Article By – সুনন্দা সেন

ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইজারস লিমিটেড ভারতের একটি সুপরিচিত বিনিয়োগ ব্যাংক। যা তার গ্রাহকদের বিভিন্ন ধরনের আর্থিক সমাধান প্রদান করে। কোম্পানিটি সম্প্রতি শক্তিশালী আর্থিক কর্মক্ষমতা দেখিয়েছে। ৩১ মার্চ, ২০২৩ থেকে ৩১ মার্চ, ২০২৪-এ সমাপ্ত হওয়া আর্থিক বছরে ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইজারদের আয় ১১৪% বৃদ্ধি পেয়েছে। যেখানে ট্যাক্স পরবর্তী মুনাফা বা PAT ৭১৩% বৃদ্ধি পেয়েছে। এবার জানা যাচ্ছে যে কোম্পানিটি তার প্রাথমিক পাবলিক অফার বা IPO আনতে চলেছে।
ড্যাম ক্যাপিটাল IPO-এর মাধ্যমে ৮৪০.২৪ কোটি টাকা সংগ্রহ করবে বলে মনে হচ্ছে। আর সম্পূর্ণ ইস্যুটি থাকবে অফার ফর সেল বা OFS-এর মাধ্যমে। কোম্পানিটি সম্পূর্ণ ইস্যুটি শেয়ারহোল্ডারদের দ্বারা ২.৯৭ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করছে। অর্থাৎ IPO-এর মাধ্যমে ড্যাম ক্যাপিটাল কোনো তহবিল পাবেনা। তবে শেয়ারহোল্ডাররা এই পাবলিক অফার দ্বারা উপকৃত হবে। এছাড়া আরও জানা যাচ্ছে যে, –
- ড্যাম ক্যাপিটাল অ্যাডভাইজারদের IPO সাবস্ক্রিপশন ৯ ডিসেম্বর, ২০২৪ শুরু হবে এবং ২৩ ডিসেম্বর বন্ধ হবে।
- IPO-এর প্রাইস ব্যান্ড, শেয়ার প্রতি ২৬৯ টাকা থেকে ২৮৩ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে।
- একজন সর্বনিম্ন ৫৩ টি শেয়ারের জন্য বিড করতে পারবেন।
- IPO -র একটি লটের জন্য বিড করতে খুচরা বিনিয়োগকারীদের ন্যূনতম ১৪,৯৯৯ টাকা বিনিয়োগ করতে হবে। ছোট অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (sNII), ন্যূনতম আবেদন ১৪ লট (৪৭২ শেয়ার), যার জন্য ২,০৯,৯৮৬ টাকা বিনিয়োগ প্রয়োজন৷ ইতিমধ্যে, বড় অ-প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (bNII) কমপক্ষে ৬৭টি লটের (৩,৫৫১ শেয়ার) জন্য আবেদন করতে হবে, যার পরিমাণ ১০,০৪,৯৩৩ টাকা।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




