buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock Market

শেয়ার বাজারে IOC অর্ডার কী? জানুন বিস্তারিত

শেয়ার বাজারে প্রতিনিয়ত হাজার হাজার ট্রেডার ও ইনভেস্টর বিনিয়োগ করে চলেছেন। ফলে ট্রেড করার জন্য সারাদিন একাধিক সংখ্যক সিকিউরিটির দিকে নজর রাখতে হয়। এবং তখন প্রতিনিয়ত স্টকের দাম ট্র্যাক করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে IOC order কাজে দেয়। IOC order বিশেষত ইন্ট্রাডে ট্রেডিং-এ বেশি কাজে লাগে। IOC order কী, কীভাবে কাজ করে এই অর্ডার, এর সুবিধা কী ইত্যাদি বিষয় জানব আজকের আলোচনায়।

IOC Order কী?

IOC-এর পুরো কথা হল Immediate Or Cancel। IOC order হল শেয়ার বাজারের এক ধরনের অর্ডার যেটি হয় সঙ্গে সঙ্গে এক্সিকিউট হবে অথবা বাতিল বা cancel হয়ে যাবে। কোনো কারণে যদি সাথে সাথে অর্ডার এক্সিকিউট না হয় তাহলে অর্ডারটি ক্যানসেল হয়ে যাবে। অর্থাৎ এই অর্ডারের কোনো ওয়েটিং পিরিয়ড থাকে না। একটি উদাহরণ দেখে নেওয়া যাক IOC অর্ডারের।

ধরুন, আপনি কোনো কোম্পানির ১০০টি শেয়ার কেনার জন্য IOC order প্লেস করলেন। তার মধ্যে মাত্র ৬০টি শেয়ারের buy order সাথেসাথে execute হওয়া সম্ভব, তাহলে system থেকে automatically ৬০টি শেয়ারের buy order execute হবে এবং বাকি ৪০টি শেয়ারের অর্ডার ক্যানসেল হয়ে যাবে।

8 3

কীভাবে IOC order কাজ করে?

IOC অর্ডারের বিশেষত্ব হল এটি দামের পরিবর্তনের ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে অর্থাৎ তৎক্ষণাৎ অর্ডার এক্সিকিউট করে। যে স্টকগুলির liquidity বেশি সেগুলির জন্য IOC অর্ডার প্লেস করা উপযুক্ত। এছাড়াও বাজার অনেক বেশি ভোলাটাইল হলে দাম যেহেতু খুব বেশি ওঠানামা করে, তখনও দামজনিত ঝুঁকি এড়াতে IOC order প্লেস করা যেতে পারে। অর্থাৎ ধরুন আপনি বাজার ভোলাটাইল থাকাকালীন সময়ে কোনো শেয়ার কিনতে বা বেচতে চান। সেইসময় দামের বিরাট বড় পার্থক্য যাতে না হয় তাই IOC অর্ডার প্লেস করা হয়। তবে এই অর্ডারের ক্ষেত্রে সমস্যার বিষয়টি হল, যেহেতু তৎক্ষণাৎ অর্ডার এক্সিকিউট হয়, তাই দেখা যেতেই পারে যে আংশিক বা সম্পূর্ণ অর্ডারটিই ক্যানসেল হয়ে গেল। 

কীভাবে প্লেস করবেন IOC Order?

বেশিরভাগ ট্রেডিং প্ল্যাটফর্মে IOC order-এর সুবিধা পাওয়া যায়। আপনাকে শুধুমাত্র শেয়ারের পরিমাণ ও দাম উল্লেখ করে IOC order প্লেস করতে হবে। Order place করা হলে সিস্টেম থেকেই চেষ্টা করা হবে যে দামে অর্ডার প্লেস করা হয়েছে সেই দামেই তৎক্ষণাৎ অর্ডার এক্সিকিউট করা। শেয়ারের লভ্যতার ভিত্তিতে অর্ডারটি এক্সিকিউট হবে নাকি ক্যানসেল হবে সেই বিষয়টি নির্ভর করছে। যদি আংশিক অর্ডার এক্সিকিউট হয় তাহলে বাকি অংশ নিজের থেকেই ক্যানসেল হয়ে যাবে। 

IOC অর্ডারের সুবিধা:

  • দ্রুত নিষ্পত্তি:  IOC অর্ডার সাথেসাথে execute হয়, কোনো বিলম্ব ছাড়াই। বাজার যখন অস্থির থাকে সেই সময় দামের অনিশ্চয়তার ক্ষেত্রে IOC অর্ডার বিশেষ কাজে লাগে।
  • Flexible:  আপনি আপনার পছন্দ অনুযায়ী IOC order প্লেস করতে পারেন। আপনি market order-এর ভিত্তিতে অথবা limit order-এর ভিত্তিতে IOC প্লেস করতে পারেন। Market order-এর হিসাবে IOC প্লেস করলে বাজারে যে দামে শেয়ারটি ট্রেড করছে সেই দামে অর্ডার এক্সিকিউট হবে কিন্তু যদি আপনি লিমিট অর্ডারের হিসাবে IOC প্লেস করেন তাহলে আপনাকে একটি লিমিট প্রাইস দিতে হবে যে দামে আপনি শেয়ারগুলি কিনতে বা বিক্রি করতে চান।
  • হোল্ডিং সময় নেই:  IOC-র ক্ষেত্রে কোনো হোল্ডিং সময় থাকে না। অর্ডার সাথেসাথে execute না হলেই বাতিল হয়ে যায়। ফলে দাম পরিবর্তনের কোনো ভয় থাকে না।
11

কোন সময়ে IOC order প্লেস করবেন?

→ যদি আপনি ঘনঘন ট্রেড করে থাকেন, সেক্ষেত্রে IOC অর্ডার বেশি সুবিধা দেবে।

→ বাজার অনেক বেশি ভোলাটাইল থাকলে, দাম ক্রমাগত বাড়তে-কমাতে থাকলে IOC অর্ডার বেশি কার্যকর।

সুতরাং আমরা জানলাম ঘনঘন ট্রেড এক্সিকিউট করা, intraday trader বা বাজারের ভোলাটিলিটির সময়ে IOC প্লেস করা সুবিধাজনক। তবে এর সীমাবদ্ধতাও আছে অর্থাৎ যদি সঙ্গে সঙ্গে অর্ডার এক্সিকিউট না হয় তাহলে অর্ডারটি ক্যানসেল হয়ে যাবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading