buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual Fund

আপনি কি মাঝেমধ্যেই SIP বন্ধ করে দেন? জানুন কখন SIP করবেন এবং কখন করবেন না।

সম্পদ তৈরির জন্য একটি নিয়ন্ত্রিত ও কার্যকর উপায় হল SIP (Systematic Investment Plan)। তবে AMFI অর্থাৎ Association of Mutual Fund in India-র সাম্প্রতিক একটি ডেটায় দেখা গেছে SIP বন্ধের রেশিও নতুন রেকর্ড গড়েছে। এই বছর নভেম্বরে SIP stoppage ratio বেড়ে দাঁড়িয়েছে 79.12%-এ। জানলে অবাক হবেন, এখনও অবধি রেকর্ড করা stoppage ratio-র মধ্যে এটি তৃতীয় বৃহত্তম। অর্থাৎ এর থেকেই স্পষ্ট হচ্ছে যে, মার্কেট কারেকশনের পরিস্থিতিতে বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বেড়েছে। তবে ঘনঘন SIP বন্ধ করা কি আদৌ এই পরিস্থিতির সুরাহা? আজকের আলোচনায় আমরা এই বিষয়টি জানব যে ঘনঘন SIP বন্ধ করা কেন উচিত নয়।

SIP বন্ধের বর্তমান নজির:

AMFI-এর এই তথ্য জানাচ্ছে নভেম্বর মাসে নতুন SIP রেজিস্ট্রেশনের সংখ্যা ছিল ৪৯ লাখ, যা অক্টোবরে ছিল ৬৩.৭ লাখ অর্থাৎ নতুন SIP-র সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এই প্রবণতা থেকে বিষয়টি স্পষ্ট যে বাজারের অস্থিরতাই এই হ্রাসের কারণ। তবে মনে রাখবেন SIP থামিয়ে দেওয়া বা পরিবর্তন করা দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্যে প্রভাব ফেলতে পারে।

10

কখন SIP বন্ধ করা যেতে পারে?

→ Underperformance: আপনি যে ফান্ডে SIP-র মাধ্যমে বিনিয়োগ করছেন সেটি যদি খারাপ ফলাফল করে তাহলে বুঝতে হবে ঠিক কী কারণে ফান্ডের ফলাফল এমন হচ্ছে। যদি সাময়িক বাজার পরিস্থিতির কারণে হয়ে থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। তবে যদি ফান্ডের অভ্যন্তরীণ কারণ থেকে থাকে তাহলে exit নেওয়া যেতে পারে।

ফান্ডের ফান্টামেন্টাল পরিবর্তন:  আপনি যে উদ্দেশ্য দেখে ফান্ডটিতে বিনিয়োগ করেছিলেন সেই উদ্দেশ্যের পরিবর্তন হলে, বা ফান্ডের বিনিয়োগ কৌশল পরিবর্তন হলে অথবা বর্তমানে ফান্ডটি প্রফিট করতে যদি অতিরিক্ত ঝুঁকি নিয়ে থাকে যেটি বিনিয়োগকারীর পোর্টফোলিওর উপযুক্ত নয় তাহলে সেই ফান্ড থেকে এক্সিট নেওয়া উচিত।

কখন SIP বন্ধ করা উচিত নয়? 

মার্কেট যখন নিম্নমুখী থাকে সেইসময় কখনই SIP বন্ধ করা উচিত নয় কারণ মার্কেট কারেকশনের সুযোগ তাহলে নেওয়া যাবে না। মার্কেট কারেকশনের সময়ে SIP থেকে কী কী সুবিধা পাওয়া যায়?

Rupee-Cost averaging:  বাজার নিম্নমুখী থাকার কারণে দাম যখন কম থাকে তখন SIP-র মাধ্যমে বেশি ইউনিট কেনা যায়, ফলে দীর্ঘমেয়াদে রিটার্ন বাড়ে। 

স্বল্পমেয়াদি ওঠানামা নিয়ন্ত্রণ:  শেয়ার বাজার cyclical, অর্থাৎ এটি কখনই একইরকম রিটার্ন দেয় না। কখনও বাজার উর্ধ্বমুখী থাকে আবার কখনও নিম্নমুখী। এবং SIP-র মাধ্যমে এমনভাবেই বিনিয়োগ হয় যাতে স্বল্পমেয়াদের ঝুঁকিগুলি নিয়ন্ত্রণে রাখা যায়। তাই যদি বাজার সাময়িকভাবে পড়তে থাকে বা market correct হতে থাকে, সেই সময় SIP একেবারেই বন্ধ করা উচিত নয়।

7 3

ঘনঘন SIP বন্ধ করলে কী কী ঝুঁকি থেকে যায়?

1. বিভিন্ন ধরনের ফান্ড বিভিন্ন বাজার পরিস্থিতিতে একেকরকম পারফর্ম করে। যেমন, ২০১৯-২০২১ পর্যন্ত quality স্টকের ফান্ডগুলি ভালো ফলাফল করেছিল। এবং আবার তারপর থেকে value stock-এর ফান্ডগুলির প্রাধান্য বাড়তে থাকে। তাই যদি আপনি মাঝেমাঝেই ফান্ড থেকে এক্সিট নিয়ে থাকেন তাহলে এমন হতেই পারে, যে ফান্ড থেকে আপনি exit করলেন সেটি রিকভার করা শুরু করল এবং যে ফান্ডে বিনিয়োগ শুরু করলেন সেটি underperform করতে থাকল। ফলে সেক্ষেত্রে কিন্তু ঝুঁকি থেকেই যায়। 

2. মাঝেমাঝেই ফান্ড পরিবর্তন করলে অতিরিক্ত খরচ দিতে হতে পারে। যেমন:

  • Exit load — অল্পসময়ের মধ্যে ফান্ড থেকে এক্সিট নিলে exit load দিতে হয় অনেকক্ষেত্রে।
  • Tax —  ১ বছর পর্যন্ত বা তার কম সময়ের জন্য hold করে বিক্রি করলে STCG tax হিসেবে 20% কর দিতে হবে।

3. আপনার বিনিয়োগ চলাকালীন সময়ে বারবার SIP বন্ধ করে নতুনভাবে চালু করলে কম্পাউন্ডিং-এর সুবিধা পাওয়া যায় না। ফলে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি সম্ভবপর হয় না। অনেক বিনিয়োগকারী বর্তমানের ভালো ফলাফল দেখে ফান্ডে বিনিয়োগ করেন এবং কিছুদিন পর থেকে দেখা যায় সেই ফান্ডেও underperform করা শুরু করেছে। ফলস্বরূপ কম্পাউন্ডিং-এর সুযোগ তো হতছাড়া হয়ই পাশাপাশি ফান্ডের ভ্যালুও কমে যায়। 

সেই কারণে একমাত্র যখন দেখা যাবে market uptrend থাকার পরও দীর্ঘসময় ধরে আপনার হোল্ড করা ফান্ড খারাপ ফলাফল করছে বা ফান্ড অহেতুক ঝুঁকিগ্রহণ করছে যা আপনার risk appetite-এর সঙ্গে যায় না, শুধুমাত্র তখনই exit-এর পরিকল্পনা করুন। 

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading