buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock market

Paper trading কী? জানুন বিস্তারিত

শেয়ার বাজারে প্রথমবার বিনিয়োগ করার সময় নিশ্চয়ই আপনি শেয়ার বাজার সম্পর্কে, ট্রেডিং সম্পর্কে ভালোভাবে রিসার্চ করে তারপর বিনিয়োগ শুরু করেছেন? তবে স্টক সম্পর্কে শেখা, শেয়ার বাজারের খুঁটিনাটি জানা ও বিনিয়োগ করা— একসঙ্গে এত কিছু কাজ করা কঠিন মনে হতে পারে। সেই জন্য বিনিয়োগের আগে শেয়ার বাজার সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন। আর যদি সেটা আমি পেপার ট্রেডিংয়ের মাধ্যমে করতে পারেন তাহলে এর থেকে সহজ আর কী হতে পারে! আমরা আজকে জেনে নেব পেপার ট্রেডিং আসলে কী এবং বিনিয়োগের আগে কেন এটি জরুরি।

8 3

পেপার ট্রেডিং কী?

পেপার ট্রেডিং হল শেয়ার মার্কেটে হাতেনাতে ট্রেডিং শেখার একটি উপায়, তবে সেখানে রিয়েল মানি অর্থাৎ আসল অর্থ দিয়ে শেখা হয় না, সম্পূর্ণ ভার্চুয়ালি শেয়ার মার্কেট ট্রেডিং শেখা যায় পেপার ট্রেডিংয়ের মাধ্যমে। যেহেতু আসল শেয়ার মার্কেটের পরিবেশ আর ভার্চুয়াল পরিবেশ এক নয় তাই পেপার ট্রেডিংয়ে করা যেকোনো ট্রেড আসল মার্কেটে কোনো প্রভাব ফেলে না। সংক্ষেপে বললে, পেপার ট্রেডিং হুবহু শেয়ার বাজারের দামের আসল ওঠা নামা বা শেয়ারের ভ্যালুকে নকল করে এবং আপনাকে ভার্চুয়াল মানি ব্যবহার করে ট্রেড শিখতে সাহায্য করে। ফলে পেপার ট্রেডিংয়ের মাধ্যমে আপনি নিজের ট্রেডিং কৌশলগুলি ঠিক করতে পারেন এবং আসল শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের সময় ভুল ত্রুটি এড়ানো যায় ও টাকা খোয়ানোর ঝুঁকি কিছুটা কমে।

পেপার ট্রেডিং টার্মটি প্রথম ব্যবহার হত যখন ইলেকট্রনিক ট্রেডিংয়ের বদলে ফিজিক্যালি এক্সচেঞ্জ থেকে ট্রেডিং হত সেই সময়। তখন বিনিয়োগকারী ও ট্রেডাররা নিজেদের প্রফিট বাড়ানোর জন্য কাগজের ওপর নিজেদের ট্রেডিং কৌশল প্র্যাকটিস করতেন। 

পেপার ট্রেডিংয়ের সুবিধা : 

  • ঝুঁকি কমায় : পেপার ট্রেডিংয়ের সবচেয়ে সুবিধার বিষয়টি হল এটি বিনিয়োগকারীদের ঝুঁকি কমায়। পেপার ট্রেডিংয়ে ভার্চুয়াল মানি ব্যবহার করা হয়। সেইজন্য আপনার কষ্টার্জিত টাকা দিয়ে আপনাকে ট্রেড শিখতে হচ্ছে না। ফলে বিনিয়োগকারীরা যেমন বিভিন্নরকম স্ট্র্যাটেজি ব্যবহারের সুযোগ পান ঠিক তেমনই তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। যদি আপনার টাকা খোয়ানোর ভয় না থাকে তাহলে যদি আপনার কোনো সিদ্ধান্ত ভুলও হয় তাও আপনি তার থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। পেপার ট্রেডিং সেই সুবিধা দেয়।
  • ভীতি কমায় : আপনার ট্রেডিংয়ের প্রতি ভীতি কমাতেও সাহায্য করে পেপার ট্রেডিং। শেয়ার বাজারে নবাগত হিসেবে আপনার ট্রেডিং সম্পর্কে ভয় ভীতি থাকা স্বাভাবিক কারণ এখানে একটি ভুল সিদ্ধান্ত আপনার কষ্ট করে অর্জন করা অর্থ সম্পূর্ণ শেষ করে দিতে পারে। পেপার ট্রেডিংয়ে আসল অর্থের কোনো ব্যবহার হয় না তাই আপনি ভয় ভীতি ছাড়াই ট্রেড করতে পারেন। 
11
  • ট্রেডিং জানা ও শেখা : ট্রেডিংয়ের নতুন কিছু শেখার জন্য পেপার ট্রেডিং অনবদ্য একটি মাধ্যম। আপনি নতুন হন বা অভিজ্ঞতাপূর্ণ— নতুন স্ট্র্যাটেজি নিশ্চিন্তে ব্যবহার করার সুযোগ দেয় পেপার ট্রেডিং। আপনি নিজের অর্থের ঝুঁকি না নিয়ে ২–৩ মাস নির্দ্বিধায় এখানে ট্রেডিং শিখতে পারেন। 
  • অভিজ্ঞতা সঞ্চয় : পেপার ট্রেডিং ব্যবহার করে নতুনরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। কারণ শেয়ার বাজারে ট্রেডিং করতে হলে সঠিক স্ট্র্যাটেজি জানতে হয়, অর্ডার প্লেসিং জানতে হয়, লস কমানো শিখতে হয়, সেগুলি সহজেই পেপার ট্রেডিংয়ের মাধ্যমে করা যায়। ফলে এই অভিজ্ঞতা ব্যবহার করে ট্রেডাররা রিয়েল এক্সচেঞ্জে ট্রেড করার সুবিধে পান। 

শুধুই কি সুবিধে রয়েছে? না কিছু অসুবিধেও আছে পেপার ট্রেডিংয়ের।

পেপার ট্রেডিংয়ের অসুবিধা :

  • পেপার ট্রেডিংয়ের সবচেয়ে বড় অসুবিধা হল এটিতে আসল ট্রেডিংয়ের মতো ইমোশন জড়িয়ে থাকে না। কারণ এখানে আমরা আমাদের আসল অর্থ বাজি রেখে ট্রেড করি না, ফলে এই ট্রেডিংয়ে টাকার সঙ্গে জড়িত ইমোশন কাজ করে না।
  • পেপার ট্রেডিংয়ে সফল হয়ে বিনিয়োগকারীরা অতিরিক্ত আত্মিশ্বাসী হয় যেতে পারেন, যা তাঁদের রিয়েল ট্রেডিংয়ে প্রভাব ফেলতে পারে।

অর্থাৎ আমরা বুঝলাম একজন নবাগত হিসেবে ট্রেডিং শেখা, অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য পেপার ট্রেডিং ব্যবহার করা যেতেই পারে। এখানে ঝুঁকি কম রেখে কীভাবে নতুন কৌশল ব্যবহার করা যায় সেটি শিখতে পারেন বিনিয়োগকারীরা। তবে এটি কোনোভাবেই রিয়েল ট্রেডিংয়ের বিকল্প নয়। এটি ট্রেডিং শুরু করার বা অভিজ্ঞতা সঞ্চয়ের মাধ্যম মাত্র। এর সঙ্গে আর্থিক কোনো ইমোশন জড়িয়ে থাকে না। ফলে আসল ট্রেডিং করার সময় অবশ্যই অনেক বেশি সচেতনতা ও বিচক্ষণতার প্রয়োজন। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading