buzywithinfoBuzy With Info
Everything About Business
Mutual Fund

মিউচ্যুয়াল ফান্ডে ক্যাপিটাল গেইন ট্যাক্স এড়াবেন কীভাবে?

মিউচ্যুয়াল ফান্ড নিজের দুর্দান্ত রিটার্নের জন্য পরিচিত হলেও মনে রাখতে হবে মিউচ্যুয়াল ফান্ড থেকে হওয়া ক্যাপিটাল গেইনের জন্য কর আরোপ করা হয়। ২০১৮ সালের আগে করের নিয়ম কিছুটা আলাদা ছিল। সেইসময় নিয়ম ছিল যদি কোনো বিনিয়োগকারী নিজের মিউচ্যুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ১ বছর বা তার বেশি হোল্ড করে রেখে তারপর বিক্রি করেন তাহলে তাঁকে তাঁর লাভের উপর কোনো কর দিতে হবে না। কিন্তু ২০১৮ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি LTCG tax পুনরায় চালু করেন। যদিও লাভের উপর কর একেবারেই না দেওয়ার বা একেবারেই এড়ানোর কোনো রাস্তা নেই, তবে বেশ কিছু পদ্ধতি এবং কৌশল আছে যেগুলির ব্যবহারে আপনি ট্যাক্সের পরিমাণ কমাতে পারেন। বর্তমানে  equity mutual fund-এ বার্ষিক লাভের পরিমাণ ১.২৫ লাখ টাকার বেশি হলে 12.5% কর দিতে হয়, যদি ফান্ডটি ২ বছরের বেশি হোল্ড করার পর বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয় তবে। 

মিউচ্যুয়াল ফান্ডে করের নিয়ম:

একাধিক বিষয়ের উপর মিউচ্যুয়াল ফান্ডের করব্যবস্থা নির্ভর করছে। যেমন –

ফান্ডের প্রকার:  ইক্যুইটি ফান্ড, ডেট ফান্ড, হাইব্রিড ফান্ড প্রতিটি ফান্ডের করের নিয়ম আলাদা হয়। 

ডিভিডেন্ড:  কিছু কিছু ফান্ড হাউস নিজের মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে ভাগ করে দেয়। এই ডিভিডেন্ডের জন্যও বিনিয়োগকারীদের কর দিতে হয়। 

6 2

হোল্ডিং পিরিয়ড:  হোল্ডিং পিরিয়ডের উপর নির্ভর করে মিউচ্যুয়াল ফান্ডের ট্যাক্স আলাদা হয়। 

কীভাবে মিউচ্যুয়াল ফান্ডের লাভের উপরে কর কমাবেন?

→ SWP = SWP বা Systematic Withdrawal Plan সেট করা যেতে পারে। এটি একটি পদ্ধতি যার সাহায্যে নিজে থেকেই নিয়মিত মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রিডিম করা যাবে। বছরে ১.২৫ লাখের বেশি লাভে কর দিতে হয় long term capital gain-এর উপর। কিন্তু যদি আপনি প্রতিবছর ১.২৫ লাখ টাকার কম রিডিম করেন তাহলে LTCG কর দিতে হবে না। এটি tax harvesting নামে পরিচিত।

→ সঠিক সময়ে ইউনিট বিক্রি করা:  বছরে লংটার্ম ক্যাপিটাল গেইন ১.২৫ লাখ টাকা হওয়ার আগেই কিছু ইউনিট রিডিম করুন। তবে অবশ্যই বাজার পরিস্থিতি এবং পোর্টফোলিও-র গতিবিধি দেখা দরকার।

আর অন্যদিকে যদি আপনি লংটার্ম ক্যাপিটাল লসের সম্মুখীন হন তাহলে সেগুলি বিক্রি করে পরবর্তী ক্যাপিটাল গেইনের সঙ্গে সামঞ্জস্য আনতে পারেন। যেমন ধরা যাক কোনো বিনিয়োগকারী একটি বিনিয়োগ থেকে ২ লাখ টাকা লাভ করেছেন দীর্ঘমেয়াদে কিন্তু অন্য একটি বিনিয়োগে ৫০,০০০ টাকায় লস রয়েছে। এখানে খারাপ ফলাফলের ইনভেস্টমেন্টটি যদি বিক্রি করে দেন তিনি, তাহলে সেই বছরে তাঁর লাভের পরিমাণ ২ লাখ থেকে কমে (২,০০,০০০ – ৫০,০০০) টাকা = ১.৫ লাখ টাকা হয়ে যাবে। অর্থাৎ তাঁর করের বোঝা কিছুটা কমবে। সুতরাং মিউচ্যুয়ালের ক্ষতিপূর্ণ বিনিয়োগকে সফল বিনিয়োগ অর্থাৎ লাভের সঙ্গে সামঞ্জস্য বা offset করলে করের বোঝা কমানো যায়। একে loss leverage বলে। 

সুতরাং আলোচনা শেষে আমরা বুঝলাম যে মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগে করের নিয়মাবলি সম্পর্কে ওয়াকিবহাল থাকা একান্ত দরকার। Tax harvesting, leveraging losses ইত্যাদি পদ্ধতির সাহায্যে ক্যাপিটাল গেইন ট্যাক্স একেবারে মকুব না হলেও কিছুটা কমানো সম্ভব।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading