারীদের একটি বড় বড় অংশ। তাই ফান্ড হাউসগুলো বিনিয়োগকারীদের আকর্ষণ করতে এবং তাদের বিনিয়োগের সুযোগ প্রদানের কারণে নতুন নতুন ফান্ড লঞ্চ করে থাকে। পাশাপশি সাধারণ মানুষের জন্য অফার করে নিউ ফান্ড অফার সাবস্ক্রিবশন।
চলতি বছরের এই পর্যন্ত অনেকগুলি নতুন ফান্ড লঞ্চ হয়েছে। এবার এক সংবাদ সংস্থার দ্বারা প্রকাশিত প্রতিবেদন বলছে, খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে তিনটি নতুন থিমেটিক ফান্ড। ইতিমধ্যেই ফান্ডগুলির ড্রাফ্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI -র কাছে জমা পড়ে গিয়েছে। তবে প্রশ্ন হলো, কোন কোন ফান্ড হাউজের পক্ষ থেকে কী কী ফান্ড লঞ্চ করা হতে চলেছে? আর দেরি না করে চলুন সেই বিষয় জেনে নেওয়া যাক। :–
- মতিলাল ওসওয়াল ইনোভেশন অপারচুনিটিজ ফান্ড: এই ফান্ড হাউসের নতুন ফান্ডটি একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম হতে চলেছে। যা বিনিয়োগের ক্ষেত্রে ইনোভেশন থিম অনুসরণ করবে। আর এই নতুন ফান্ড স্কিমটিকে Nifty 500 TRI –এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে বলেও জানা যাচ্ছে।
- অ্যাক্সিস বিল্ড ইন্ডিয়া ফান্ড: জনপ্রিয় অ্যাক্সিস ফান্ড হাউসের নতুন ফান্ডটি, একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম। বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ থিম অনুসরণ করবে। আর ‘অ্যাক্সিস বিল্ড ইন্ডিয়া ফান্ড’ Nifty 500 TRI –এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে।
- এডেলওয়েইস কনজাম্পশন ফান্ড: এই ফান্ড হাউসের তরফ থেকে লঞ্চ করা নতুন মিউচ্যুয়াল ফান্ডটি একটি ওপেন এন্ডেড ইক্যুইটি স্কিম। বিনিয়োগের ক্ষেত্রে এই ফান্ড স্কিমটি কনজাম্পশন থিম অনুসরণ করবে। আর ‘এডেলওয়েইস কনজাম্পশন ফান্ড’ NIFTY India Consumption TRI –এর বিপরীতে বেঞ্চমার্ক করা হবে বলে জানা যাচ্ছে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




