স্কুল ছুটির সময় স্কুলে যেমন ঘণ্টা বাজত, তেমনই শেয়ার বাজারে closing bell ট্রেডিং শেষ হওয়ার ইঙ্গিত দেয়। পরম্পরা অনুযায়ী স্টক মার্কেটের ট্রেডিং সেশন শেষ হচ্ছে বোঝাতে বেল বা ঘণ্টা বাজানোর নিয়ম আছে। New York Exchange-এর মতো এমন কয়েকটি এক্সচেঞ্জ আছে যেখানে এখনও এই পরম্পরা চলে আসছে। ভারতে যদিও প্রকৃতপক্ষে এমন কোনো ঘণ্টা বাজানো হয় না, তবে শেয়ার বাজারের সারাদিনের কার্যকলাপের সার বা summary বোঝাতে closing bell কথাটি ব্যবহার করা হয়। যে-কোনো বিনিয়োগকারী ও ট্রেডারের জন্য সারাদিনের ট্রেডিং অ্যাক্টিভিটি বুঝতে closing bell একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। আজকের আলোচনায় আমরা closing bell সম্পর্কে যাবতীয় বিষয় সম্পর্কে জানব।
শেয়ার বাজারে Closing bell কী?
সহজে বললে, ট্রেডিং শেষ হওয়া বোঝাতে closing bell শব্দটি ব্যবহার করা হয়। আপনার যদি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জানবেন যে BSE ও NSE-তে প্রতিদিন ৩টে বেজে ৩০ মিনিটে ট্রেডিং সেশন শেষ হয়। Closing bell-এ একটি রিপোর্ট তৈরি করা হয় এবং বিশেষজ্ঞরা এই রিপোর্টের মাধ্যমে সারা দিনের top gainer ও top looser নির্ধারণ করে।
শেয়ার বাজারে closing bell- এর ভূমিকা:
Closing bell রিপোর্ট থেকে বিনিয়োগকারী বিশেষ বিশেষ স্টকের opening price সম্পর্কে জানতে পারেন যেগুলি সারাদিনের ট্রেন্ডে প্রভাব ফেলেছে। এছাড়াও স্টকগুলির সারাদিনের high, low এবং last trading price ইত্যাদিও closing bell report থেকে জানা যায়। ফলে বাজারের গতিবিধি যারা নজরে রাখেন তাঁদের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ মাপকাঠি।
Closing bell-এর তাৎপর্য হল
- Sensex বা Nifty-র মতো প্রধান ইনডেক্সগুলির ক্লোজিং রেট কত হবে তা closing bell price-এর পরেই ঠিক করা হয়। যেহেতু শেয়ার বাজারে Sensex ও Nifty-র ভূমিকা অনেকখানি তাই সমগ্র বিনিয়োগে এর প্রভাব অনেক বেশি।
- Closing bell একটি ট্রেডিং আনুষ্ঠানিক সমাপ্তি বোঝায় এবং তার পাশাপাশি মার্কেট অথরিটিকে সমস্ত ট্রান্সজ্যাকশনগুলি যাচাই করার সুযোগ দেয়। এতে বাজারের স্বচ্ছতা বজায় থাকে এবং closing bell-এর নিয়ন্ত্রণ গুরুত্ব বোঝা যায়।
- বাজারের পারফরমেন্স কেমন, দাম কী, প্রধান গেইনার কারা এবং মার্কেট সেন্টিমেন্ট কোনদিকে গেছে বুঝতে সাহায্য করে closing bell। ফলে স্টকে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সুবিধে হয়।
সারাদিনের ট্রেডিং-এ closing bell কী প্রভাব ফেলে?
প্রতিদিনের ট্রেডিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে ক্লোজিং বেল একটি অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে। ট্রেডিং দিনের সমাপ্তি ঘোষণা করাই এর উদ্দেশ্য। ক্লোজিং বেলের পরবর্তী সেশন থেকে যে তথ্যগুলি জানা যায় তা থেকে সারাদিনের ট্রেডিংয়ে বিশাল প্রভাব পড়ে। বাজারের একাধিক তথ্য ও গতিবিধি দেখে এই সেশনে জানানো হয় সবচেয়ে ভালো পারফর্ম করেছে কোন অ্যাসেটগুলি।
Closing bell ও opening bell-এর পার্থক্য
| বৈশিষ্ট্য | Closing bell | Opening bell |
| উদ্দেশ্য | ট্রেডিং সেশনের শেষ বোঝায়। | ট্রেডিং সেশনের শুরু বোঝায়। |
| গুরুত্ব | সারাদিনের ট্রেডিং অ্যাক্টিভিটির সমাপ্তি মনে করিয়ে দেয়। | প্রতিদিনের ট্রেডিং অ্যাক্টিভিটির শুরুর কথা মনে করায়। |
| সময় | ভারতীয় সময় ৩টে বেজে ৩০ মিনিটে ঘটে। | ভারতীয় সময় ৯টা বেজে ১৫ মিনিটে ঘটে। |
| দাম গণনা | Weighted average ও শেষ ট্রেডিং অ্যাক্টিভিটির ভিত্তিতে ক্লোজিং প্রাইস নির্ধারণ করতে সাহায্য করে এটি। | Pre-open অ্যাক্টিভিটি দেখে ওপেনিং প্রাইস নির্ধারণে সাহায্য করে এটি। |
| বাজারের প্রতিক্রিয়া | সারাদিনের বাজারের মনোভাব এবং ফলাফলের সামগ্রিক একটি ধারণা দেয়। | ট্রেডিং দিনের শুরুতে বাজারের প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা দেয়। |
| Post- closing Session | বাজার বন্ধের পর ২০ মিনিটের একটি post-closing session চলে, ৩:৪০–৪ টে পর্যন্ত। | এখানে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি নেই। |
| পূর্ব কার্যক্রম | ৩টে ৩০-এর মধ্যে সমস্ত নিয়মিত ট্রেডিং কার্যকলাপ শেষ হয়ে যায়। | বাজার খোলার আগে ৯টা থকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত পূর্ব কার্যক্রম অর্থাৎ pre-open session চলে। |
ট্রেডার ও ইনভেস্টারদের জন্য কেন দরকারি ক্লোজিং বেল?
→ শেষ দাম জানা যায় – Closing bell বাজলে, সমস্ত স্টকের শেষ ট্রেডিং প্রাইস রেকর্ড করা হয়। প্রাইসের বা দামের এই নথিবদ্ধ করার পদ্ধতির কারণে শেয়ারের আনুষ্ঠানিক বা অফিসিয়াল দাম জানা যায়।
→ বাজারের মনোভাব জানা যায় – কোনো একটি ট্রেডিং ডে কেমন গেল বা বাজারের মনোভাব কী সেই বিষয়ে closing bell থেকে জানা যায়। closing bell stock price যদি বেশি হয় তাহলে উচ্চগতি বোঝায়। অন্যদিকে closing bell stock price যদি কম হয় তাহলে তা উদ্বেগজনক। এই বিষয়গুলি দেখে বিনিয়োগকারীরা সিদ্ধান্তে আসতে পারেন।
→ সেক্টর-ভিত্তিক মূল্যায়নে সাহায্য – শুধুমাত্র ক্লোজিং প্রাইস জানিয়েই ছেড়ে দেয় না closing bell। একটি ট্রেডিং দিনে আলাদা আলাদা সেক্টর কেমন পারফর্ম করেছে সেই বৃত্তান্তও জানায়। এই তথ্যের ফলে বিনিয়োগকারীরা বিভিন্ন ইন্ডাস্ট্রি সম্পর্কে তুলনা করে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন।
→ ট্রেডিং কৌশল তৈরি – Closing bell price থেকে আপনি একাধিক তথ্য পান। প্রতিটি সেক্টরের ফলাফল থেকে শুরু করে বাজারের মনোভাব সবকিছুই জানা যায়। এই তথ্যগুলির মাধ্যমে বিনিয়োগকারীরা তাঁদের হোল্ডিং-এর অ্যাসেটগুলির পারফরমেন্স দেখতে পারেন। ফলে portfolio management-এ সাহায্য হয়। এছাড়াও এই তথ্যগুলি থেকে আপনি নিজের ট্রেডিং কৌশল তৈরি করতে পারেন ও দামের ওঠানামার সুযোগ নিতে পারেন।





