Article By – সুনন্দা সেন

ভারতের ক্রমবর্ধমান বাজার বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষন করছে। যে কারণে হুন্ডাই মোটরস কোম্পানি চলতি বছর তার ভারতীয় ইউনিটের শেয়ার তালিকাভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। যা দেশের শেয়ার বাজারের ইতিহাসে বৃহত্তম তালিকার মধ্যে একটি হয়ে উঠতে পারে। এবার শোনা যাচ্ছে দক্ষিণ কোরিয়ার LG ইলেকট্রনিক্স তার ভারতীয় ইউনিটের প্রাথমিক পাবলিক অফারের জন্য প্রস্তুত হতে চলেছে। বিষয়টি সাথে পরিচিত সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, কোম্পানিটি সম্ভাব্য IPO- এর মাধ্যমে ১.৫ বিলিয়ন ডলার পর্যন্ত সংগ্রহ করতে পারে।
LG ইন্ডিয়ার এই পদক্ষেপটির পেছনে বেশকিছু উল্লেখযোগ্য উদ্দেশ্য রয়েছে। যেমন:-
- LG-র ইলেকট্রনিক্স রাজস্ব বাড়াতে এবং ভোক্তা ইলেকট্রনিক্স সেগমেন্টকে শক্তিশালী করার বৃহত্তম কৌশলের অংশ।
- ১ বিলিয়ন ডলার থেকে ১.৫ বিলিয়ন ডলার সংগ্রহ করার পর LG ইলেকট্রনিক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মূল্য প্রায় ১৩ বিলিয়ন ডলার হবে।
- ২০৩০ সালের মধ্যে ইলেকট্রনিক্স সেক্টর থেকে আয় ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর জন্য LG-এর কৌশলেরও অংশ এই IPO।
ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, LG প্রাথমিক পাবলিক অফার পরিচালনার জন্য ব্যাংক অফ আমেরিকা কর্পোরেশন, সিটিগ্রুপ ইনকর্পোরেটেড, GP মরগান চেজ অ্যান্ড কোং এবং মরগান স্ট্যানলি সহ প্রধান ব্যাংকগুলির একটি কনসোর্টিয়াম নির্বাচন করেছে। আরও জানা যাচ্ছে যে আগামী মাসের প্রথম দিকে LG ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক SEBI- র কাছে একটি প্রসপেক্টাস ফাইল করতে চলেছে।




