buzywithinfoBuzy With Info
Everything About Business
IPO

১২টি IPO মিলে সংগ্রহ করবে ১ বিলিয়ন ডলার! তালিকায় শীর্ষ কোম্পানিগুলি কী কী এবং কত করে মূলধন সংগ্রহ করবে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

শেয়ার বাজারে বিনিয়োগের অন্যতম উপায় হল IPO বা প্রাথমিক পাবলিক অফারে বিনিয়োগ করা। গতমাসে একাধিক জনপ্রিয় কোম্পানি IPO লঞ্চ করেছে। চলতি মাসেও তা রয়েছে অব্যাহত। জানা যাচ্ছে একটি বা দুটি নয় আগামী সপ্তাহ থেকে ১২টি কোম্পানি IPO লঞ্চ করতে চলেছে। যার মধ্যে রয়েছে চারটি মেইন বোর্ড এবং আটটি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইস বা SME। জানা যাচ্ছে এই ১২টি কোম্পানি প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে বাজার থেকে ১ বিলিয়ন ডলার বা ৮,৬০০ কোটি টাকা সংগ্রহ করার পরিকল্পনায় রয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে ১২টি কোম্পানির IPO- এর মধ্যে মেইন বোর্ডের চারটি কোম্পানির দিকে নজর থাকবে। 

9

প্রধান চারটি কোম্পানির IPO- গুলি বাজারে একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর তালিকায় প্রথম নাম আসে বাজাজ হাউজিং ফাইন্যান্সের। তারপরে রয়েছে টলিনস টায়ারস (Tolins Tyres), ক্রস লিমিটেড এবং পিএন গ্যাডলিন জুয়েলার্স। চলুন তবে এই কোম্পানির IPO বিষয় জেনে নেওয়া যাক:-

  1. বাজাজ হাউজিং ফাইন্যান্স:  বাজাজ গ্রুপের এই কোম্পানির, IPO সাবস্ক্রিপশন আগামী সপ্তাহের ৯ তারিখে শুরু হবে এবং ১১ সেপ্টেম্বর সাবস্ক্রিপশন বন্ধ হবে। কোম্পানিটি বাজার থেকে প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ৬,৫৬০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। IPO টি গ্রে মার্কেটে ভালো পারফর্ম করছে। বাজাজ হাউজিং ফাইন্যান্সের শেয়ার গ্রে – মার্কেট প্রিমিয়াম নির্ধারিত প্রাইস ব্যান্ড থেকে ৭৩% বেশি শেয়ার প্রতি ৫১ টাকায় লেনদেন করছে। 
  1. টলিনস টায়ারস্:  ভারতীয় এবং বিদেশে বিস্তৃত ব্যবসা যুক্ত এই টায়ার কোম্পানির IPO সাবস্ক্রিপশন ৯ সেপ্টেম্বর, ২০২৪ থেকে শুরু হতে চলেছে এবং ১১ সেপ্টেম্বর, ২০২৪- এ সাবস্ক্রিপশন বন্ধ হবে। টলিনস টায়ারস্ IPO- এর মাধ্যমে বাজার থেকে ২৩০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। গ্রে মার্কেটে টায়ার কোম্পানির GMP নির্ধারিত প্রাইস ব্যান্ডের বিপরীতে ১২% বৃদ্ধির সাথে লেনদেন করছে। 
  1. ক্রস লিমিটেড:  এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ভারতীয় এক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যার প্রাথমিক পাবলিক অফারের সাবস্ক্রিপশন ৯ সেপ্টেম্বর, ২০২৪ থেকে শুরু হবে এবং ১১ সেপ্টেম্বর, ২০২৪- এ সাবস্ক্রিপশন বন্ধ হবে। কোম্পানিটি IPO- এর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। 
  1. পিএন গাডলিন জুয়েলার্স:  এই অনলাইন জুয়েলারি সেলিং কোম্পানি পুরুষোত্তম নারায়ণ গাডলিন জুয়েলার্স নামেও পরিচিত। পিএন গাডলিন জুয়েলার্সের IPO সাবস্ক্রিপশন ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ১২ সেপ্টেম্বর সাবস্ক্রিপশন ক্লোজ হবে। এই জুয়েলারি কোম্পানির লক্ষ্য পাবলিক অফারের মাধ্যমে ১,১০০ কোটি টাকা সংগ্রহ করা। 

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading