buzywithinfoBuzy With Info
Everything About Business
broker

ডিসকাউন্ট ব্রোকার কী? কী কী সুবিধা রয়েছে ডিসকাউন্ট ব্রোকারের?

স্টক মার্কেটে ক্রেতা ও বিক্রেতার মধ্যে লেনদেন যাতে সুষ্ঠুভাবে হতে পারে তার জন্য ব্রোকারেজ ফার্মের ভূমিকা অশেষ। এত ধরনের ব্রোকারেজ ফার্মের মধ্যে বর্তমানে স্বল্প মূল্য এবং গ্রাহক-বান্ধব প্লাটফর্মগুলির জন্য ডিসকাউন্ট ব্রোকার অধিকাংশ বিনিয়োগকারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু ডিসকাউন্ট ব্রোকার কী? কেনই বা আপনি ডিসকাউন্ট ব্রোকার বাছবেন? চলুন দেখা যাক।

6 2

ডিসকাউন্ট ব্রোকার কী?

সুলভ মূল্যে বিনিয়োগকারীরা যাতে শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ পান সেইজন্য ডিসকাউন্ট ব্রোকার এই দুটি সত্তার মাঝে মধ্যস্থতাকারীর কাজ করে। আপনি শেয়ার বাজারে যে sell বা buy অর্ডারগুলি প্লেস করেন সেগুলি সম্পন্ন করার দায়িত্বে থেকে ডিসকাউন্ট স্টক ব্রোকার। 

ট্র্যাডিশনাল বা ফুল টাইম ব্রোকারের সঙ্গে এদের পার্থক্য কোথায়? Full time broker-রা কোম্পানির রিপোর্ট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ রিসার্চ করে এবং ইনভেস্টরদের সঠিক ইনভেস্টমেন্ট করতে সাহায্য করে। তারা নির্দিষ্ট কোনো বিনিয়োগের সম্ভাব্য ঝুঁকি বিনিয়োগ লক্ষ্য সম্পর্কে বিনিয়োগকারীকে জানায়। তারা একটি কমিশন বা চার্জের বিনিময়ে আপনাকে বিনিয়োগ উপদেশ দেয় এবং আপনার পোর্টফোলিও ম্যানেজ করে।

কিন্তু এইসমস্ত চার্জ বা কমিশন অনেকক্ষেত্রেই এত বেশি থাকে, যা আপনার বিনিয়োগের রিটার্ন কমিয়ে আনে। ফলে এখানেই ডিসকাউন্ট ব্রোকার সত্তাটির কনসেপ্টটি সামনে আসে। এরা অনলাইন প্ল্যাটফর্মের সুবিধা প্রদান করে ট্রেডিং বা ইনভেস্টিং-এর খরচ কমিয়ে এনেছে। ডিসকাউন্ট ব্রোকার আপনাকে ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো উপদেশ দেবে না, তবে এদের অনলাইন পরিষেবা বিনিয়োগকারীদের বিনিয়োগ যাত্রাকে অনেক সহজ করেছে। 

কী কী সুবিধা রয়েছে ডিসকাউন্ট ব্রোকারের?

  • সহজলভ্য ট্রেডিং : ডিসকাউন্ট ব্রোকারের এত জনপ্রিয়তার মূলে রয়েছে এদের সুলভ মূল্য। ফুল টাইম ব্রোকারদের তুলনায় এদের কমিশন বা চার্জ অনেক কম। ফলে ইনভেস্টমেন্টের প্রফিটের বেশিটাই চার্জ দিতে দিতেই শেষ হয়ে যায় না। যার কারণে বিনিয়োগকারীরা বেশি করে ট্রেড ও ইনভেস্টমেন্টের সুযোগ পান। আর এই কারণেই নতুন ইনভেস্টারদের মার্কেট শেয়ারের অনেকখানি জুড়ে রয়েছে ডিসকাউন্ট ব্রোকার।
  • অনলাইন প্লাটফর্ম : ডিসকাউন্ট ব্রোকার সহজ অনলাইন প্ল্যাটফর্মের সুযোগ করে দেওয়ায় যে-কোনো বিনিয়োগকারী এখন সহজে নিজের পোর্টফোলিও নিজেই ম্যানেজ করতে পারেন এবং ট্রেড এক্সিকিউট করতে পারেন। অভিনব কাস্টমার সার্ভিস, real time price, research tool, order placement tool ইত্যাদি অনলাইন পরিষেবা প্রদান করে ডিসকাউন্ট ব্রোকার। 
  • একাধিক ইনভেস্টমেন্ট প্রোডাক্ট : কমিশন বা চার্জ কম হলেও এই প্ল্যাটফর্মগুলি একসঙ্গে একাধিক বিনিয়োগ বিকল্পের সুযোগ দেয়। ফলে আপনি আপনার লক্ষ্য ও ঝুঁকি বুঝে স্টক, বন্ড, ETF, mutual fund, IPO ইত্যাদি একাধিক বিকল্প পান ইনভেস্টমেন্টের জন্য। এতে আপনার পোর্টফোলিও diversification-ও হয়, এবং রিটার্ন বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে।
10

ডিসকাউন্ট ব্রোকার নির্বাচনের আগে কোন বিষয়গুলি দেখবেন?

  1. দুই বা তার বেশি ব্রোকারের ধার্য করা কমিশন ও চার্জের মধ্যে তুলনা করুন।
  2. ব্রোকারের অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্মটির বিভিন্ন ফিচার এবং তার ব্যবহারযোগ্যতা সম্পর্কে জানুন। 
  3. দেখুন যে প্ল্যাটফর্মটি ETF, stock, bond gold ইত্যাদি আলাদা আলাদা বিনিয়োগ বিকল্প দিচ্ছে কিনা।
  4. বিনিয়োগের সুবিধার জন্য কোনো রিসার্চ টুল আছে কিনা দেখুন।
  5. প্ল্যাটফর্মটি কত দ্রুত গ্রাহক অসন্তোষ মেটায় বা কত ভালোভাবে গ্রাহক পরিষেবা দেয়, সেই বিষয়টি দেখুন।
  6. ব্রোকারটি SEBI registered কিনা অবশ্যই দেখুন। ব্রোকারের নির্ভরযোগ্যতা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ হলে যাচাই করে দেখুন।
  7. অনেক ডিসকাউন্ট ব্রোকার demat account খোলার জন্য একটি ওপেনিং চার্জ ধার্য করে, এবং বার্ষিক মেইনটেনেন্সের জন্যও annual maintenance charge ধার্য করা হয় অনেক সময়। নির্বাচনের আগে নিশ্চিত হোন এইধরনের কোনো চার্জ রয়েছে কিনা।
  8. আপনার যাবতীয় ব্যক্তিগত ও আর্থিক তথ্য যেহেতু জমা করতে হয় তাই এগুলো সুরক্ষিত কিনা অবশ্যই দেখুন। বিশ্বাসযোগ্য মনে হলে তবেই অন্য বিষয়গুলি দেখুন।

পরিশেষে এটাই বলা যায়, আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান এবং নিজের বিনিয়োগ সিদ্ধান্ত রিসার্চের মাধ্যমে নিজেই করতে পারেন, তাহলে ডিসকাউন্ট ব্রোকার নির্বাচন করাই আপনার জন্য উপযুক্ত হবে। কম খরচ, সহজ ব্যবহার, একাধিক বিনিয়োগ বিকল্প ইত্যাদির কারণে বিনিয়োগের অনেক সুযোগ তৈরি হবে। এতে আপনি নিজের বিনিয়োগের প্রতি ভালোভাবে নজর রাখতে পারবেন এবং পাশাপাশি নিজের প্রফিটকে বাড়ানোর সুযোগও পাবেন, কারণ ডিসকাউন্ট ব্রোকারের ক্ষেত্রে আপনাকে অনেক কম খরচ করতে হয়, যা আপনার সামগ্রিক মুনাফার ওপর খুব বেশি প্রভাব ফেলবে না।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading