buzywithinfoBuzy With Info
Everything About Business
Asset

Asset Under Management কী? জানুন বিস্তারিত

একটি মিউচ্যুয়াল ফান্ড পোর্টফোলিও-র আকার কতটা সেটি বোঝায় AUM অর্থাৎ Asset Under Management। মিউচ্যুয়াল ফান্ড তার গ্রাহকের হয়ে যে মোট অর্থ ম্যানেজ বা পরিচালনা করে সেটিই আসলে AUM। আজকে আমরা আলোচনা করব AUM কী, কীভাবে এটি গণনা করা হয়, মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে AUM-এর গুরুত্ব, AUM বেশি হলে তার প্রভাব কী, এবং AUM ও NAV-র পার্থক্য। 

7 3

অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কী?

বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোনো মিউচ্যুয়াল ফান্ড স্টক, বন্ড ও অন্যান্য সিকিউরিটি মিলিয়ে যে পরিমাণ অ্যাসেট ম্যানেজ করে তার মোট মার্কেট ভ্যালুকেই AUM বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বলে। মিউচ্যুয়াল ফান্ড একটি diversified পোর্টফোলিও তৈরি করার জন্য বিনিয়োগকারীদের থেকে অর্থ সংগ্রহ করে। এই অ্যাসেটগুলি পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা পরিচালিত হয়। মার্কেটের ওঠানামার জন্য অ্যাসেটের এই মূল্য প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে, যার ফলে ফান্ডের AUM-এ প্রভাব পড়ে। 

যেহেতু কোনো ফান্ডের সাইজ বা আকার কেমন সেটিই দেখায় এই মেট্রিকটি , তাই মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ এটি। কারণ AUM দেখেই বিনিয়োগকারীরা ফান্ডের সাফল্য সম্পর্কে বুঝতে পারেন এবং কোনো নির্দিষ্ট ফান্ডে বিনিয়োগে আগ্রহী হন। AUM থেকে ফান্ডের expense ratio-ও নির্ধারণ হয়। AUM যত বেশি হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তত বেশি রেভিনিউ জেনারেট করে। 

AUM গণনা হয় কীভাবে?

ফান্ড হাউস বিভিন্ন আলাদা আলাদা পদ্ধতিতে AUM ক্যালকুলেট করে। তিনটি বিষয়ের ওপর ফান্ডের AUM নির্ভর করে–– inflow, outflow ও মার্কেট প্রাইস। প্রতি মুহূর্তে মিউচ্যুয়াল ফান্ডে inflow এবং outflow হয়ে যাচ্ছে। ফলে net flow কত তা জানতে মোট inflow থেকে outflow-গুলি বাদ দিতে হবে। Net flow যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে অ্যাসেট বেড়েছে। আবার market price বাড়লেও AUM বাড়ে, যদিও সবক্ষেত্রে তা হয় না। 

যদি net flow আর মার্কেট প্রাইস দুই-ই বাড়ে তাহলে AUM বাড়ে। Net flow যদি নেগেটিভ হয় এবং মার্কেট প্রাইসও যদি কমে আসে তাহলে AUM কমে। যদি এই দুয়ের মধ্যে একটি পজিটিভ ও একটি নেগেটিভ হয় তাহলে যেটি বেশি হবে AUM-এর পরিবর্তন সেইদিকেই হবে। 

মিউচ্যুয়াল ফান্ডে AUM-এর গুরুত্ব:

  • ফান্ডের আকার আয়তন বোঝায়:  কোনো মিউচ্যুয়াল ফান্ড কত বেশি অ্যাসেট ম্যানেজ করে তার স্পষ্ট ধারণা দেয় AUM। মিউচ্যুয়াল ফান্ডের AUM বেশি হলে সাধারণত বোঝায় যে ফান্ডটি বেশ প্রতিষ্ঠিত এবং তারা নতুন বিনিয়োগকারীদের বিনিয়োগে উৎসাহ দিতে বড় বিনিয়োগও করতে পারে। ফলে যেসব বিনিয়োগকারীরা সম্ভাবনাময় ফান্ডের সন্ধানে আছেন তাঁদের কাছে এইরকম ফান্ড বেশ আকর্ষণীয় হবে। 
  • বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলে:  ফান্ডের আকার বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলে। যেমন যদি কোনো small cap fund আকারে বড় হয়ে যায় তাহলে ফান্ডের অর্থ কোথায় ব্যবহার হবে সেই বিষয়টি সমস্যা তৈরি করতে পারে। ফলে পছন্দসই কোম্পানিতে যথাযথ exposure পাওয়া কঠিন হতে পারে। 
  • ফান্ডের পারফরমেন্সে প্রভাব ফেলে:  ফান্ডের পারফরমেন্সে প্রভাব ফেলে AUM। যে ফান্ডের AUM বেশি তাদের পক্ষে সঠিক বিনিয়োগ সুযোগ খুঁজে পাওয়া কঠিন হতে পারে ফলে বেশি রিটার্ন জেনারেট করা কষ্টসাধ্য হতে পারে। অন্যদিকে যে ফান্ডের AUM কম তাদের বিনিয়োগ সুযোগ খুঁজে পাওয়া তুলনায় সহজ। ফলে রিটার্ন বেশি হওয়ার সম্ভাবনা অধিক থাকে। 
  • ফান্ডের ফি-এর উপর প্রভাব ফেলে:  SEBI-র একটি নিয়ম আছে যেখানে বলা হয়েছে বড় ফান্ডের ক্ষেত্রে ফি কম হবে এবং ছোটো ফান্ডের ক্ষেত্রে ফি বেশি। তবে মনে রাখতে হবে আকারে বড় কোনো ফান্ডের ন্যূনতম বিনিয়োগের পরিমাণও তুলনায় বেশি থাকে, যার ফলে অনেক বিনিয়োগকারী এই ধরনের ফান্ডে বিনিয়োগের সুযোগ পান না। 

অধিক AUM-এর প্রভাব:

গত ১০ বছরে ভারতের মিউচ্যুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি প্রায় ৭ গুণ বেড়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ যেখানে ভারতের মিউচ্যুয়াল ফান্ডের AUM ছিল ৯.৫৯ লাখ কোটি টাকা সেখানে ২০২৪ সালের সেপ্টেম্বরের ৩০ তারিখ সেটির পরিমাণ দাঁড়িয়েছে ৬৭.০৯ লাখ কোটি টাকা। ফলে বোঝা যাচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলি নিজেদের কার্যক্ষমতা বৃদ্ধি করে চলেছে। তবে বিনিয়োগকারীরা শুধুমাত্র AUM দেখে ফান্ডের ফলাফল স্থির করবেন না। Asset Under Management ফান্ডের পারফরমেন্স বোঝায় না। ফান্ড কেমন পারফর্ম করবে তা ফান্ড ম্যানেজারের দক্ষতার উপর নির্ভর করছে। সুতরাং বিনিয়োগকারীদের উচিত বেঞ্চমার্ক ইনডেক্সের সঙ্গে তুলনা করে, ফান্ডের ঝুঁকি বুঝে ফান্ডের অতীতের পারফরমেন্স দেখে এবং অবশ্যই ফান্ড ম্যানেজারের দক্ষতা বিচার করে কোনো ফান্ডে বিনিয়োগ করা উচিত।

এবারে দেখে নেওয়া যাক AUM ও NAV-র পার্থক্য

মাপকাঠিAUM (Asset Under Management)NAV (Net Asset Value)
সংজ্ঞাফান্ডের অন্তর্গত সকল অ্যাসেটের মোট বাজার মূল্য। প্রতি unit-এর ভ্যালু বোঝায়। সমস্ত অ্যাসেট থেকে সমস্ত লায়াবিলিটি বিয়োগ করার পর outstanding share অথবা ইউনিট সংখ্যা দিয়ে ভাগ করে NAV পাওয়া যায়। 
গণনাপোর্টফোলিওর সমস্ত সম্পদের মোট বাজার মূল্যমোট সম্পদ – মোট দায় / আউটস্ট্যান্ডিং শেয়ার বা ইউনিটের সংখ্যা
অর্থ ফান্ডের আকার বোঝায়।ফান্ডের প্রতি ইউনিটের মূল্য বোঝায়।
Flow-এর প্রভাব     ফান্ডের সমস্ত inflow ও outflow-তে প্রভাবিত  হয় AUM।সরাসরি কোনো প্রভাব নেই, তবে inflow ও outflow দ্বারা পরোক্ষভাবে প্রভাবিত হয়।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading