Ultra short term mutual fund, debt fund-এর ক্যাটাগরিতে পড়ে যারা ৩–৬ মাসের মেয়াদে বিভিন্ন কোম্পানিকে ঋণ দিয়ে থাকে। কম ঝুঁকির জন্য এই ফান্ডের পরিচিতি থাকলেও লিক্যুইড ফান্ডের তুলনায় ঝুঁকি খানিকটা বেশি এই ধরনের ফান্ডে। আজকে আমরা আলোচনা করব ultra short term mutual fund কী, এর বৈশিষ্ট্য কী, কীভাবে এটি কাজ করে, লিক্যুইড ফান্ডের সঙ্গে পার্থক্য কোথায়, কী কী সুবিধা রয়েছে, আপনি কি বিনিয়োগ করবেন ইত্যাদি বিষয়ে।
Ultra short term mutual fund কী?
Ultra short term mutual fund বা ultra short duration mutual fund আসলে debt fund scheme-এর অধীনে একটি ফান্ড, যা স্বল্প মেয়াদের অর্থাৎ মোটামুটি ৩–৬ মাসের বিনিয়োগের জন্য পরিচিত। এই ফান্ডের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল তুলনায় দীর্ঘ মেয়াদি debt fund-এর থেকে ঝুঁকি কিছুটা কম রেখে তার থেকে ভালো রিটার্ন দেওয়া। Debt instrument ও money market instrument-এ short duration-এর জন্য বিনিয়োগ করে এই ফান্ড। ফলে যে বিনিয়োগকারীরা স্বল্পমেয়াদি বিনিয়োগের সুযোগ নিতে চাইছেন তাঁরা এই ফান্ডে বিনিয়োগের কথা বিবেচনা করতে পারেন। এই ফান্ড মোটামুটি 7%–9% রিটার্ন দেয়।
Ultra short term mutual fund-এর বৈশিষ্ট্য
স্বল্প ঝুঁকি : কম ঝুঁকির জন্য পরিচিত এই ফান্ড উচ্চমানের debt instrument-এ বিনিয়োগ করে যাদের ক্রেডিট রেটিং ভালো।
স্বল্প মেয়াদ : এই ফান্ডের মেয়াদ স্বল্প হওয়ার কারণে এটি অন্যান্য ফান্ডের তুলনায় আলাদা। ফান্ডের অধীনে যে সিকিউরিটিগুলি থাকে তাদের মেয়াদ সাধারণত ৩–৬ মাসের হয়। ফলে ইন্টারেস্ট রেটের হ্রাস বৃদ্ধির প্রভাব কমে যায়।
রিটার্ন : underlying asset-গুলির capital appreciation-এর পাশাপাশি তাদের ইন্টারেস্ট আয়ের থেকে এই ফান্ডগুলি রিটার্ন জেনারেট করে। সাধারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় কিছুটা বেশি রিটার্নের নিশ্চয়তা দেয় এই ফান্ড।
কীভাবে কাজ করে এই ফান্ড?
Ultra short term mutual fund-এর ফান্ড ম্যানেজার ফান্ডটির পোর্টফোলিও তৈরি করতে খুব বিচক্ষণতার সঙ্গে মানি মার্কেট ইন্সট্রুমেন্ট ও ডেট ইন্সট্রুমেন্টগুলি নির্বাচন করে। ফান্ড ম্যানেজার মূলত সেই ইন্সট্রুমেন্টগুলি নির্বাচন করে যাদের মেয়াদ ৩–৬ মাসের হয়ে থাকে।
Liquid fund ও ultra short term mutual fund-এর পার্থক্য
Liquid fund ও ultra short term mutual fund-এর মূল পার্থক্য হল এই দুই ফান্ডের মেয়াদ। লিক্যুইড ফান্ড সেইসব debt ও money market instrument-এ বিনিয়োগ করে যাদের মেয়াদ থাকে ৯১ দিনের। অন্যদিকে আল্ট্রা শর্ট টার্ম মিউচ্যুয়াল ফান্ড যে সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করে তাদের মেয়াদ ৩–৬ মাসের হয়। তবে সাধারণত মেয়াদ বাড়লে ইল্ড কার্ভ বৃদ্ধি পায়। যেমন, ৭ অক্টোবর ২০২৪-এ যদি ৩ মাস মেয়াদের G-sec(Government Securities-এর ইল্ড দেখা হয়, দেখা যাবে সেটি 6.62% রিটার্ন দিয়েছে। সেখানে ৬ মাসের মেয়াদের G-sec-এর রিটার্ন 6.65% ও এক বছরের মেয়াদের G-sec-এর রিটার্ন 6.69%। অর্থাৎ মেয়াদ বাড়লে রিটার্ন কিছুটা বাড়ে। ফলে লিক্যুইড ফান্ডের তুলনায় আল্ট্রা শর্ট টার্ম মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ যেহেতু বেশি তাই এখানে লিক্যুইড ফান্ডের তুলনায় রিটার্ন বেশি। আবার মেয়াদ বেশি হওয়ার কারণে লিক্যুইড ফান্ডের থেকে এটি সামান্য বেশি ভোলাটাইল।
তথ্য ঋণ : www.worldgovernmentbonds.com
Ultra short term mutual fund-এর সুবিধা :
- এই ফান্ড সেইসব ডেট ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করে যাদের ম্যাচুরিটির duration বা মেয়াদ কম, সেই জন্য ইন্টারেস্ট রেটের ওঠা নামার প্রভাব কম থাকে।
- সাধারণ FD বা সেভিংস অ্যাকাউন্ট থেকে বেশি রিটার্ন জেনারেট করে এই ধরনের ফান্ড। যদিও এই ফান্ড সম্পূর্ণ ঝুঁকিবিহীন নয় তবে ঝুঁকির সঙ্গে সামঞ্জস্য রেখে রিটার্ন প্রদান করে ultra short term mutual fund।
- বিনিয়োগকারীরা সহজে ও চটজলদি ইউনিট রিডিম করতে পারেন এই ফান্ড থেকে। অর্থাৎ liquidity বেশি।
- ৩ মাস থেকে ১ বছরের মেয়াদে যাঁরা বিনিয়োগের কথা ভাবছেন তাঁদের জন্য উপযোগী।
- যেহেতু ডেট সিকিউরিটিতে বিনিয়োগ করা হয় তাই ঝুঁকি কম থাকায় এই ফান্ড diversification-এর সুযোগ দেয়।
কর ব্যবস্থা:
Ultra short term mutual fund-এর থেকে প্রাপ্ত capital gain আয়ের সঙ্গে যুক্ত হয়ে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী কর প্রযোজ্য হবে।
কাদের বিনিয়োগ করা উচিত?
মূলত যাঁরা কনজারভেটিভ ইনভেস্টর অর্থাৎ খুব বেশি ঝুঁকি নিতে অভ্যস্ত নন তাঁদের জন্য ভালো বিকল্প। এছাড়াও স্বল্পমেয়াদের জন্য বিনিয়োগ করতে চাইলে ultra short term mutual fund আদর্শ। তবে মনে রাখতে হবে ঝুঁকি কম হলেও একদম যে নেই তা নয়। Ultra short term mutual fund নিশ্চিত রিটার্নের গ্যারান্টি দেয় না, বা আপনার বিনিয়োগ করা অর্থ সুরক্ষিত থাকবে তার নিশ্চয়তাও নেই। যদিও ইক্যুইটি ফান্ডের তুলনায় অনেক বেশি নিরাপদ এটি।
Ultra short term mutual fund-এ যাঁরা বিনিয়োগ করবেন তাঁরা যেন শেয়ার বাজারের দৈনিক ও সাপ্তাহিক ওঠা নামার সঙ্গে স্বচ্ছন্দ হন কারণ এই ধরনের ফান্ডে short term fluctuation দেখা যেতে পারে। তবে আপনি ৩ মাসের বেশি ইনভেস্টেড থাকতে পারেন, তাহলে ঝুঁকি কিছুটা কমবে। আর যদি আপনি ১ বছর বা তার বেশি সময় ধরে বিনিয়োগ করতে চান তাহলে অন্যান্য আরও বিনিয়োগ বিকল্প আছে।
যদি আপনার কাছে সারপ্লাস ফান্ড অর্থাৎ বিনিয়োগের পরেও অতিরিক্ত অর্থ থেকে থাকে তাহলে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টে না রেখে ultra short term mutual fund-এ রাখতে পারেন। তবে বিনিয়োগের আগে বিবেচনা করা প্রয়োজন যে ফান্ডটি আপনার বিনিয়োগ কৌশল ও বিনিয়োগ লক্ষ্যের সঙ্গে মেলে কিনা।





