মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সময়ে বিনিয়োগকারীরা বেশি নজর দেন ফান্ডের পারফরমেন্স, রিটার্ন, asset allocation এবং diversification-এর উপর। তবে আরও একটি জিনিস যেটা বোঝা বা দেখা দরকার সেটা হয় কী ধরনের ফান্ডে আপনি বিনিয়োগ করছেন – active নাকি passive। এর সঙ্গে জড়িত রয়েছে আপনার রিটার্নের পরিমাণ।
Active এবং Passive দুই ধরনের মিউচ্যুয়াল ফান্ডে investment-এর নিজের নিজের কিছু সুবিধা আছে। তবে বিগত কয়েক বছরে passively managed fund-এর জনপ্রিয়তা ও চাহিদা অনেকটা বেড়েছে। কোনো একটি বেঞ্চমার্ক বা কোনো একটি ইনডেক্সকে অনুসরণ করে বিনিয়োগ করলে সেই নির্দিষ্ট ইনডেক্স বা সেই sector, market cap ইত্যাদিতে বিনিয়োগের সুযোগ পাওয়া যায়। মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের সহজতম উপায় হল প্যাসিভ ইনভেস্টমেন্ট।
Passive Mutual Fund কী?
Passive fund কী বুঝতে হলে আগে প্যাসিভ ইনভেস্টমেন্ট কী জিনিস বুঝতে হবে। প্যাসিভ ইনভেস্টিং-এ কোনো একটি index বা benchmark-এর অনুকরণ করা হয়। সেই index বা benchmark যেমন perform করে ফান্ডটি সেইরকম perform করে। সুতরাং passive mutual fund হল সেইসব ফান্ড যারা কোনো বেঞ্চমার্ক বা ইনডেক্সের ফলাফল অনুকরণ করে এবং সেই ইনডেক্সে বা বেঞ্চমার্কেই বিনিয়োগ করে। Passive fund-এর ক্ষেত্রে যেহেতু কোনো একটি underlying benchmark বা index-কে ফলো করা হয় ফলে এই ফান্ডের ফান্ড ম্যানেজারের ফি বা চার্জ active fund-এর থেকে কম।
Active fund-এ ফান্ড ম্যানেজারকে প্রতিটি স্টকের নির্বাচন নিজেকেই করতে হয়। আর passive fund-এ একটি underlying index বা বেঞ্চমার্ক থাকে এবং সেই বেঞ্চমার্ক বা ইনডেক্সে যে যে শেয়ার যা weightage-এ থাকে প্যাসিভ ফান্ডেও সেই সেই শেয়ার সমান weightage-এ থাকে। ফলে এখানে ফান্ড ম্যানেজারকে নিজেকে প্রত্যক্ষভাবে ফান্ড ম্যানেজ করতে হচ্ছে না। তাই passive fund-এর expense ratio কম।
Passive fund-এ বিনিয়োগের দুটি উপায় আছে- প্রথমত আপনি যে-কোনো index fund বাছতে পারেন বা আপনি ETF বা Exchange Traded Fund নির্বাচন করতে পারেন, যেটি আসলে passively managed একটি ফান্ড। Index fund-এর unit আপনি অন্য যে-কোনো মিউচ্যুয়াল ফান্ডের মতো কেনা বেচা করতে পারবেন কিন্তু ETF কিনতে হলে আপনাকে স্টক এক্সচেঞ্জ থেকেই কিনতে হবে কারণ এটি এক্সচেঞ্জে ট্রেড হয় এমন একটি ফান্ড। যেমন Nifty 50 ETF ১৩ টি সেক্টরের large cap বিভাগের শীর্ষ ৫০টি কোম্পানির ফলাফল ট্র্যাক করে।
আর প্যাসিভ ফান্ড শুধু equity fund-এর মধ্যেই সীমাবদ্ধ নয় debt এবং commodity-তেও আপনি passive fund-এর মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন। যেমন Gold ETF, Silver ETF ইত্যাদি। Index fund এবং ETF ছাড়াও মিউচ্যুয়াল ফান্ডে passive investing করা যায় Fund of Funds-এর মাধ্যমে। Fund of funds সরাসরি কোনো স্টক, বন্ড বা অন্য কোনো সিকিউরিটিতে বিনিয়োগ না করে অন্য মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে। Fund of funds এমন equity fund-এ বিনিয়োগ করে যেগুলি দক্ষ পেশাদার ফান্ড ম্যানেজার দ্বারা নির্বাচিত। Passively managed mutual fund সেই সময় নতুন বিনিয়োগকারীদের জন্য উপযোগী যারা নিজেরা স্টক নির্বাচনে দক্ষ নন।
কোনটি নির্বাচন করা উচিত?
Active নাকি passive কোন্ ফান্ড নির্বাচন করবেন সেটা বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন ঝুঁকি, মেয়াদ, লক্ষ্য ইত্যাদি। কারণ এক একজন বিনিয়োগকারীর জন্য এগুলি আলাদা আলাদা হয়।
Actively managed fund-এ ফান্ড ম্যানেজার প্রত্যক্ষভাবে ফান্ডের অ্যাসেট ম্যানেজ করে এবং বেঞ্চমার্ক ইনডেক্সকে outperform করার চেষ্টা করে। অন্যদিকে passively managed fund প্রতিনিয়ত পরিচালনার প্রয়োজন নেই। এই ফান্ড সোজাসুজি বেঞ্চমার্ককে ফলো করে, তাকে অনুকরণ করে। সেই কারণে এই ফান্ডগুলি underlying index-কে কখনই outperform করতে পারে না।
Active fund-এর transaction fee, management fee বেশি, যে কারণে এই ফান্ডের expense ratio বেশি। তাছাড়া ফান্ডের ম্যানেজার যেহেতু নিজের রিসার্চের ভিত্তিতে স্টক বাছাই করে তাই এতে কিছুটা ঝুঁকি থেকে যায়। আর passive fund-এ ফান্ড নির্বাচনে ম্যানেজারের হস্তক্ষেপ নেই ফলে এখানে সেই ধরনের ঝুঁকি থাকে না আর এটি তুলনায় সস্তা হয়।
সুতরাং নতুন বিনিয়োগকারী হলে প্যাসিভ ফান্ড বিনিয়োগের জন্য ভালো একটি বিকল্প হতে পারে কারণ এতে বিনিয়োগের জন্য বিশেষ জ্ঞানের খুব একটা প্রয়োজন নেই।





