Article By – সুনন্দা সেন

৮ আগস্ট, ২০২৫ পর্যন্ত টানা ছয় সপ্তাহের সপ্তাহিক পতনের পর ১১ আগস্ট অর্থাৎ আজ ইক্যুইটি বেঞ্চমার্ক সেনসেক্স ও নিফটি পুনরুদ্ধার শুরু করেছে। কোভিডের পর এইবারে দীর্ঘ পতন লক্ষ্য করা গেছে। তারপর আজ সেনসেক্স ৭৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮০,০০০- এ আবার ফিরে এসেছে। আবার নিফটি৫০ ২৪,৫০০- এর স্তরে লেনদেন করেছে। রিপোর্ট অনুসারে, BSE সেনসেক্স ৭৪৬.২৯ পয়েন্ট বা ০.৯৩% বৃদ্ধির পর ৮০,৬০৪.০৮- এ এবং নিফটি৫০ ২২১.৭৫ পয়েন্ট বা ০.৯১% বেড়ে ২৪,৫৮৫.০৫- এ লেনদেন শেষ করেছে। প্রায় ২,১৩৬টি শেয়ারের দাম বেড়েছে, ১৮৬৭টি শেয়ারের দাম কমেছে এবং ১৬১টি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
আজকে দেশীয় শেয়ার বাজারের বুলিশ প্রবণতার পেছনে একাধিক কারণ রয়েছে। তবে যে গুরুত্বপূর্ণ বিষয় গতিশীলতাকে মূল রূপ পরিবর্তন করেছে, সেগুলি হল –
- আজকের লেনদেনে বেশ কয়েকটি শেয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর তালিকায় শীর্ষে রয়েছে টাটা মোটরস, ইটারনাল, ট্রেন্ট, SBI, আল্ট্রাটেক সিমেন্ট এবং অ্যাক্সিস ব্যাংকের মতো শেয়ার, এগুলি সেনসেক্সের বৃদ্ধিতে বিশেষরূপে অবদান রেখেছে।
- এশিয়ান প্রধান শেয়ার সূচকগুলি উর্ধ্বমুখী হয়েছে। যার কারণে দেশীয় কোম্পানিগুলি উপর আশাবাদ লক্ষ্য করা গেছে বিনিয়োগকারীদের পক্ষ থেকে।
- এছাড়া ইউক্রেনের সাথে যুদ্ধ অবসান নিয়ে ১৫ আগস্ট, ২০২৫ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন বৈঠক হতে চলেছে। যা নিয়ে ভারতের তথা বিশ্বের বিনিয়োগকারীরা আশাবাদী।
- ভারতে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক- SBI, বাজার পুনরুদ্ধারে নেতৃত্ব দিয়েছে। সপ্তাহান্তে ব্যাংকটি আয় ইতিবাচক ফল প্রকাশ করার পর এমনটা ঘটেছে। আর তা এসেছে ব্যবসায়িক বৃদ্ধি এবং পরিচালন কর্মক্ষমতা ট্রেজারি লাভের সাহায্যে।




