কোনো মিউচ্যুয়াল ফান্ড স্কিমের রিটার্ন গণনার জন্য ট্রেলিং ও রোলিং এই দুই মেট্রিক ব্যবহার করা হয়। এই দুটি মেট্রিকই জানায় যে একটি স্কিম কেমন পারফর্ম করছে। এটা ঠিক যে অতীতের ফলাফল দেখে ভবিষ্যতের রিটার্নের নিশ্চয়তা তৈরি হয় না, তবুও এই রিটার্নগুলি আপনাকে জানতে সাহায্য করে যে, দীর্ঘ সময় ধরে একটি স্কিম কেমন ফলাফল করেছে এবং আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী কোন্ ফান্ডটি উপযুক্ত হবে। আজকের আলোচনায় আমরা দেখে নেব traling ও rolling return কী এবং এই ক্যালকুলেশন দেখে কীভাবে mutual fund investment-এর performance দেখবেন।
Trailing ও rolling return কী?
দুটি নির্দিষ্ট সময়ের মাঝে একটি মিউচ্যুয়াল ফান্ডের পারফরমেন্স কেমন তা দেখায় trailing return বা point to point return। অর্থাৎ নির্দিষ্ট একটি সময়ে, যেমন ১ বছর, ৩ বছর, বা ৫ বছরে একটি ফান্ড কতটা লাভ বা ক্ষতি করেছে তা দেখায় trailing return। এটি একটি নির্দিষ্ট সময়ের মাঝখানে ফান্ডের পারফরমেন্স দেখায়, এর গড় ফলাফল দেখায় না। যেমন ধরুন, একজন বিনিয়োগকারী যেদিন ফান্ড বিক্রি করতে চান ও যেদিন ফান্ডটি কিনেছিলেন তার মাঝখানে কেমন ফলাফল করেছে ফান্ডটি সেটি দেখায় ট্রেলিং রিটার্ন। অর্থাৎ বিনিয়োগকারীরা ট্রেলিং রিটার্ন থেকে জানতে পারেন কোনো ইনভেস্টমেন্ট প্রফিটে আছে নাকি লসে আছে। প্রফিট ও লস দেখা ছাড়াও ট্রেলিং রিটার্ন কোনো ফান্ডের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে সাহায্য করে। অন্যদিকে কোনো ফান্ডের বার্ষিক গড় রিটার্ন কেমন তা দেখায় rolling return। এটি কোনো ফান্ডের ক্রমাগত ফলাফল কেমন সেটি দেখায়। ভবিষ্যতে ফান্ডটি কেমন পারফর্ম করবে তার পূর্বানুমান করার ক্ষেত্রে অনেক বেশি যথাযথ এই মেট্রিকটি।
কীভাবে গণনা করা হয় trailing return?
Trailing return = (Current NAV / Starting NAV)^1/n – 1
এই ফরমুলাতে দেখানো হয় নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি investment-এর ভ্যালুতে কত পরিবর্তন হল। এখানে দুটি price point নেওয়া হয়– বর্তমান NAV অর্থাৎ current NAV ও starting NAV অর্থাৎ বিনিয়োগের সময়ের NAV। এখানে ‘n’-এর অর্থ হল trailing period।
কীভাবে গণনা করা হয় rolling return?
Rolling return = (Ending NAV – Starting NAV) / starting NAV * 100
এখানে ending NAV বলতে rolling return period-এর শেষের কথা বলা হয়েছে এবং rolling return period-এর শুরুর কথা বোঝাতে starting NAV কথাটি ব্যবহার করা হয়েছে।
কোনো বিনিয়োগকারী যদি মিউচ্যুয়াল ফান্ড থেকে withdraw করতে চান তাহলে তাঁর withdrawal-এর সিদ্ধান্ত লাভজনক কিনা বুঝতে সম্পূর্ণভাবে ট্রেলিং রিটার্নের উপর ভরসা করতে হবে।
আর অন্যদিকে যদি কোনো index-এর সাপেক্ষে মিউচ্যুয়াল ফান্ডের সামগ্রিক ফলাফল কেমন তা জানতে হয় তাহলে rolling return-এর উপর নির্ভর করতে হবে।




