Article By – সুনন্দা সেন

২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া প্রান্তিকে Nykaa-এর রাজস্ব ছিল ২,০৬১.৭৬ কোটি টাকা, যা ২০২৪ সালের এক প্রান্তিকের ১,৬৬৭.৯৮ কোটি টাকা থেকে বেশি। এছাড়া কোম্পানিটির ২০২৫ সালের মার্চ প্রান্তিকের নিট মুনাফা ছিল ১৯.০৫ কোটি টাকা, যেখানে ২০২৪ সালের মার্চ প্রান্তিকের নিট মুনাফা ছিল ৯.৭৪ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ প্রান্তিকের EPS ছিল ০.০৭, যা ২০২৪ সালের শেষ প্রান্তিকের ০.০২ ছিল। আরও জানা যায় যে বার্ষিক ভিত্তিতে ২০২৪-২৫ অর্থবছরের শেষে রাজস্ব ছিল ৭,৯৪৯.৮২ কোটি টাকা, যা ২০২৪ সালের ৬,৩৮৫.৬৩ কোটি টাকা ছিল। নিট মুনাফা ছিল ৭৩.৭০ কোটি টাকা, যেখানে ২০২৪ সালে নিট মুনাফা ছিল ৪৩.৭২ কোটি টাকা।
তারপরেও শুক্রবার অর্থাৎ আজ FSN E-Commerce Ventures Nykaa-এর শেয়ারের দাম ২.০৫% কমে ২১৩.০১ টাকায় দাঁড়িয়েছে। নিফটি মিডক্যাপ ১৫০ সূচকে এই শেয়ারটি শীর্ষ ক্ষতিগ্রস্থদের মধ্যে একটি। ১৮ জুলাই ২০২৫ তারিখে (আজ) দুপুরের লেনদেনের সময়, FSN E-Commerce Ventures Nykaa-এর দাম নিম্নমুখী হয়। এরপরেও আজ ভারতীয় সংবাদ মাধ্যম এবং কিছু বাজার বিশ্লেষক FSN E-Commerce Ventures Nykaa-এর শেয়ারের জন্য বুলিশ প্রবণতার ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে FSN ই-কমার্স ভেঞ্চারস Nykaa কিছু কর্পোরেট পদক্ষেপ নিয়েছে। যার জন্যেই কী এমন অবস্থা।
চলুন তবে FSN E-Commerce Ventures Nykaa-এর পক্ষ থেকে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলির বিষয় জেনে নেওয়া যাক। আর সেগুলি হলো:
- ৩০ জুন, ২০২৫ তারিখে শেষ হওয়া ত্রৈমাসিকের জন্য SEBI (ডিপোজিটরি এবং অংশগ্রহণকারী) প্রবিধান, ২০১৮-এর প্রবিধান ৭৪(৫)-এর অধীনে সার্টিফিকেট প্রকাশ করেছে। যার বিষয় ১১ জুলাই, ২০২৫ তারিখে ঘোষণা করা হয়েছে।
- ২৬ জুন, ২০২৫ তারিখে Nykaa বিনিয়োগকারী উপস্থাপনা ঘোষণা করেছে।
- ৬ জুলাই, ২০২৫ তারিখে Nykaa (FSN E-Commerce Ventures Limited এবং এর সহযোগী প্রতিষ্ঠান)-এর ত্রৈমাসিক রাজস্ব আপডেট ঘোষণা করা হয়েছে।




