buzywithinfoBuzy With Info
Everything About Business
physics wallah

অবশেষে অপেক্ষার অবসান! ফিজিক্সওয়াল্লার IPO সাবস্ক্রিপশন শুরু আজ থেকে

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

নতুন যুগের প্রসারের তালিকার প্রতি মনোনিবেশ করার সাথে আজ (১১ নভেম্বর, ২০২৫) এডটেক মেজর ফিজিক্সওয়াল্লা লিমিটেডের  ৩,৪৮০ কোটি টাকা প্রাথমিক পাবলিক অফার বা IPO সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত হয়েছে। শেয়ার প্রতি ১০৩-১০৯ টাকা মূল্যের সাথে ইস্যুটির সাবস্ক্রিপশন বন্ধ হবে। যারপরে শেয়ারগুলি ১৮ নভেম্বর, ২০২৫-এ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এডটেক মেজরের IPO-তে ৩,১০০ কোটি টাকার নতুন ইস্যু এবং বিদ্যমান শেয়ারহোল্ডারদের দ্বারা করা ৩৮০ কোটি টাকার অফার ফর সেল (OFS) রয়েছে। 

10

বাজার পর্যবেক্ষকদের (abservers) মতে, ফিজিক্সওয়াল্লা (Physics Wallah)-এর গ্রে মার্কেট প্রিমিয়াম (GMP) প্রায় ৩-৪ টাকা। যা মূল্যসীমার উপরের প্রান্তের তুলনায় ৩% কম প্রিমিয়ামের ইঙ্গিত দেয়। আর এটি লেন্সকার্টের ডেবিউ কালের আশানুরুপ ফলাফল না পাওয়ার পর এসেছে। অবশ্য এডটেক জায়েন্টটি JEE, NEET, UPSC এবং পেশাদার দক্ষতা বৃদ্ধির বিভাগের জন্য কোর্স অফার করে। ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ফিজিক্সওয়াল্লার ১.৩৭ কোটিরও বেশি গ্রাহক এবং ভারত জুড়ে ৩০৩টি অফলাইন কেন্দ্রের বিশাল নেটওয়ার্ক রয়েছে বলে জানা যাচ্ছে। যা আগে একটি ইউটিউব চ্যানেল ছিল তা বর্তমানে অলখ পান্ডে এবং প্রতীক বুব দ্বারা ভারতের শীর্ষ পাঁচটি এডটেক প্ল্যাটফর্মের মধ্যে একটি হয়ে উঠেছে। 

কোম্পানিটি ২০২৪-২৫ অর্থবছরে ৫১% বৃদ্ধি পেয়ে ৩,০৩৯ কোটি টাকায় পৌঁছেছে এবং লাভজনক হয়েছে। যা ২০২৩-২৪ অর্থবছরে এডটেক কোম্পানিটি ১,১৩১ কোটি টাকার লোকসানের তুলনায় ২৪৩ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে বলে জানিয়েছে। অবশ্য ইস্যুটি পর্যবেক্ষণকারী বিশ্লেষকরা বিভক্ত বা মিশ্র পর্যালোচনা দিয়েছেন। ইনক্রোড ইক্যুইটিজ ‘সাবস্ক্রিপশন রেটিং’ প্রদান করলেও SBI সিকিউরিটিজের দৃষ্টিভঙ্গি ছিল নিউট্রাল। এদিকে আবার স্বস্তিকা ইনভেস্টমার্ট বিনিয়োগকারীদের IPO-টি এড়িয়ে চলার কথা জানিয়েছে। কারণ কোম্পানিটি বছরের পর বছর ধরে অনলাইন অফলাইনে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও, টপলাইনে এটি এডটেক স্থানকে ব্যহত (Disrupt) করতে পারে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading