buzywithinfoBuzy With Info
Everything About Business
IP

বিনিয়োগকারীদের জন্য খুশীর খবর! বাজারে আসতে চলেছে ৯টি IPO। সাথে কোন শেয়ারের হবে লিস্টিং?

কিছু সময় আগে Ixigo মূলধন সংগ্রহের জন্যে তার IPO সাবস্ক্রিপশন চালু করে ছিল। যাতে বিনিয়োগকারীদের ভাল সাড়া পাওয়া গেছে। এমনকি হাই প্রাইস ব্যান্ডের সাথে Ixigo সংস্থা IPO– এর মাধ্যমে ৭৪০.১০ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। চলতি সপ্তাহে আসতে চলেছে ৯ টি নতুন IPO। সাথে ভারতীয় শেয়ার এক্সচেঞ্জে লিস্টিং হতে চলেছে নতুন একটি শেয়ার। চলুন তবে IPO- এর তালিকাটিতে এবার চোখ বুলিয়ে নেওয়া যাক। –

4
  1. Falcon Technoproject India IPO: এই IPO টি সাবস্ক্রিপশনের জন্য ১৯জুন, ২০২৪ থেকে ২১ জুন, ২০২৪ পর্যন্ত খোলা থাকবে। কোম্পানি IPO মূল্য শেয়ার প্রতি ৯২ টাকা ধার্য্য করেছে। Falcon Technoproject India- এর মোট ১৩.৬৯ কোটি টাকার ইস্যু রয়েছে। যার মধ্যে ১৪.৮৮ লাখ টাকার ফ্রেস শেয়ার রয়েছে। 
  1. Winnie Immigration IPO:  উইনি ইমিগ্রেশন কোম্পানির IPO সাবস্ক্রিপশনের জন্য ২০ জুন, ২০২৪ তারিখে খোলা হবে এবং ২৪ জুন, ২০২৪- এ সাবস্ক্রিপশন বন্ধ হবে। কোম্পানি IPO মূল্য ১৪০ টাকা স্থির করেছে। উইনি ইমিগ্রেশনের মোট ৯.১৩ কোটি টাকার শেয়ার রয়েছে। যার মধ্যে ৬.৫২ লক্ষ টাকার ফ্রেশ শেয়ার। 
  1. Dulux Top Surface IPO: ১৯ জুন, ২০২৪ থেকে ২১ জুন, ২০২৪ পর্যন্ত খোলা থাকবে ডুরল্যক্স টপ সারফেস- এর IPO সাবস্ক্রিপশন। কোম্পানির প্রাইস ব্যান্ড ধার্য করা হয়েছে ৬৫ টাকা থেকে ৬৮ টাকা। ডুরল্যাক্স টপ সারফেসের বুক বিল্ট ইস্যুটির পরিমাণ ৪০.৮০ কোটি টাকা। 
  1. Stanley lifestyle IPO: এই সংস্থার IPO ২১ জুন, ২০২৪ থেকে ২৫ জুন, ২০২৪ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। আর কোম্পানি IPO- এর প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ৩৫১ টাকা থেকে ৩৫৯ টাকা নির্ধারণ করেছে। 

সরকারি প্রকল্পের কোর্স

  1. DEE Piping Systems IPO: কোম্পানির IPO সাবস্ক্রিপশনের জন্য ১৯ জুন খোলা হবে এবং ২১ জুন সাবস্ক্রিপশন বন্ধ হবে। ডিইই পাইপিং সিস্টেমের IPO মূল্য শেয়ার প্রতি ১৯৩ থেকে ২০৩ টাকা ধার্য করা হয়েছে। কোম্পানির নতুন ইস্যুর মোট মূল্য ৩২৫ কোটি টাকার  রয়েছে। 
  1. GEM Envino IPO:  সংস্থা তার IPO সাবস্ক্রিপশন ১৯জুন শুরু করছে এবং ২১ জুন পর্যন্ত তা চলবে। কোম্পানির IPO তে ৪৪.৯৩ লক্ষ শেয়ার মোট শেয়ার বিক্রি হবে। আর জিইএম এসভাইরো IPO- এর প্রাইস ব্যন্ড শেয়ার প্রতি ৭১ টাকা থেকে ৭৫ টাকা সেট করেছে। 
  1. Akme Fintrade India (Asan Loans IPO) : কোম্পানির IPO সাবস্ক্রিপশনের জন্য ১৯ জুন খোলা হবে এবং ২১ জুন সাবস্ক্রিপশন বন্ধ হবে। IPO মূল্য শেয়ার প্রতি ১১৪ টাকা থেকে ১২০ টাকা ধার্য করা হয়েছে।
  1. EnNutrica IPO: এই সংস্থার IPO ২০ জুন, ২০২৪ থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। আর এননিউট্রিকা আইপিও IPO- এর প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ৩৫১ টাকা থেকে ৩৫৯ টাকা নির্ধারণ করেছে। 
IPO
  1. Winnie Immigration IPO: এই সংস্থার IPO ২০ জুন, ২০২৪ থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা থাকবে। উইনি ইমিগ্রেশননের IPO মূল্য শেয়ার প্রতি ১৪০ টাকা ধার্য করা হয়েছে।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading