বাজাজ কোম্পানির Bajaj Housing Finance হল একটি নন-ডিপোজিট হাউজিং ফিন্যান্স। গত বছর থেকেই শোনা যাচ্ছিল সংস্থাটি খুব শীঘ্রই আনতে চলেছে IPO। যার চলছিল তুমুল জল্পনা। এবার জানা যাচ্ছে যে গত সপ্তাহে শুক্রবার অর্থাৎ ৭ জুন Bajaj Housing Finance সেবির কাছে খসড়া রেড হেরিং প্রসপেক্টাস বা DRHP দাখিল করেছে। বাজাজ হাউজিং ফাইন্যান্স হল বাজাজ ফাইন্যান্সের ১০০% সহযোগী সংস্থা। তাই সকলের বিশ্বাস রয়েছে কোম্পানিটির উপর।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের লক্ষ্য হল নতুন ইস্যু থেকে প্রাপ্ত অর্থ মূলধনের ভিত্তি বাড়ানোর কাজে ব্যবহার করা। যাতে ভবিষ্যতে কোম্পানির ব্যবসার জন্য যদি ঋণের প্রয়োজন পড়ে তখন এই মূলধনটি থেকে তাদের সাহায্য হয়। এছাড়া ফ্রেশ ইস্যু থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ খরচের কাজে ব্যবহার করা হবে। আরও জানা যায় যে, বাজাজ হাউজিং ফিন্যান্সের লক্ষ্য স্টক এক্সচেঞ্জে তার ইক্যুইটি শেয়ার তালিকাভুক্ত হওয়ার পর সুবিধা গ্রহন। ঠিক যেমন ব্র্যান্ডের স্বীকৃতি বৃদ্ধি। এছাড়া ভারতে তার ইক্যুইটি শেয়ারের জন্য একটি পাবলিক মার্কেট প্রতিষ্ঠা করা।
সরকারি প্রকল্পের কোর্স
কোম্পানিটি নতুন শেয়ার ইস্যু বা ইনিসিয়াল পাবলিক অফারের (IPO) – এর মাধ্যমে বাজার থেকে ৪০০০ কোটি টাকা সংগ্রহ করা। সেবিতে জমা করা খসড়া রেড হেরিং প্রসপেক্টাস (WRHP)- এর অনুসারে, মূল কোম্পানি বাজাজ ফিন্যান্স লিমিটেড অতিরিক্ত ৩ হাজার কোটি টাকার শেয়ার বিক্রি করবে। এছাড়া অফারটির জন্য বুক রানিং লিড ম্যানেজাররা হলো কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, IIFL সিকিউরিটিজ লিমিটেড, বোফা সিকিউরিটিজ ইন্ডিয়া লিমিটেড, SBI ক্যাপিটাল মার্কেটস লিমিটেড, গোল্ডম্যান স্যাক্স (India) সিকিউরিটিজ প্রাইভেট লিমিটেড, JM ফাইন্যান্সিয়াল লিমিটেড এবং অ্যাক্সিস ক্যাপিটাল লিমিটেড।

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ করা দরকার। Buzy With Info কখনো কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা হয়।]
Article By – সুনন্দা সেন




