buzywithinfoBuzy With Info
Everything About Business
sensex grow

পতনের মাঝেও আশার আলো! কী কারণে ২০২৬ সালের শেষ নাগাদ সেনসেক্স ১৩% বৃ্দ্ধি পাবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

HSBC গ্লোবাল ইনভেস্টমেন্ট রিসার্চ ভারতের প্রতি আশাবাদী হয়ে উঠছে সময়ে সাথে। ব্রোকারেজ ফার্মটি তাদের অবস্থান নিরপেক্ষ থেকে ওভারওয়েট- এ উন্নীত করেছে। এছাড়াও তারা পূর্বাভাস দিয়েছে যে ২০২৬ সালের শেষ নাগাদ ভারতীয় অভ্যন্তরীণ সূচক সেনসেক্স ৯৮,০০০-এ পৌঁছাবে। এটি বর্তমান স্তর থেকে প্রায় ১৩% বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। ব্রোকারেজ রিপোর্ট অনুসারে, ভারত বর্তমানে আঞ্চলিক ভিত্তিতে আকর্ষনীয় দেখাচ্ছে। সাম্প্রতিক মাসগুলিতে প্রচুর বিদেশী আউট ফ্লোয়ের সত্ত্বেও স্থিতিশীল দেশীয় বিনিয়োগকারী এবং সহায়ক সরকারি নীতিগুলি দেশটিকে এশিয়ার সবচেয়ে আকর্ষনীয় মার্কেট করে তুলেছে।

9

এশিয়া ইক্যুইটি ইনসাইটস কোয়ার্টারলিতে ব্রোকারেজ হাউসটি উল্লেখ করেছে যে ভারত তার আঞ্চলিক প্রতিপক্ষের তুলনায় আরও আকর্ষনীয় হয়ে উঠেছে। HSBC রিপোর্টে উল্লেখ করেছে যে কয়েক মাস ধরে দুর্বল পারফর্ম্যান্স এবং প্রচুর বিদেশী বিক্রয়ের মাধ্যমে এই পরিবর্তন এসেছে। তবুও বিদেশী বিনিয়োগের উপর নির্ভরশীল অন্যান্য বাজারের বিপরীতে ভারতের অভ্যন্তরীণ বিনিয়োগকারীরা বেশি স্থিতিস্থাপকতা দেখিয়েছে। গত ১২ মাসে বিদেশী বিনিয়োগকারীরা ভারতের মার্কেট থেকে উল্লেখযোগ্য পরিমাণে তহবিল তুলে নিয়েছে। যার দরুণ এক সময় বাজার মারাত্মক খারাপ পারফর্ম করেছে। যা ধীরে ধীরে দেশীয় বিনিয়োগকারী দ্বারা স্থিতিশীল হয়েছে। অর্থাৎ ভারত এখন স্থিতিশীল মার্কেট। 

এদিকে HSBC অন্যান্য প্রধান এশিয়ান বাজারের কর্মকাণ্ডের তুলনাও করেছে। যাতে উল্লেখ করা হয়েছে যে, চীনা ইক্যুইটিগুলি, বিশেষ করে হংকংয়ে, শক্তিশালী প্রত্যাবর্তন করেছে। গত তিন বছরে চীনা বিনিয়োগকারীরা ১৪০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যা বার্ষিক গড় ৬০ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিগুণেরও বেশি। অন্যদিকে কোরিয়া এবং তাইওয়ানের বাজারগুলি বিনিয়োগকারীদের অত্যধিক ভিড় বাড়ছে বলে মনে হচ্ছে, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে যুক্ত কোম্পানিগুলিতে। HSBC সতর্ক করে দিয়েছে যে “বিনিয়োগকারীদের প্রত্যাশা থেকে সামান্য বিচ্যুতিও তীব্র সংশোধনের দিকে নিয়ে যেতে পারে।”

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading