Article By – সুনন্দা সেন

বিকল্প হয়ে উঠেছে মিউচ্যুয়াল ফান্ড। ঝুঁকি থাকলেও MF এ বিনিয়োগ করে ভালো রিটার্ণ অর্জন করার সুযোগ থাকে। যে কারণে ঝুঁকি থাকার সর্তেও ইতিবাচক বাজারের কারণে একদল বিনিয়োগকারী মোটা অংকের মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। যে কারণে অনেক ফান্ড হাউস নতুন ফান্ড লঞ্চ করছে। ইতিমধ্যে অনেক MF হাউস দ্বারা NFO বা নিউ ফান্ড অফার লঞ্চ করা হয়েছে। সম্প্রতি দেশের জনপ্রিয় খ্যাতনামা ফান্ড হাউস ‘বাজাজ ফিনার্স’ সেই তালিকায় নাম লিখিয়েছে।
বাজাজ ফিনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট ‘বাজাজ ফিনসার্ভ গিল্ট ফান্ড (Bajaj Finserv Gilt Fund)’ চালু করার ঘোষণা করেছে। ফান্ডটির নিউ ফান্ড অফার বা NFO-এর সুবিধা রয়েছে। যা মধ্য থেকে দীর্ঘ মেয়াদে বিনিয়োগকারীদের ঝুঁকিমুক্ত রিটার্ন প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। কোম্পানিটি একটি অফিসিয়াল রিলিজে বলেছে, এটি একটি ওপেন-এন্ডেড ডেটস্কিম। যা তুলনামূলকভাবে উচ্চ সুদের হারের সাথে কম ক্রেডিট ঝুঁকি সহ বিভিন্ন মেয়াদ জুড়ে সরকারি সিকিউরিটিগুলিতে বিনিয়োগ করে। ‘বাজাজ ফিনসার্ভ গিল্ট ফান্ড’-এর NFO ৩০ ডিসেম্বর, ২০২৪ থেকে ১৩ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত সাবস্ক্রিপশনের জন্য খোলা হবে।
নীচে নিউ ফান্ড অফার সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়গুলির সম্পর্কিত কী-পয়েন্টগুলি আলোচনা করা হল –
- স্কিমটি সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বিলগুলিতে বিপরীতে রেপোতে বিনিয়োগ করতে পারে।
- NFO ডকুমেন্ট অনুযায়ী ফান্ডের নেট অ্যাসেট ভ্যালু বা NAV প্রতিটি ব্যবসায়িক দিনের জন্য গণনা করা হবে।
- বাজারে অবস্থা, সুদের হারের দৃষ্টিভঙ্গি, রেটিংয়ের স্থিতিশীলতা এবং তারল্যের প্রয়োজনীয়তা সম্পর্কে তহবিল ব্যবস্থাপকের দৃষ্টিভঙ্গি অনুসারে ডেট ইন্স্ট্রুমেন্টগুলির প্রোফাইল নির্বাচন করবে।
- এই স্কিমের সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ৫,০০০ টাকা এবং তারপরে ১-এর গুণিতক।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




