গত বছর জানুয়ারি মাসে আমেরিকান গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ দ্বারা প্রতারণা ও বেআইনি ভাবে লেনদেনের অভিযোগ উঠেছিল আদানি গ্রুপের সংস্থাগুলির উপর। তারপর রাতারাতি শেয়ারগুলির দামে বিরাট পতন দেখতে পাওয়া এবং আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ভারতে ধনীতম ব্যাক্তির তকমা হারান। যা এখনো পর্যন্ত তিনি ফিরে পাননি। সম্প্রতি আদানি গ্রুপের ১০ টি সংস্থার মধ্যে ৭ টি উপর শো কজ নোটিশ জারি করা হয়েছে, আর এবারে অভিযোগ এনেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি। সেবির রিপোর্ট অনুযায়ী, আদানি গ্রুপের ওই সংস্থাগুলি বাজারে নথিভুক্ত হওয়া শর্তেও শেয়ার বাজারের নিয়ম মানে না এবং রিলেটেড পার্টির সঙ্গেঁ লেনদেন সম্পর্কিত বিধি নিয়মও ভঙ্গঁ করেছে।
গত সপ্তাহে সেবির তরফ থেকে আদানি গ্রুপের সংস্থাগুলির বিরুদ্ধে শো কজ নোটিশ জারি করার খবর সামনে আসায় সোমবার (৬মে) অর্থাৎ আজকে বাজার খুলতেই বিরাট পতন লক্ষ্য করা গেলো। এক নজরে দেখে নেওয়া যাক আদানি গ্রুপের সেই সাতটি কোম্পানি কোনগুলি এবং কতটা পতন হয়েছে শেয়ারে।-
- আদানি এন্টারপ্রাইজ লিমিটেড :- আদানি গ্রুপের এই সংস্থার শেয়ার বাজার খোলার পর ৪% এর বেশি কমে যায়। অবশ্য দু ঘন্টা পরে সামান্য ক্ষতি সামলানোর প্রচেষ্টায় সফল হয়েছে। দুপুর ১ টায় আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের শেয়ারের দাম ২,৮৭৭.১০ টাকা ছিল।
- আদানি পাওয়ার লিমিটেড:- আদানি গোষ্ঠীর আর এক সংস্থা আদানি পাওয়ারের শেয়ারের দাম প্রায় ৩% হ্রাস পেয়েছিল বাজার খোলার পর। একই সময় আদানি গ্রুপের শেয়ার প্রাইজ ছিল ৫৯০.৮০ টাকা।
- আদানি গ্রিন এনার্জি লিমিটেড:- এই কোম্পানির শেয়ারে বড় পতন প্রাক- বাজারে দেখতে পাওয়া গেলেও দুপুরে বাউন্স ব্যাক করতে দেখা গেছে। দুপুর ১ টায় আদানি গ্রিন এনার্জি লিমিটেডের শেয়ার মূল্য প্রায় ২% হ্রাস পেযে ১,৭৭১.৫০ টাকায় লেনদেন করেছে।

- আদানি পোর্ট এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড:- আদানি গ্রুপের অন্যতম সংস্থা আদানি পোর্ট। আজ অর্থাৎ ৬মে, ২০২৪ সকালে এই সংস্থার শেয়ারেও বড় পতন লক্ষ্য করা যায়। দুপুর ১ টার সময় আদানি গ্রুপের এই সংস্থার শেয়ার প্রায় ২.৩৯% কমে গিয়ে ১,২৮৮.৯০ টাকায় দাঁড়িয়ে ছিল।
- আদানি উইলমার লিমিটেড :- এই সংস্থার শেয়ার প্রায় ২.১% একদিনে কমে গিয়েছে। বর্তমানে শেয়ারটি ৩৩৭.৮৫ টাকায় লেনদেন করছে।
- আদানি টোটাল গ্যাস লিমিটেড:- প্রাক- বাজারে আদানি গ্রুপের এই কোম্পানির শেযার ২.৩% হ্রাস পেয়েছিল। দুপুরের দিকে একটু ক্ষতি সামলালেও শেয়ারের দামে প্রায় ১.৭০% হ্রাস লক্ষ্য করা যাচ্ছে এবং শেয়ার মূল্য দাঁড়িয়েছে ৭১৫ টাকা।
- এসিসি লিমিটেড:- তুলনামূলক ভাবে দেখতে গেলে আদানি গ্রুপের এই শেয়ারের পতন ২% পর্যন্ত যায়নি। আর দুপুরে সংস্থাটির শেয়ার মূল্য ছিল ২,৪৯৫.৩৫ টাকা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগামী দু – তিন দিনে এই শেয়ারগুলি আবারও ঠিক জায়গায় পৌঁছাতে পারবে এবং এই টালমাটাল অবস্থা কেটে যাবে। আর এমনটা নির্ভর করছে সম্পূর্ণ ভাবে সেবি এবং আদানি গ্রুপের উপর। অবশ্য এতে ঝুঁকি রয়েছে। কিন্তু সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes -এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন:]
(আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছে দেওয়ার।)




