buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

ভারতের সবচেয়ে মূল্যবান স্টক কোনগুলি? রইল শীর্ষ ১০টির খবর

যে কোম্পানিগুলির প্রতি শেয়ারের মার্কেট প্রাইস অত্যন্ত বেশি হয় সেগুলিই এই ক্যাটাগরির অন্তর্গত হয়। সাধারণত শক্তিশালী আর্থিক ফলাফলযুক্ত কোম্পানি, যাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির তুলনায় অধিক সুবিধা রয়েছে অর্থাৎ competitive advantage রয়েছে, যাদের চাহিদা বিনিয়োগকারীদের কাছে বেশি, সেইসব কোম্পানির স্টক অধিক মূল্যবান স্টকের অন্তর্গত হয়। বিনিয়োগকারী কোম্পানির সম্ভাব্য গ্রোথ ও মুনাফা বুঝতে মূলত স্টকের দাম দেখে থাকেন। কোনো শেয়ারে দাম বেশি হলে বোঝা যায় কোম্পানিটির ভ্যালু বা মান উন্নত। 

9

দামের দিক থেকে Elcid Investment Ltd. ভারতের সবচেয়ে মূল্যবান শেয়ার, যার দাম ১৭ জানুয়ারি ২০২৫-এ বন্ধ হয়েছিল ১,৪৯,৬৪৯.৯৫ টাকায়। তবে দাম দেখে market capitalization নির্ধারণ করা যায় না। সেই কারণে দামের পাশাপাশি আরও বেশ কিছু ফ্যাক্টর যেমন ব্যবসায়িক ফলাফল, মার্কেট ট্রেন্ড ইত্যাদি বুঝে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া উচিত।

আমরা আজকে ভারতের ১০টি শীর্ষ মূল্যের স্টকের কথা বলব যা তাদের market cap ও ১ বছরের রিটার্নের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

Bosch Ltd.: Bosch Ltd-এর মার্কেট ক্যাপ ৯২,৬০৯ কোটি টাকা। স্টকটির ১ বছরের রিটার্ন 64.47%। Bosch Ltd. একটি ভারতকেন্দ্রিক কোম্পানি যারা মোবিলিটি সলিউশন, ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি, কনজিউমার গুডস্, এনার্জি, বিল্ডিং টেকনোলজি ইত্যাদি বিভিন্ন সেক্টরে নিজেদের পরিষেবা প্রদান করে। কোম্পানিটি ইন্ডাস্ট্রিয়াল ইক্যুইপমেন্ট থেকে শুরু করে সিকিউরিটি সিস্টেম, ব্যবসা ও ব্যক্তিগত ব্যবহারের জন্য এনার্জি সলিউশন, ডিজেল ও গ্যাসেলিন ইঞ্জিনের জন্য fuel injection system ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করে। ১৭ জানুয়ারি বাজার বন্ধের সময়ে স্টকটির দাম ছিল ৩১,৩৮০ টাকা।

Shree cement Ltd.:  ১৭ তারিখ, শুক্রবার বাজার বন্ধের সময়ে শেয়ারটির closing price ছিল ২৫,৪২৭ টাকা। কোম্পানিটির মার্কেট ক্যাপ ৯১,৩৪০ কোটি টাকা। স্টকটির ১ বছরের রিটার্ন 2.48%।

কোম্পানিটি একটি ভারতীয় কোম্পানি যারা বিভিন্ন ধরনের সিমেন্ট প্রস্তুত করে। কোম্পানিটির ভারতে মোট ইনস্টল করা সিমেন্ট প্রোডাকশন ক্যাপাসিটি ৪৩.৪ মিলিয়ন টন প্রতি বছর, এবং সারা বিশ্বে প্রতি বছর ৪৭.৪ মিলিয়ন টন সিমেন্ট প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে।

Abbott India Ltd.:  কোম্পানিটির মার্কেট ক্যাপ ৫৯,৩৪৮ কোটি টাকা এবং একবছরে রিটার্ন 16.06%। গতকাল বাজার বন্ধের সময়ে স্টকটির দাম ছিল ২৭,৯২৯ টাকা। ভারতীয় এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে কাজ করে। কোম্পানিটি চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন প্রোডাক্ট যেমন মেডিক্যাল ডিভাইজ, ডাইগনস্টিক প্রোডাক্ট, জেনেরিক মেডিসিন ইত্যাদির সুবিধা প্রদান করে।

10

Page Industries Ltd.:  Page Industries Ltd. হল একটি ভারতীয় কোম্পানি। এই কোম্পানিটি ডিজাইন, ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং, সেলস্, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, রিটেল এবং ই-কমার্স প্রোডাক্টের সঙ্গে যুক্ত। JOCKEY International Inc. (USA)-এর লাইসেন্স রয়েছে কোম্পানিটির কাছে যাতে তারা ভারত সহ বাংলাদেশ, নেপাল, ওমান, কাতার, মালদ্বীপ, ভুটান এবং UAE-তে JOCKEY ব্র্যান্ডটির প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এবং মার্কেট করতে পারে। এছাড়াও Speedo International Ltd.-এর অনুমোদনপ্রাপ্ত এই কোম্পানিটি Speedo brand-কে ভারতে তৈরি বাজারজাত ও বিতরণ করতে পারে। কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপ ৫১,৪১৬ কোটি টাকা। কোম্পানির ১ বছরের রিটার্ন 20.81% গতকাল বাজার বন্ধের সময় শেয়ারটির দাম ছিল ৪৬,৩৪০ টাকা।

MRF Ltd.:  MRF Ltd. ভারতে প্রতিষ্ঠিত একটি ব্যবসা, যারা টায়ার, টিউব, ফ্ল্যাপ, ট্রিড রাবার ইত্যাদি উৎপাদন ও বিক্রির সঙ্গে যুক্ত। এছাড়াও কোম্পানিটি সারা বিশ্ব জুড়ে হেভি ডিউটি ট্রাক, বাস টায়ার, প্যাসেঞ্জার গাড়ি ইত্যাদি নিয়ে কাজ করে। কোম্পানিটির মার্কেট ক্যাপ বর্তমানে ৪৮,৩২৭ কোটি টাকা। শুক্রবার বাজার বন্ধের সময়ে শেয়ারটির দাম ছিল ১,১৩,৯৬০ টাকা। কোম্পানিটির ১ বছরের return 11.32%।

Honeywell Automation India Ltd.:  কোম্পানিটির মার্কেট ক্যাপ ৩৫,৮৯৩ কোটি টাকা এবং ১ বছরের রিটার্ন 13.10%। ১৭ তারিখ বাজার বন্ধের সময়ে শেয়ারটির দাম ছিল ৪০,৬৪০ টাকা। ভারতীয় এই কোম্পানিটি অটোমেশন ও কন্ট্রোল সিস্টেমে বিশেষ দক্ষতাপ্রাপ্ত। কোম্পানিটি ইলেকট্রনিক সিস্টেম প্রস্তুতিকরণ, ইক্যুইপমেন্ট মেনটেনেন্স ও রিপেয়ার এবং মেশিনারি ট্রেডিং-এর সঙ্গে যুক্ত।

3M India Ltd.:  3M India Ltd. মূলত প্রযুক্তি ও বিজ্ঞান এই দুই ক্ষেত্রে নিবদ্ধ। এছাড়াও পরিবহন, স্বাস্থ্য-পরিষেবা, গ্রাহক পরিষেবা ইত্যাদি ক্ষেত্রেও কাজ করে কোম্পানিটি। কোম্পানিটির শেয়ারের শেষ ট্রেডিং প্রাইস ২৯,৭০০ টাকা এবং বর্তমানে কোম্পানিটির মার্কেট ক্যাপ ৩৩,৩৪৩ কোটি টাকা। ১ বছরে কোম্পানিটি 4.35% রিটার্ন দিলেও ১ মাসে – 5.58% রিটার্ন দিয়েছে।

Elcid Investments Ltd.:  স্টকটির ১ বছরের রিটার্ন 6,516871.81% এবং মার্কেট ক্যাপ ২৯৯৩ কোটি টাকা। গতকাল বাজার বন্ধের সময়ে শেয়ারটির দাম ছিল ১,৪৯,৬৪৯.৯৫ টাকা। Elcid Investments Ltd. একটি ভারতীয় কোম্পানি যারা বিভিন্ন সেক্টরের investment portfolio ম্যানেজ করে। নিজের ধারাবাহিকতা ও স্থায়ীত্বের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের স্থিতিশীল রিটার্ন দিতে সক্ষম হয়েছে।

Yamuna Syndicate Ltd.:  কোম্পানিটির শেয়ারের লাস্ট ট্রেডিং প্রাইস ৪১,৯৯৯ টাকা। বর্তমানে ১,২৯০ কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে এটির এবং রিটার্ন ১ বছরে 79.59%। ব্যাটারি, পেট্রোল পাম্প পণ্য, ইলেকট্রিক পণ্য, কৃষি পণ্য ইত্যাদির ট্রেডিং-এর সঙ্গে যুক্ত এই ভারতীয় কোম্পানিটি।

Bombay Oxygen Investments Ltd.: একসময় কোম্পানিটি ইন্ডাস্ট্রিয়াল গ্যাস প্রস্তুতে শীর্ষ স্থানে ছিল, যা পরবর্তীতে একটি non-banking financial company-তে পরিণত হয়েছে। ১৯৬০ সালে তৈরি এই কোম্পানিটি মূলত শেয়ার, সিকিউরিটি ও মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের সঙ্গে যুক্ত বর্তমানে। এখন কোম্পানিটির মার্কেট ক্যাপ রয়েছে ৪৩৪ কোটি টাকা এবং শেষ ট্রেডেড প্রাইস ছিল ২৮,৯৯৬ টাকা। স্টকটি ১ বছরে রিটার্ন দিয়েছে 179.25%।

মূল্যবান স্টকগুলির কয়েকটি বৈশিষ্ট্য থাকে। এগুলির আর্থিক ফলাফল দুর্দান্ত হয়, এদের মধ্যে ভোলাটিলিটি অনেক কম দেখা যায়, স্টকগুলির চাহিদা বিনিয়োগকারীদের কাছে ব্যাপক থাকে এবং সবচেয়ে জরুরি বিষয় হল এদের ম্যানেজমেন্ট দল অত্যন্ত উন্নত হয়। স্টক বাছাইয়ের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলি দেখে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে কোম্পানিগুলি বিনিয়োগকারীদের জন্য ভালো মুনাফা জেনারেট করে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading