buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock Market

Alternative Investment fund কী? জানুন বিশদে

আজকের প্রতিবেদনে আমরা ফিক্সড ডিপোজিট, স্টক, মিউচ্যুয়াল ফান্ডের মতো চিরাচরিত বিনিয়োগের বাইরে অন্য একটি বিনিয়োগ নিয়ে আলোচনা করব। সেটি হল alternative investment fund। অভিজ্ঞ বিনিয়োগকারী, যাঁরা বেশি ঝুঁকির পরিবর্তে বেশি রিটার্ন নিতে প্রস্তুত তাঁদের মধ্যে জনপ্রিয় এই বিকল্পটি। SEBI-র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তহবিল সংগ্রহের হিসাবে AIF ৫ লাখ কোটি টাকা ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছে এবং এই বছর সেপ্টেম্বরে investment commitment ১২ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এখানে জানিয়ে রাখি AIF-এ investment commitment হল সেই পরিমাণ মূলধন যা একজন বিনিয়োগকারী ফান্ডে দিতে প্রতিশ্রুতিবদ্ধ হন। অর্থাৎ যদি কোনো বিনিয়োগকারী প্রতিশ্রুতি দেন যে AIF-এর মোট মূলধনের 10% তিনি দেবেন তাহলে তিনি ফান্ডের রিটার্নের 10% পাবেন। 

July 18 New in article ads By Sir

আজকের আলোচনায় আমরা বুঝব alternative investment fund কী, এই ফান্ডের ধরন এবং সুবিধা সম্পর্কে। এছাড়াও এর করব্যবস্থা নিয়ে আলোচনা করব এবং জানাব কেন এই ফান্ডে বিনিয়োগ করা উচিত কিনা জানব।

Alternative Investment fund কী?

AIF হল একটি প্রাইভেট পুল ইনভেস্টমেন্ট যেখানে বিভিন্ন বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করে সেই ফান্ড বিকল্প অ্যাসেট যেমন প্রাইভেট ইক্যুইটি, ভেঞ্চার ক্যাপিটাল, হেজ ফান্ড, রিয়াল এস্টেট, ডেরিভেটিভ, কমোডিটির ইত্যাদি বিনইযোগ করে। যেহেতু AIF-এ ন্যূনতম বিনিয়োগের পরিমাণ অনেকটাই বেশি তাই বেশি net worth বা সম্পত্তি রয়েছে এমন বিনিয়োগকারীই AIF-এ বিনিয়োগের সুযোগ পান। AIF SEBI-র নিয়ন্ত্রণের অধীনে থাকে। ২০১২ সালের SEBI-র নিয়ম অনুযায়ী কোনো ট্রাস্র, কোনো কোম্পানি, LLP অর্থাৎ Limited Liberty Partnership বা কোনো কর্পোরেট alternative investment fund গঠন করতে পারে। 

ভারতে AIF-এর প্রকার:

ভারতে alternative investment fund তিন রকমের আছে––

Category I:  এই ধরনের ফান্ড স্টার্ট আপ, SME (Small and Medium Enterprise), নতুন কোনো উদ্যোগ বা সামাজিক এবং অর্থনৈতিকভাবে সরকার দ্বারা সুবিধাপ্রাপ্ত কোনো সেক্টরে বিনিয়োগ করে।

Category II:  এই ফান্ড নিজেদের প্রাত্যহিক খরচ ছাড়া অন্য কোনো কাজে ঋণের সাহায্য নেয় না। যেমন––

  • Private Equity fund:  এই ফান্ড unlisted কোম্পানিতে ইক্যুইটি বিনিয়োগ করে এবং কোম্পানিগুলিকে অর্থ সংগ্রহে সাহায্য করে। যেহেতু unlisted কোম্পানিগুলি ডেট বা ইক্যুইটির মাধ্যমে অর্থ সংগ্রহে সমস্যার সম্মুখীন হয তাই এই ফান্ড কোম্পানিগুলিকে অর্থ সংগ্রহে সহায়তা করে। 
  • Debt fund:  এই ফান্ডগুলি unlisted কোম্পানির ডেট সিকিউরিটিতে বিনিয়োগ করে যেমন বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। 
  • Fund of funds:  এই ফান্ডগুলি একাধিক বিকল্প ফান্ডে বিনিয়োগ করে। এগুলি সরাসরি স্টক বা বন্ড কেনে না বরং অন্য ইনভেস্টমেন্ট ফান্ডের পোর্টফোলিওতে বিনিয়োগ করে।

Category III:  এই ধরনের ফান্ড নিজেদের বিনিয়োগে জটিল কৌশল ব্যবহার করে। এই ফান্ড listed এবং unlisted derivatives-এ বিনিয়োগ করার জন্য ঋণের ব্যবহার করতে পারে। এই ক্যাটাগরির মধ্যে যে ফান্ডগুলি রয়েছে সেগুলি হল––

  • Private investment in Public equity fund:  এই ফান্ড স্টক মার্কেটে তালিকাভুক্ত রয়েছে এমন কোম্পানির ইক্যুইটিতে বিনিয়োগ করে। যখন কোনো কোম্পানির শেয়ারের দাম কমে যায় এবং কোম্পানি মূলধন সংগ্রহের খোঁজে থাকে তখনই এই ফান্ড কোম্পানিগুলিতে বিনিয়োগ করে।
5 2
  • Hedge fund:  Short selling, margin trading, futures, derivates ইত্যাদি একাধিক বিনিয়োগ কৌশল মেনে চলে hedge fund।

কারা বিনিয়োগ করতে পারেন alternative investment fund-এ?

→ ভারতীয়, NRI এবং ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিরা এই ফান্ডে বিনিয়োগ করতে পারবেন।

→ যৌথ বিনিয়োগকারী অর্থাৎ joint investor যেমন, স্বামী-স্ত্রী, পিতা-মাতা বিনিয়োগ করতে পারেন।

→ কোনো বিনিয়োগকারীর জন্য সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১ কোটি টাকা। সংস্থার ডিরেক্টর কর্মচারী বা ফান্ডের ম্যানেজারের জন্য সর্বাধিক সীমা ২৫ লাখ টাকা।

→ বেশিরভাগ সময় এই ফান্ডের ন্যূনতম লকইন পিরিয়ড থাকে ৩ বছর।

→ কোনো একটি স্কিমে সর্বাধিক বিনিয়োগকারী থাকতে পারে ১০০০ জন। তবে angel fund-এর ক্ষেত্রে সর্বাধিক বিনিয়োগকারীর সংখ্যা ৪৯ জন।

করব্যবস্থা:  

আপনি কোন ক্যাটাগরিতে বিনিয়োগ করছেন তার উপর নির্ভর করছে করব্যবস্থা। যেমন––

যদি আপনি Category I ও II-এ বিনিয়োগ করেন তাহলে মূল ব্যবসায়িক আয় ছাড়া ফান্ডের অন্য যে-কোনো প্রকার আয় ফান্ডের ক্ষেত্রে কর বহির্ভূত। এই ধরনের লাভে বিনিয়োগকারীকে কর দিতে হবে।

তবে ক্যাটাগরি III-তে বিনিয়োগ করলে ফান্ডটি যা আয় করবে তার জন্য ফান্ডকে কর দিতে হবে। এই ক্যাটাগরিতেবিনিয়োগকারীকে কোনো কর দিতে হয় না।

কেন বিনিয়োগ করা উচিত AIF-এ?

অধিক রিটার্নের সম্ভাবনা:  চিরাচরিত বিনিয়োগের ক্ষেত্রে ভালো রিটার্ন আসতে পারে এই ফান্ড থেকে কারণ, এদের বিনিয়োগ কৌশল এবং বৃহত্তর অ্যাসেটে এক্সপোজার। 

Diversification:  Hedge fund, real estate, private equity ইত্যাদি বিকল্পে বিনিয়োগের সুযোগ diversification-এ সাহায্য করে।

ভোলাটালিটি কম:  Alternative investment fund স্টক মার্কেটের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। সেই কারণে ইক্যুইটি বা মিউচ্যুয়াল ফান্ডের তুলনায় কম অস্থির এই ফান্ড।

শেষে বলা যায়, ডাইভারসিফিকেশনের জন্য ভালো একটি বিকল্প হলেও অনভিজ্ঞ বা নবাগত বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত নয় এই বিকল্পটি। পাশাপাশি ছোটো বিনিয়োগকারীদের জন্যও আদর্শ বিনিয়োগ নয় কারণ AIF-এ বিনিয়োগ করতে হলে ন্যূনতম বিনিয়োগের অঙ্ক অনেকটাই বেশি। এছাড়াও equity-র থেকেও ভালো রিটার্নের সম্ভাবনা যদিও আছে, তবুও এর সঙ্গে বেশ কয়েকটি ঝুঁকি জড়িত। সুতরাং বিনিয়োগের আগে  যথাযথ রিসার্চ করা দরকার। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading