আমরা প্রায়শই শেয়ার বাজার-সংক্রান্ত খবরে শুনে থাকি bulk ও block deal-এর কথা। আজকের আলোচনায় থাকবে এই দুটি বিষয়ে ব্যাখ্যা।
Bulk deal কী?
Bulk deal হল শেয়ার বাজারের একটি বড় ভলিউমের ট্রেড যেটি স্টক এক্সচেঞ্জের নিয়মিত ট্রেডিং উইন্ডোর মাধ্যমেই হয়। সাধারণত bulk deal-এ একাধিক বিনিয়োগকারী বিশাল সংখ্যক শেয়ারের কেনা বেচার সঙ্গে যুক্ত থাকেন। কোন্ ট্র্যানজাকশনকে bulk deal বলা হবে বা হবে না সেটা কিছু criteria-র উপর নির্ভর করে এবং একেকটি এক্সচেঞ্জে এই criteria বা মানদণ্ড একেকরকম হয়।
কখনো ন্যূনতম শেয়ার সংখ্যার লেনদেনের প্রয়োজন হয় ডিলটিকে bulk deal বলার জন্য আবার কখনো নির্দিষ্ট ভ্যালুর লেনদেন না হলে ডিলটিকে bulk deal বলা যায় না। যে-কোনো খ্যাতনামা ট্রেডার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী bulk deal করতে পারে। এইরকম ডিলে বিনিয়োগকারী বা ট্রেডাররা কোনো নির্দিষ্ট কোম্পানির শেয়ার বেশি সংখ্যায় কেনা-বেচা করেন। একটা single ট্রেডের মধ্যেই এই কেনা অথবা বেচা করতে হবে।
Bulk deal-এর সুবিধা
→ এই ধরনের ডিলে ক্রেতা ও বিক্রেতার পরিচয় সাধারণ মানুষ জানতে পারে ফলে স্বচ্ছতা বজায় থাকে।
→ একটি ট্রেডিং ডে-র যে-কোনো সময়ে bulk deal execute করা যায়।
→ অল্প সংখ্যায় শেয়ারের কেনা বা বেচার তুলনায় bulk deal-এর কেনাবেচায় ট্র্যানজাকশন ফি কম লাগে।
Block deal কী?
ব্লক ডিলেও একটি single বা একক ট্রেডেই বিশাল সংখ্যক শেয়ারের buying অথবা selling হয়। ব্লক ডিলে অন্তত ৫ লাখ শেয়ার buy বা sell করতে হবে অথবা ভ্যালু বা মূল্যের দিক থেকে ধরা হলে অন্তত ৫ কোটি টাকার শেয়ারের ক্রয় অথবা বিক্রয় হতে হবে। সাধারণত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, যেমন মিউচ্যুয়াল ফান্ড, ইনসিওরেন্স কোম্পানি ইত্যাদি কোনো কোম্পানিতে নিজেদের স্টেক বাড়নোর জন্য ব্লক ডিল করে থাকে।
Bulk deal-এর তুলনায় বড় হয় block deal। Bulk deal-এর মতো নিয়মিত ট্রেডিং উইন্ডোতে নয়, বরং বিশেষ ট্রেডিং উইন্ডোর মাধ্যমে সাধারণত ট্রেডিং আওয়ার শুরুর আগে block deal হয়। এই ডিল ব্যক্তিগত পর্যায়ে সম্পন্ন হলেও সাধারণের কাছে ক্রেতা ও বিক্রেতার নাম জানানো হয়। ট্রেড এবং ট্র্যানজাকশন সম্পূর্ণ হওয়ার পরই ডিলটির সম্পর্কে সাধারণ জনগণকে জানানো হয়।
Block deal-এর সুবিধা:
→ যেহেতু এই ডিল সম্পর্কে আগে থেকে জানানো হয় না, তাই সিকিউরিটির দামের ওঠানামায় বিশাল প্রভাব পড়ে না block deal-এর ফলে।
→ ব্লক ডিল সফল হলে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানির ভবিষ্যত নিয়ে নিশ্চয়তা তৈরি হয়।
Bulk ও block deal-এর পার্থক্য
| মানদণ্ড | Bulk deal | Block deal |
| উদ্দেশ্য | একাধিক উদ্দেশ্যে করা হয়, যেমন portfolio rebalancing, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি, ইত্যাদি। | কোনো স্টক বা সেক্টরে লগ্নি বাড়াতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা block deal করে থাকে। |
| ট্রেডিং | স্টক এক্সচেঞ্জের নিয়মিত ট্রেডিং পদ্ধতিতেই এই ডিল করা হয়। | Open market-এর বাইরে এই ডিল হয়। |
| ট্র্যানজাকশনের আকার | তুলনায় ছোটো। | তুলনায় bulk deal-এর থেকে বড়। |
| রিপোর্টিং | নির্দিষ্ট সময়সীমার মধ্যে এক্সচেঞ্জে জানাতে হবে। | Bulk deal-এর থেকে কম সময়ে এই ডিলের ব্যাপারে এক্সচেঞ্জে জানাতে হবে। সাধারণত ডিল সম্পূর্ণ হওয়ার পরপরই, বা চলাকালীন। |
| Disclosure | ক্রেতা ও বিক্রেতার নাম জনসাধারণকে জানানো হয়। | Block deal privately হলেও এই ডিল সম্পর্কে সাধারণকে জানানো হয়। |
| পার্টিসিপেন্ট | কোনো ব্যক্তি বিশেষ বা কোনো প্রতিষ্ঠান এই ডিলের সঙ্গে যুক্ত থাকতে পারে। | বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা block ডিলের সঙ্গে যুক্ত থাকে। |
| শেয়ারের দামে প্রভাব | যেহেতু সাধারণের উদ্দেশ্যে ডিল সম্পর্কে জানানো হয় তাই শেয়ারের দামে প্রভাব পড়ে। | যেহেতু গোপনে বা privately হয় তাই স্টকের দামের উপর সাথে সাথে প্রভাব পড়ে না। |
শেয়ারের দামে কী প্রভাব পড়ে?
Block ও bulk deal-এর মাধ্যমে সিকিউরিটি লেনদেন হয়। একই স্টকে একাধিক ট্রেড হলে বেশ কিছু সময়ের জন্য সেই স্টকের সম্ভাব্য গ্রোথ রয়েছে এমন বোঝায়। এইভাবে অনেকসময় বড় বিনিয়োগকারীরা কোনো বিশেষ স্টকের প্রতি নতুন নতুন ক্রেতাদের আকৃষ্ট করে। তবে শুধুমাত্র block বা bulk deal-এর দৃষ্টিভঙ্গিতে কোনো বিনিয়োগ সিদ্ধান্তে আসা উচিত নয়। যে-কোনো সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা অবশ্যই অন্যান্য ইন্ডিকেটর অবশ্যই দেখে নেবেন। কারণ কোনো স্টকে block বা bulk deal হলেও পরবর্তীতে স্টকটি যে সেইভাবে গ্রো করবে এমন কোনো মানে নেই। সেই কারণে অন্যান্য সমস্ত প্যারামিটার দেখা অবশ্যই জরুরি।





