লোকসভা নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না হওয়ায়, মঙ্গলবার শেয়ারবাজারে বিপর্যয় ঘটেছে। চার বছরে সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে সেনসেক্সে। এর ফলে বিনিয়োগকারীরা 31 লাখ কোটি টাকা হারিয়েছেন। একই সঙ্গে, Adani Group– এর শেয়ার 21 শতাংশ পর্যন্ত কমেছে। এই কারণে, গ্রুপের চেয়ারম্যান Gautam Adani -এর মোট সম্পদ 24.9 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 20,79,72,89,25,000 টাকা কমেছে।
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, Goutam Adani-র মোট সম্পত্তির পরিমাণ এখন 97.5 বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় 15তম স্থানে নেমে গিয়েছেন। এই বছর তার মোট সম্পত্তি 13.2 বিলিয়ন ডলার বেড়েছে। এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় Mukesh Ambani -এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন Goutam Adani।
সোমবার Adani Group -এর মার্কেট ক্যাপ 19.4 লাখ কোটি টাকায় পৌঁছেছিল। যা মঙ্গলবার 15.8 লাখ কোটি টাকায় নেমে এসেছে। এ ভাবে একদিনে 3.6 লাখ কোটি টাকা কমেছে। Adani Group -এর শেয়ারের সব থেকে বড় পতন ছিল আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনে (এপিএসইজেড)। যার দাম 21.26 শতাংশ কমেছে।

আদানি এনার্জি সলিউশন 20 শতাংশ, আদানি এন্টারপ্রাইজ 19.35 শতাংশ, আদানি গ্রিন এনার্জি 19.20 শতাংশ, আদানি টোটাল গ্যাস 18.88 শতাংশ, আদানি পাওয়ার 17.27 শতাংশ এবং আদানি উইলমার 9.98 শতাংশ কমেছে। একই ভাবে, এনডিটিভিতে 18.52 শতাংশ, এসিসিতে 14.71 শতাংশ এবং অম্বুজা সিমেন্টে 16.88 শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে, মুকেশ আম্বানির মোট সম্পত্তিতেও ভালো পতন দেখা গিয়েছে। মঙ্গলবার রিলায়েন্সের শেয়ার 7.53 শতাংশ কমেছে।
সরকারি প্রকল্পের কোর্স
Article By – আস্তিক ঘোষ




