buzywithinfoBuzy With Info
Everything About Business
Home loan

Fixed নাকি Floating rate-এ home loan নেবেন? পার্থক্য কী কী ? জেনে নিন

হোম লোনের ইন্টারেস্ট রেট দেখে বোঝা যায় লোনটি কতটা সস্তা বা দামি। শুধুমাত্র interest rate বা সুদের হার-ই এক্ষেত্রে দেখা জরুরি নয়, তার পাশাপাশি ইন্টারেস্টের ধরন বোঝাও জরুরি। হোম লোন নেওয়ার সময় fixed এবং floating এই দুরকমের সুদে আপনি লোন নিতে পারেন। তবে তার আগে আপনাকে এই দুই ধরন সম্পর্কে জানতে হবে। 

6 2

Fixed interest rate :  নাম থেকেই বোঝা যাচ্ছে সম্পূর্ণ লোন চলাকালীন সময়ে এই interest rate সমান বা fixed থাকবে। অর্থাৎ লোনের সময়কাল ও EMI অপরিবর্তিত থাকবে। কিন্তু floating rate loan-এর তুলনায় এর initial বা প্রাথমিক রেট বেশি থাকে। কিছু কিছু ব্যাংক একটা নির্দিষ্ট সময় পর fixed rate থেকে floating rate-এ লোন পরিবর্তন করে দেয়। ফলে লোনের কাগজপত্র মনোযোগ সহকারে দেখা দরকার। 

Floating interest rate :  Floating interest rate-এ সম্পূর্ণ লোন চলাকালীন সময়ে ইন্টারেস্ট রেট পরিবর্তিত হতে থাকে। এটি মার্কেটের ওঠানামা ও রেপো রেটের পরিবর্তনের উপর নির্ভর করে। অর্থাৎ যদি রেট বাড়ে তাহলে EMI বাড়বে। তবে যদি আপনি EMI-এর পরিমাণ একই রাখতে চান তাহলে লোনের সময়সীমা বা tenure বাড়িয়ে দিতে পারেন।

কী কী পার্থক্য? 

→ সমগ্র লোন পিরিয়ডে fixed rate-এ ইন্টারেস্ট একই থাকে। অন্যদিকে বেঞ্চমার্ক রেটের সঙ্গে তাল মিলিয়ে floating rate বাড়ে বা কমে। 

→ Fixed rate প্রাথমিকভাবে floating rate থেকে 1% – 2% বেশি হয়। অন্যদিকে floating rate প্রথমে কম থাকে তবে পরবর্তীতে বাড়তেও পারে। 

→ Fixed loan-এর ক্ষেত্রে rate এবং EMI-এর কোনো পরিবর্তন হয় না। আর floating loan-এর ক্ষেত্রে যেহেতু rate বাড়তে পারে তাই EMI-ও বাড়তে পারে। কিন্তু বেশিরভাগ ব্যাংক EMI এক রেখে লোনের সময়কাল বাড়ায়। তবে আপনি চাইলে সময়কাল একই রেখে EMI-র পরিমাণ বাড়াতে পারেন। 

10

→ Fixed rate-এর ক্ষেত্রে যদি আপনি prepayment করেন বা সময়কালের আগেই লোনের পরিমাণ শোধ করে দেন তাহলে সাধারণত পেনাল্টি কাটা হয়। Floating rate-এর ক্ষেত্রে এই ধরনের কোনো পেনাল্টি নেই। 

   Fixed rate তখনই নেওয়া উচিত যখন আপনার মনে হচ্ছে interest rate বাড়তে পারে। অন্যদিকে যদি আপনি মনে করেন ভবিষ্যতে rate কমবে তখন floating rate বেশি উপযোগী হবে। 

→  সাধারণত যাঁরা ৫-১০ বছরের লোন নেন তাঁদের জন্য fixed rate ভালো। অন্যদিকে ১৫-২০ বছরের জন্য লোন নিলে floating rate বেশি কার্যকরী। 

আপনার জন্য কোনটি বেশি ভালো সেটি আপনার আর্থ-সামাজিক পরিস্থিতির উপর নির্ভর করছে। যদি আপনি fixed rate-এ গৃহঋণ নেন তাহলে আপনি প্রথম থেকেই নিশ্চিত থাকবেন আপনার লোনের সময়কাল ও EMI সম্পর্কে। ফলে সেই অনুযায়ী আর্থিক পরিকল্পনা করতে পারবেন। এর ফলে দীর্ঘমেয়াদে আপনার বাজেটে কোনো প্রভাব পড়বে না। আর floating rate-এর ক্ষেত্রে যেহেতু লোনের সম্পূর্ণ সময়কালে রেট পরিবর্তিত হতে পারে তাই এটি আপনার আর্থিক পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। আবার উল্টোদিকটা যদি দেখা হয় তাহলে fixed rate-এ interest অপরিবর্তিত থাকায় যদি বেঞ্চমার্ক রেট কমেও যায় তাহলেও আপনাকে পূর্বনির্ধারিত রেটেই সুদ দিতে হবে, যেটা floating rate-এ দিতে হবে না। Floating rate-এর ক্ষেত্রে রেপো রেট কমে গেলে কম হারে সুদ দিতে হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading