buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

অনিল আম্বানির এই কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের লক্ষ্মীলাভ! রিটার্ন জেনে চমকে যাবেন আপনি

কপাল খুলল মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স পাওয়ার লিমিটেডের। লোকসানের পর্ব থেকে বেরিয়ে এসে এবার শেয়ারের দর বাড়ছে এই কোম্পানির। বিশেষ করে চলতি অর্থবছর কেন্দ্রীয় বাজেট পেশের পর থেকে বৃদ্ধি পেয়েছে রিলায়েন্স পাওয়ার লিমিটেডের শেয়ারের দর। বর্তমানে রিলায়েন্স পাওয়ার লিমিটেডের একটি শেয়ারের দাম 34.54 টাকা।

5 2

52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই দর। বাজেটের পর থেকে তা বেড়েছে 28 শতাংশ। অনিল আম্বানির এই কোম্পানিতে একটি অংশীদারিত্ব রয়েছে এলআইসির। ইতিমধ্যেই  সব ঋণ পরিশোধ করেছে কোম্পানি। ইতিপূর্বে বিপুল পরিমাণে ব্যাঙ্ক ঋণ ছিল প্রতিষ্ঠানটির। রিলায়েন্স পাওয়ার লিমিটেড এখন স্বতন্ত্র ভিত্তিতে ঋণ মুক্ত কোম্পানি বলে মনে করছেন শেয়ারবাজার বিশেষজ্ঞরা।

23 জুলাই বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেদিন রিলায়েন্স পাওয়ারের শেয়ারের দাম ছিল 26.94 টাকা। গতকাল শুক্রবার যখন বাজার বন্ধ হয়েছিল, তখন রিলায়েন্স পাওয়ারের শেয়ার বাজার দর ছিল 34.54 টাকা। অর্থাৎ 23 জুলাই থেকে এই কোম্পানির শেয়ার প্রায় 28 শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বাজার দরপতন হলেও তা বেড়েছে প্রায় 5 শতাংশ।

এক বছরে প্রায় 91 শতাংশ রিটার্ন দিয়েছে অনিল আম্বানির কোম্পানি রিলায়েন্স পাওয়ার লিমিটেড। আপনি যদি এক বছর আগে এই কোম্পানিতে 1 লাখ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই পরিমাণ বেড়ে 1.91 লাখ টাকা হয়ে যেত। অর্থাৎ আপনি 91 হাজার টাকা লাভ করতেন।

New in article ads By Sir

ঋণ পরিশোধ করার পর এবার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মনোনিবেশ করেছেন অনিল আম্বানি। রিলায়েন্স পাওয়ার অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে এবার প্রতিযোগিতায় নামতে চলেছে বলে মনে করা হচ্ছে। বাজেটে বিদ্যুৎ খাতের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যা ঘোষণা করা হয়েছে তাতে লাভবান হবে রিলায়েন্স পাওয়ার।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading