buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual fund

জিরোধা ফান্ড হাউস সিলভার ETF চালু করেছে! আপনারা ১০০০ টাকা থেকে বিনিয়োগের সুযোগ পাবেন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

জিরোদা ফান্ড হাউস ১০ মার্চ, ২০২৫ অর্থাৎ আজ একটি সিলভার এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড বা ETF চালু করেছে। যা একটি ওপেন-এন্ডেড স্কিম। এটি মেটালের ডোমেস্টিক প্রাইস ট্র্যাক করবে। জিরোধা সিলভার ETF ১৮ মার্চ, ২০২৫ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। আর বিনিয়োগকারীরা সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে বিনিয়োগের সুযোগ পাবেন। মিউচ্যুয়াল ফান্ড হাউস কোম্পানিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ETF-এর উদ্দেশ্য হল দেশীয় বাজারে রূপোর পারফর্ম্যান্সের সাথে ট্র্যাকিং ত্রুটির সাপেক্ষে সঙ্গতিপূর্ণ রিটার্ন জেনারেট করা।

11

জিরোধা ফান্ড হাউসের CEO বিশাল জৈন বলেন, বিনিয়োগ পোর্টফোলিও এবং আধুনিক (মর্ডান) ইন্ডাস্ট্রি; উভয় ক্ষেত্রেই সিলভারের ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। ইন্ডাস্ট্রিয়াল মেটাল এবং মূল্যবান (Precious) মেটাল উভয়ের দ্বৈত পরিচয় প্রদান করে। তার সাথে জিরোধার সিলভার ETF বিনিয়োগকারীদের তাদের পোর্টফোলিও ডাইভার্সিফাই করার এবং মেটালের অন্যান্য বৈশিষ্ট্যগুলিকে কাজে লাগিয়ে পুঁজি করার জন্য একটি মূল্যবান হাতিয়ার প্রদান করে। এর সাথে জানা যাচ্ছে যে এই স্কিমের ৯০%-১০০% বিনিয়োগ করা হবে সিলভার এবং সিলভার রিলেটেড ইনস্ট্রুমেন্ট। এর সাথে স্কিমটি ক্যাশ এবং ক্যাশ সমতুল্য জিনিসপত্রের সাথে নিযুক্ত থাকবে।
গত কয়েক মাসে সিলভার বা রূপোর দাম উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে। মূল্যবান মেটালটির প্রতি কেজি ৯৯,০০০ টাকার কাছাকাছি পৌঁছেছে। আগ্রহী বিনিয়োগকারীরা ন্যূনতম ১০০০ টাকা বিনিয়োগের পর মাল্টিপেল ভাবে বিনিয়োগ করতে পারবেন। স্কিমটির প্রারম্ভিক নেট অ্যাসেট ভ্যালু বা NAV হবে প্রতি ইউনিট ১০ টাকা। জিরোধা একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিনিয়োগকারীরা জিরোধা করেন CAMS-এ এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading