buzywithinfoBuzy With Info
Everything About Business
debentures

সেপ্টেম্বরের শেষে আসছে ৪০০ কোটি টাকার নন-কনর্ভাটেবেল ডিবেঞ্চার; কেপ্রি গ্লোবাল কোম্পানির NCD-এর বিষয় বিস্তারিত জানুন

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল একটি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানি (NBFC) হওয়ার সাথে সাশ্রয়ী মূল্যে আবাসন নির্মান, গোল্ড লোন প্রদান করে এবং রিটেইল লোনও প্রদান করে। এছাড়া ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল ‘UP warriorz’ নামে একটি মহিলা ক্রিকেট টিমের মালিক। কোম্পানিটি বর্তমানে, ৪০০ কোটি টাকা পর্যন্ত নন-কনর্ভাটেবল ডিবেঞ্চার বা NCD-এর একটি পাবলিক ইস্যু ঘোষণা করেছে। যা সিকিওর, রেটেড এবং লিস্টেডের সাথে রিডিমেবল। 

July 18 New in article ads By Sir

ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটালের NCD-এর বিষয় উল্লেখিত গুরুত্বপূর্ণ তথ্যগুলি হল:

  1. মূল ইস্যুর আকার ২০০ কোটি টাকা। এছাড়া গ্রিণ স্যুয়ের আন্ডারে অতিরিক্ত ২০০ কোটি টাকা পর্যন্ত ওভার সাবস্ক্রিপশন ধরে রাখার বিকল্প রয়েছে। 
  1. NCD-গুলির বার্ষিক কুপন রেট ৮.৫৫% থেকে ৯.৭০% পর্যন্ত। যার মেয়াদ ১৮ মাস, ৩৬ মাস, ৬০ মাস এবং ১২০ মাস। আর এটি ছয়টি সিরিজে প্রদান করে, যার ছয় নম্বর সিরিজ বার্ষিক ৯.৬৯% হারে বিনিয়োগের উপর রিটার্ণ প্রদান করবে।
  1. সিরিজের উপর নির্ভর করে মাসিক বা বার্ষিক ভিত্তিতে সুদের হার প্রদান হবে।
  1. ডিবেঞ্চারগুলি BSE-লিমিটেড তালিকাভুক্ত হবে এবং ডিমেটেরিয়ালাইজডে আকারে লেনদেন।
  1. কোম্পানির বোর্ডের সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অনুমোদনের ভিত্তিতে ইস্যুটি ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খোলা হবে এবং ১৪ অক্টোবর, ২০২৫ বন্ধ হবে।
  1. ক্যাপ্রি গ্লোবাল ক্যাপিটাল সংগৃহীত অর্থের ৭৫% বিদ্যমান ঋণ পরিশোধ, অর্থায়ন এবং গ্রাহকদের ঋণ প্রদানে ব্যবহার করা হবে। আর বাকি অর্থ সাধারণ কর্পোরেট উদ্দেশ্যে বরাদ্দ করা হবে।
  1. এই ইস্যুর প্রধান ব্যবস্থাপক হলেন ট্রাস্ট ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স প্রাইভেট লিমিটেড।
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading