buzywithinfoBuzy With Info
Everything About Business
Gold

টানা তিন সেশনে বৃদ্ধি পেলো সোনার দাম! কেনো বৃদ্ধি পাচ্ছে দাম এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কী জানাচ্ছেন বিশেষজ্ঞরা?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (১৪ আগস্ট) টানা তৃতীয় সেশনে সোনার দাম বৃদ্ধি পেয়েছে। প্রত্যাশার চেয়ে কম মার্কিন মুদ্রাস্ফীতির জন্য ডলারকে দুর্বল করেছে, যার বিপরীতে এই মূল্যবান ধাতুর দাম এবং চাহিদা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ০.২% বেড়ে প্রতি আউন্স ৩,৩৫৯.৮১ ডলারে দাঁড়িয়েছে। যেখানে মার্কিন গোল্ড ফিউচার ০.৩% বেড়ে প্রতি আউন্স ৩,৪০৮.৫০ ডলারে দাঁড়িয়েছে। গুডরিটার্ন অনুসারে, ভারতে ১০ গ্রামের ২৪ ক্যারেট সোনার দাম ১.০১ লক্ষ টাকা। ২২ ক্যারেট সোনার দাম ৯২,৯০০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ৭৬,০১০ টাকায় পৌঁছেছে।

July 18 New in article ads By Sir 1

সোনার দাম বৃদ্ধি পেছনের কারণ হিসাবে রয়েছে – (i) জুলাই মাসে মার্কিন কনজিউমার প্রাইস সামান্য বৃদ্ধির পর বাজারের মনোভাব পরিবর্তিত হয়েছে। যা সুদের হার কমানোর সম্ভাবনাকে আরও জোরদার করেছে। এমন অবস্থায় বিনিয়োগকারীরা সুদের হার ৬% কমার আশা করেছে। যা সমর্থন করছে মূল্যবান ধাতুর দামকে। (ii) দুর্বল ডলার, প্রায় এক সপ্তাহের সর্বনিম্ন মার্কিন ট্রেজারি ইল্ড এবং বিশ্বব্যাপী বাণিজ্য উত্তেজনা নিয়ে উদ্বেগও সোনার মতো নিরাপদ বিকল্পের চাহিদাকে সমর্থন করছে। যার বিপরীতে মূল্যও বৃদ্ধি পাচ্ছে। কারণ যখনই ডলারের দাম বাড়ে তখন সোনার দাম কমে এবং যখন ডলার দুর্বল হয়ে ওঠে তখন সোনার দাম বৃদ্ধি পায়। 

আগমন্ট বুলিয়ন উল্লেখ করেছেন যে সেপ্টেম্বরে ফেডের ২৫ বেসিস হার কমানোর ফলে ট্রেডাররা প্রায় সম্পূর্ণ মূল্য নির্ধারণ করে ফেলেছে। আর সোনার মতো সম্পদ কম সুদের হারের পরিবেশে ভালো পারফর্ম করে। তবে বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন যে বিনিয়োগকারীদের আসন্ন মার্কিন ডেটার উপর নজর রাখা আবশ্যক। যার মধ্যে রয়েছে উৎপাদন মূল্য, রিটেইল বিক্রয় এবং বেকারত্ব দাবি। কারণ এগুলি ফেডের নীতিপথ এবং সোনার গতিপথকে প্রভাবিত করবে। মেহতা ইক্যুইটিজের কমোডিটিজ ভাইস প্রেসিডেন্ট রাহুল কালান্ত্রি বলেন, ডলার সূচকের দুর্বলতা এবং ১০ বছরের ট্রেজারি ইল্ড সোনার মতো সম্পদের দামকে সমর্থন করছে। এছাড়া বিশ্লেষক কাইল বোডা বলেন, সোনার কারিগরি কাঠামো সত্যিই গঠনমূলক দেখাচ্ছে, প্রবণতা এখনও রয়েছে উচ্চতর। দেখতে হবে দাম ৩,৪০০ ডলারের স্তরকে অতিক্রম করচে কিনা। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading