Article By – সুনন্দা সেন

ভারতীয় শেয়ার বাজার ২ অক্টোবর, বৃহস্পতিবার দশেরা বা বিজয়া দশমী এবং গান্ধী জয়ন্তী উপলক্ষে লেনদেনের জন্য বন্ধ ছিল ভারতীয় স্টক মার্কেট। উভয় এক্সচেঞ্জ – বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ৩ অক্টোবর, শুক্রবার পুনরায় লেনদেন করে, আবার শনি এবং রবিবারের জন্য বন্ধ রয়েছে। এমনকি দেশের বৃহত্তম পণ্য বিনিময় প্রতিষ্ঠান মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া (MCX)ও সোনা, রূপা এবং অন্যান্য ধাতুর লেনদেন স্থগিত ছিলো। একইভাবে, কৃষি-পণ্য বিনিময় সংস্থা NCDEX আগামীকাল, বৃহস্পতিবার বন্ধ ছিল।
BSE স্টক মার্কেটের ছুটির ক্যালেন্ডার অনুসারে, ২০২৫ সালে পরবর্তী বাজার ছুটি ২১ অক্টোবর দীপাবলি এবং লক্ষ্মী পূজার জন্য, তারপরে ২২ অক্টোবর দীপাবলি এবং বলিপ্রতিপদের জন্য থাকবে। ২০২৫ সালে পরবর্তী ছুটির দিনগুলি ৫ নভেম্বর শ্রী গুরু নানক দেবের প্রকাশপর্বের জন্য এবং ২৫ ডিসেম্বর বড়দিনের জন্য নির্ধারিত। পাশাপাশি অক্টোবর মাসে করওয়া চৌথ, দীপাবলি এবং ভাই দুজের মতো উল্লেখযোগ্য উৎসব উদযাপনের কারণে বেশ কয়েকটি ব্যাংক ছুটির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবার বাধ্যতামূলক সাপ্তাহিক ছুটি রয়েছে।
শেয়ার বাজারের ন্যায় ছুটির পাশাপশি চলতি মাসে দেশীয় ব্যাংকগুলো ৬ অক্টোবর লক্ষ্মী পুজো, ১০ অক্টোবর শুক্রবার করভা চৌথ, ১১ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি – দ্বিতীয় শনিবার দেশব্যাপী, ১২ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি দেশব্যাপী, ১৯ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি দেশব্যাপী,
২০ অক্টোবর সোমবার দীপাবলি (দীপাবলি)/নরক চতুর্দশী/কালী পূজা, ২১ অক্টোবর দিওয়ালি অমাবস্যা (লক্ষ্মী পূজা)/দীপাবলি/গোবর্ধন পূজা (বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, গ্যাংটক, ইম্ফল, জম্মু, লখনউ, মুম্বাই, নাগপুর, শ্রীনগর),২৩ অক্টোবর ভাই বিজ/ভৈদুজ/ভ্রাত্রিদ্বিতিয়া/নিঙ্গোল (চাক্কুবা আহমেদাবাদ, গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনউ, সিমলা), ২৫ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটি (চতুর্থ শনিবার) দেশব্যাপী, ২৬ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটি দেশব্যাপী, ২৮ মঙ্গলবার ছট পূজা (পাটনা, রাঁচি) এবং ৩১ অক্টোবর শুক্রবার সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে ব্যাংক ছুটি থাকবে।




