buzywithinfoBuzy With Info
Everything About Business
Index fund

Index fund ও ETF-এর মধ্যে পাঁচটি পার্থক্য জেনে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিন নিজেই!

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী অর্থাৎ FII দ্বারা ক্রমাগত বিক্রির কারণে ইক্যুইটি বাজারের স্বল্পমেয়াদের রিটার্নে ব্যাপক প্রভাব পড়েছে। ফলত বিনিয়োগকারীরা বেশি পরিমাণে ঝুঁকছেন প্যাসিভ ইনভেস্টমেন্টের দিকে। তবে প্যাসিভ ফান্ডে বিনিয়োগের আগে জানা প্রয়োজন এই ফান্ড আসলে কী এবং প্যাসিভ ফান্ডের দুটি প্রকার –– ইনডেক্স ও ETF কী এবং এদের মধ্যে মূল পার্থক্য কী।

11

জেনে রাখা দরকার ETF বা index fund–– উভয়ই কোনো নির্দিষ্ট একটি মার্কেট ইনডেক্সের ফলাফল ট্র্যাক করে এবং উদ্দেশ্য বা objective-এর দিক থেকেও এই দুটি প্রায় এক। তবে এদের গঠন, ট্রেডিং পদ্ধতি, দামে বিস্তর ফারাক রয়েছে।

Index fund ও ETF-এর মূল পার্থক্যের বিষয়গুলি হল–

  • ট্রেডিং পদ্ধতি:  শেয়ার বাজারে সাধারণ শেয়ারের মতোই ETF কেনাবেচা চলে এবং যে-কোনো ট্রেডিং দিনে বাজার দরেই ETF-এর ট্রেডিং হয়। তবে index fund মিউচ্যুয়াল ফান্ডের মতো দিনের শেষে NAV-র ভিত্তিতে ট্রেড হয়।
  • বিনিয়োগের সহজলভ্যতা:  বিনিয়োগকারীরা ETF-এর ক্ষেত্রে প্রতিদিনের দামের ন্যূনতম পার্থক্যেই কিনতে বা বেচতে পারবেন। ফলে যে বিনিয়োগকারীরা দামের পার্থক্যের সুযোগ নিয়ে কেনাবেচা করতে চান তাঁদের জন্য ETF উপযুক্ত। Index fund এত সহজে ট্রেড হয় না। এগুলি ETF-এর মতো real time-এ ট্রেড হয় না।
  • ডিম্যাট অ্যাকাউন্ট:  ETF-এ ট্রেড করতে হলে একজন বিনিয়োগকারীর ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন কারণ ETF স্টকের মতো স্টক এক্সচেঞ্জে ট্রেড হয়। তবে index fund-এর ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট প্রয়োজন হয় না। ফলে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া মার্কেটে ইনভেস্ট করতে চাইলে আপনাকে index fund-এ বিনিয়োগ করতে হবে।
  • SIP: Index fund-এ বিনিয়োগ করতে গেলে আপনি SIP অর্থাৎ Systematic Investment Plan-এর মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। ETF-এর ক্ষেত্রে অনেক সময়ই সেই সুবিধা পাওয়া যায় না। তবে বর্তমানে বেশ কিছু স্টকে SIP করা যায় এবং বেশ কয়েক জায়গায় ETF-এ SIP-র ব্যবস্থা থাকে।
  • Expense ratio:  সাধারণত দেখা যায় ETF বা exchange Traded fund index fund-এর তুলনায় সস্তা হয় কারণ এগুলি পরোক্ষভাবে পরিচালিত হয় এবং এদের অপারেশনাল কস্ট-ও কম। ইনডেক্স ফান্ডও একটি প্যাসিভ ফান্ড তবে এটি যেহেতু এক্সচেঞ্জে ট্রেড হয় না তাই প্ল্যাটফর্ম চার্জ প্রয়োজন হয় না। তাই সাধারণত ইনডেক্স ফান্ডের expense ratio ETF-এর তুলনায় কম হয়।

শেষে আমরা বলতে পারি উভয়ই প্যাসিভ বিনিয়োগের জন্য অত্যন্ত প্রয়োজনীয় দুটি বিনিয়োগ পদ্ধতি। তবে আপনি যখনই দুটির মধ্যে একটিকে নির্বাচন করবেন, তার আগে বিনিয়োগ কৌশল, বিনিয়োগটির লিক্যুইডিটি, বিনিয়োগের উদ্দেশ্য ইত্যাদি বিবেচনা করে বিনিয়োগ করবেন।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading