buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

BSE নাকি NSE– নতুন বিনিয়োগকারীদের জন্য কোনটি বেশি ভালো?

BSE অর্থাৎ Bombay Stock Exchange এবং NSE অর্থাৎ National Stock Exchange ভারতের দুটি প্রধান এক্সচেঞ্জ। NSE ১৯৯২ সালে প্রতিষ্ঠিত একটি স্টক এক্সচেঞ্জ যা বর্তমানে ভারতের বৃহত্তম এক্সচেঞ্জ। এটিই প্রথম এক্সচেঞ্জ যেখানে ইলেকট্রনিক ট্রেডিং সর্বপ্রথম চালু হয়েছিল এবং এই এক্সচেঞ্জের ইনডেক্স হল Nifty 50। অন্যদিকে, BSE ভারতের তথা এশিয়ার সবচেয়ে পুরোনো স্টক এক্সচেঞ্জ যা ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। BSE-র ইনডেক্স হল S&P BSE Sensex। দুটি এক্সচেঞ্জের কাজ একই হলেও বেশ কিছু বিষয়ে দুটি এক্সচেঞ্জের মধ্যে পার্থক্য রয়েছে। চলুন জানা যাক কী বিষয় এক্সচেঞ্জ দুটি আলাদা। 

5 2

NSE ও BSE উভয়ই ভারতে স্টক ট্রেডিং-এর জন্য ব্যবহৃত একটি প্ল্যাটফর্ম। NSE ও BSE-এর মাধ্যমে বিনিয়োগকারীরা সহজে শেয়ারের লেনদেন করতে পারেন। তবে এই দুটির মধ্যে সাদৃশ্য ও পার্থক্যগুলি জানলে বিনিয়োগকারীরা নিজেদের সুবিধা অনুযায়ী যে-কোনো একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিনিয়োগ করতে পারবেন। 

BSE কী? 

Bombay Stock Exchange-কে সংক্ষেপে BSE বলা হয়। ভারতের প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ হল BSE। শুধু ভারত নয়, BSE এশিয়ার মধ্যেও সর্বপ্রথম প্রতিষ্ঠিত একটি এক্সচেঞ্জ, এবং বিশ্বের বড় বড় শীর্ষ এক্সচেঞ্জগুলির মধ্যে অন্যতম। ১৯৮৬ সালে এক্সচেঞ্জটি নিজের ইনডেক্স প্রকাশ করে যার নাম Sensex। Sensex, BSE এক্সচেঞ্জে লিস্টেট শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত। 

NSE:  মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে NSE অর্থাৎ National Stock Exchange ভারতের বৃহত্তম এক্সচেঞ্জ। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই এক্সচেঞ্জটির হেড কোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। NSE-র বেঞ্চমার্ক ইনডেক্স হল Nifty 50 যা NSE-তে লিস্টেট ৫০টি শীর্ষ কোম্পানি নিয়ে গঠিত। 

কী কী সাদৃশ্য রয়েছে এই দুই এক্সচেঞ্জে?

→ ভারতে দুটি এক্সচেঞ্জেই শেয়ারের লেনদেন করা যায় এবং দুটিই বিনিয়োগকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। 

→ BSE এবং NSE-তে আপনি শেয়ারের পাশাপাশি বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, ফিউচার অ্যান্ড অপশন, কমোডিটি, কারেন্সি, ETF ইত্যাদি একাধিক সিকিউরিটিতে বিনিয়োগের সুযোগ পাবেন। 

→ ভারতের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা SEBI অর্থাৎ Securities and Exchange Board of India এই দুটি এক্সচেঞ্জকে রেগুলেট করে। 

→ দুটি এক্সচেঞ্জেই ইলেকট্রনিক ট্রেডিং-এর সুবিধা রয়েছে। 

→ NSE ও BSE-এর সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। 

→ দুটি এক্সচেঞ্জই সোমবার থেকে শুক্রবার খোলা থাকে এবং সকাল ৯টা ১৫ মিনিট থেকে দুপুর ৩টে ৩০ মিনিট পর্যন্ত ট্রেডিং চলে। 

8 2

এবার দেখা যাক দুটি এক্সচেঞ্জের মধ্যে কোন্ বিষয়গুলি আলাদা।

→ BSE-র বেঞ্চমার্ক ইনডেক্স হল সেনসেক্স এবং NSE-র বেঞ্চমার্ক ইনডেক্স নিফটি। 

→ BSE-র ইনডেক্সে ৩০টি শীর্ষ কোম্পানি রয়েছে আর NSE-র ইনডেক্সে ৫০টি শীর্ষ কোম্পানি। 

→ বর্তমানে BSE-তে ৫০০০-এর বেশি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, আর NSE-র ক্ষেত্রে তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা ২০০০-এর বেশি। 

→ BSE-র মার্কেট ক্যাপিটালাইজেশন ৪৬৭.৩৬ লাখ কোটি টাকা, সেখানে NSE-র মার্কেট ক্যাপিটালাইজেশন ৪৮৭.১৩ লাখ কোটি টাকা। 

→ BSE-তে অনলাইন ট্রেডিং সুবিধা চালু হয়েছিল ১৯৯৫ সালে অন্যদিকে NSE-তে ১৯৯২ সালে অনলাইন ট্রেডিং শুরু হয়েছিল। 

→ BSE-র ডিপোজিটরির নাম CSDL এবং NSE-র ডিপোজিটরি হল NSDL। 

→ NSE-তে equity segment-এ transaction fee হল 0.00325%, সেখানে BSE-র equity transaction fee হল 0.00375%।

→ NSE-র ট্রেডিং ভলিউম বেশি BSE-র তুলনায়। NSE-তে ভলিউম বেশি হওয়ায় লিক্যুইডিটি বেশি BSE-র তুলনায়। 

কেন NSE বেশি জনপ্রিয়?

→ NSE-র আধুনিক ও ভরসাযোগ্য প্রযুক্তিগত পরিকাঠামোর কারণে BSE-র তুলনায় NSE-তে ট্রেডিং আরও দ্রুত হয়। 

→ বিনিয়োগ বিকল্প NSE-তে বেশি রয়েছে BSE-এর তুলনায় যা বিনিয়োগকারীদের জন্য বেশি সুবিধার। 

→ NSE-র লিক্যুইডিটি বেশি অর্থাৎ NSE-তে ট্রেডিং বেশি হয় ফলে ট্রেডিং ভলিউমও NSE-তে বেশি, যার কারণে বিনিয়োগকারীরা বেশি সহজে NSE-তে সিকিউরিটি কেনা বেচা করতে পারেন। 

নতুন বিনিয়োগকারীদের জন্য কোনটি বেশি সুবিধাজনক?

যেহেতু BSE-তে লিস্টেড কোম্পানির সংখ্যা বেশি তাই আপনি যদি এমন একজন বিনিয়োগকারী হয়ে থাকেন যিনি বেশি সংখ্যক স্টকে বিনিয়োগ করতে চান তাহলে BSE আপনার জন্য উপযুক্ত হবে। এছাড়া আপনি যদি নতুন বিনিয়োগকারী হন তাহলে BSE বেশি উপযোগী আবার দক্ষ বিনিয়োগকারী যাঁরা F&O, derivative-এর মতো সিকিউরিটিতে বিনিয়োগ করেন বা যাঁরা intraday trader তাঁদের জন্য NSE বেশি উপযোগী মাধ্যম। এছাড়াও NSE ও BSE-র কর আরোপের পদ্ধতি আলাদা। ফলে কম লেনদেনের জন্য NSE ব্যবহার করা যেতে পারে আবার বেশি বড় লেনদেনের জন্য BSE তুলনায় বেশি উপযুক্ত। 

ফলে বিনিয়োগের আগে NSE ও BSE-র মধ্যে তুলনাগুলি অবশ্যই দেখা দরকার।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading