buzywithinfoBuzy With Info
Everything About Business
UTI Mutual Fund

UTI মিউচ্যুয়াল ফান্ড নতুন ফান্ড চালু করেছে! NFO -তে বিনিয়োগ করার আগে গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে নিন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

UTI মিউচ্যুয়াল ফান্ড (MF) বিনিয়োগকারীদের জন্য বছরের প্রথমেই নিয়ে এলো নতুন অফার। MF-টি ‘UTI কোয়ান্ট ফান্ড’ চালু করেছে। যা একটি ওপেন-এন্ডেড ইক্যুইটি স্কিম। এটি ইক্যুইটি এবং ইক্যুইটি ভিত্তিক ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে থাকবে। UTI MF-এর নতুন ফান্ডটির উদ্দেশ্য হল দীর্ঘ-মেয়াদে কৌশলিক পদ্ধতিতে বিনিয়োগ করার মাধ্যমে বিনিয়োগকারীদের মূলধন সর্বোচ্চ বৃদ্ধি করা। ফান্ডটির NFO বা নিউ ফান্ড অফার সাবস্ক্রিপশন আজ অর্থাৎ ২ জানুয়ারি, ২০২৪ থেকে ১৬ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে।

11

NFO-তে বিনিয়োগ করার আগে একবার চোখ রাখুন নীচে উল্লেখিত কী-পয়েন্টে। –

  1. ফান্ডটিতে একটি থিমেটিক ফান্ড হিসাবে শ্রেনীবদ্ধ করা হয়। যা সেক্টরাল এবং থিমেটিক ভিত্তিক অপশানগুলির উপর বিনিয়োগের দৃষ্টি রাখে।
  1. স্কিমটি ধারাবাহিক ভাবে রিটার্ন চাওয়ার পাশাপাশি বিনিয়োগ সংক্রান্ত গ্যারান্টি এবং বিশ্বস্ততা প্রদান করে থাকে।
  1. স্কিমের জন্য ন্যূনতম সাবস্ক্রিপশনের পরিমাণের জন্য ১,০০০ টাকা ধার্য্য করা হয়েছে। পরবর্তীতে ১ টাকার গুণে বিনিয়োগ করতে পারেন।
  1. ‘UTI কোয়ান্ড ফান্ড’-এ বিনিয়োগে কোন এন্ট্রি লোডের দরকার পড়বে না।
  1. বরাদ্দের ৯০ দিনের মধ্যে ইউনিটগুলি রিডিম করা বা সুইচ আউট করার ক্ষেত্রে ১% এক্সিট লোড প্রযোজ্য। তবে ৯০ দিনের পর থেকে কোনো এক্সিট লোড চার্জ করা হয় না।
  1. ফান্ডটির বেঞ্চমার্ক হল BSE 200 TRI।
  1. রেগুলার এবং ডিরেন্ট, উভয় পরিকল্পনার অধীনে ফান্ডটি গ্রোথ অপশান অফার করে।
  1. প্রাপ্ত সমস্ত আয় পুনঃবিনিয়োগ করা হয় এবং রিটার্ন NAV-এর মাধ্যমে রিফলেক্টেড হয়।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading