মিউচ্যুয়াল ফান্ডের সামগ্রিক পারফরমেন্স সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে Securities and Exchange Board of India (SEBI) অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলিকে তাদের স্কিমের RAR অর্থাৎ Risk Adjusted Return প্রকাশ করতে বলেছে। এর ফলে বিনিয়োগকারীরা ফান্ডের রিটার্ন সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাবেন। এতদিন পর্যন্ত AMCগুলি CAGR অর্থাৎ Compounded Annual Growth Rate প্রকাশ করত যাতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো মিউচ্যুয়াল ফান্ডের অ্যানুয়াল গ্রোথ রেট কত তা জানা যেত।
ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রক SEBI-র মত অনুযায়ী ইনফরমেশন রেশিও (IR) হিসেবে যদি RAR প্রকাশ করা হয় তাহলে ফান্ডের পোর্টফোলিও সম্পর্কে ধারণা আরও স্পষ্ট হবে এবং বিনিয়োগকারীরা আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। জানুয়ারি মাসের ১৭ তারিখের একটি সার্কুলার অনুযায়ী RAR বা Risk Adjusted Return শুধুমাত্র equity oriented scheme-এর ক্ষেত্রে প্রযোজ্য হবে। চলুন দেখে নেওয়া যাক RAR কীভাবে ক্যালকুলেট করা যায়।
RAR ক্যালকুলেশন:
ফান্ডের রিটার্ন থেকে বেঞ্চমার্ক রিটার্ন বাদ দিয়ে excess রিটার্নের standard deviation দিয়ে ভাগ করলে RAR পাওয়া যায়। Excess return গণনা করা হয় ফান্ড রিটার্ন থেকে বেঞ্চমার্ক রিটার্ন বাদ দিয়ে। এখানে standard deviation বা ভোলাটিলিটি NAV-র daily return value-র ভিত্তিতে গণনা করা হয়। এখানে বলে রাখি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে standard deviation হল একটি পরিমাপ যেটি দেখায় একটি ফান্ডের রিটার্ন একটি নির্দিষ্ট সময়ে কতটা ভোলাটাইট রয়েছে এবং গড় রিটার্নের তুলনায় রিটার্ন কতটা ডেভিয়েট হয়েছে।
RAR কি CAGR থেকে বেশি ভালো রেশিও?
আর্থিক বিশেষজ্ঞদের মতে Risk Adjusted Return দেখায় যে কোনো নির্দিষ্ট পরিমাণ রিটার্ন জেনারেট করতে ফান্ডটি কতটা পরিমাণ রিটার্ন পরিমাণ ঝুঁকি নিয়েছে এবং ফান্ডের রিটার্ন ধারাবাহিক কিনা। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বোঝা যাক। ধরা যাক, benchmark 10% রিটার্ন দিয়েছে এবং ফান্ড সেখানে রিটার্ন দিয়েছে 15%। অর্থাৎ এর অর্থ হল ফান্ডটি বেঞ্চমার্কের তুলনায় 5% excess return দিয়েছে। কিন্তু এবার দেখতে হবে এই অতিরিক্ত রিটার্ন দিতে ফান্ডটি কতটা রিস্ক নিয়েছে। তার জন্য এই অতিরিক্ত 5% রিটার্নকে 5% রিটার্নের standard deviation দিয়ে ভাগ করতে হবে। এবার আরও দুটি ফান্ডের (ফান্ড A ও ফান্ড B) উদাহরণ আমরা দেখব। প্রথমেই মনে রাখতে হবে RAR অর্থাৎ Risk Adjusted Return-এর অর্থ হল excess return বা tracking error আর excess return জানা যাবে ফান্ড রিটার্ন থেকে বেঞ্চমার্ক রিটার্ন বাদ দিয়ে।
ফান্ড A → Excess return: 2%
→ Tracking error: 5%
→ RAR of Fund B: 2/5= 0.4
ফান্ড B → Excess return: 3%
→ Tracking error: 8%
→ RAR of Fund B: 3/8 = 0.375
RAR যদি বেশি থাকে তাহলে বুঝতে হবে বেঞ্চমার্কের সাপেক্ষে risk-adjusted পারফরমেন্স ভালো। সুতরাং ফান্ড A সামান্য বেশি ভালো পারফর্ম করেছে। CAGR যেখানে শুধুমাত্র NAV-র উপর নির্ভর করে রিটার্ন দেখায়, সেখানে RAR দেখায় একটি ফান্ড এক ইউনিট ঝুঁকি বেশি নিয়ে বেঞ্চমার্ক থেকে কতটা বেশি রিটার্ন দিতে পারে। CAGR risk ও return-এর কোনো তুলনামূলক আলোচনা করে না, RAR দেখায় সমান্য ঝুঁকি নিয়ে বেঞ্চমার্কের থেকে ফান্ডটি বেশি রিটার্ন দিচ্ছে কিনা।
তবে RAR-এর কিছু সীমাবদ্ধতা আছে, যেমন–– এটি বেঞ্চমার্কের উপর অতিরিক্ত রিটার্নের ঝুঁকি বিবেচনা করে, পুরো রিটার্নের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর নয়। কারণ যদি দেখা যায় লার্জ ক্যাপ ফান্ডের থেকে RAR বেশি তাহলে কি সেটি বেশি ভালো? সব ক্ষেত্রে তা নয়। কারণ এই দুই ফান্ডের বেঞ্চমার্ক আলাদা।
ফলে equity-র মধ্যে লার্জ ক্যাপ, মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে আপনি কোনটি নির্বাচন করবেন তা আপনার ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করছে। এবং ফান্ড নির্বাচনের আগে CAGR এবং RAR দুটিই দেখা প্রয়োজন।




