buzywithinfoBuzy With Info
Everything About Business
Bajaj

IPO লঞ্চের আগেই মোটা অঙ্কের মূলধন সংগ্রহ করতে সমর্থ বাজাজ হাউজিং ফাইন্যান্স! অ্যাঙ্কর বুকের মাধ্যমে কত টাকা সংগ্রহ করেছে?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

IPO- এর মাধ্যমে দেশীয় কোম্পানিগুলি নিজ প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে থাকে। একই ভাবে বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য অন্যতম বিকল্প। শোনা যাচ্ছিল বাজাজ হাউজিং ফাইন্যান্স কোম্পানিটি ৯সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে প্রাথমিক পাবলিক অফার বা IPO লঞ্চ করতে চলেছে। আর IPO সাবস্ক্রিপশন বন্ধ হবে ১১ সেপ্টেম্বর, ২০২৪। বাজাজ হাউজিং ফাইন্যান্স প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে ৬,৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চলেছে। কিন্তু IPO সাবস্ক্রিপশন শুরু হওয়ার আগেই মোটা অংকের অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে কোম্পানিটি। 

4

বাজাজ হাউজিং ফাইন্যান্স একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, IPO কমিটি ৬ সেপ্টেম্বর, ২০২৪- এ অনুষ্ঠিত সভার বুক রানিং লিড ম্যানেজারদের সাথে পরামর্শ করে। আর অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য ২৫১,১৪২,৮৪৬ টি ইক্যুটি শেয়ার বরাদ্দ চূড়ান্ত করে। আর অ্যাঙ্কর ইনভেস্টর অ্যালোকেশন মূল্য প্রিমিয়াম সহ প্রতি ইক্যুইটি শেয়ারে ৭০ টাকা নির্ধারিত করে। যার পর জানা যাচ্ছে যে অ্যাঙ্কর বুকের মাধ্যমে বাজাজ হাউজিং ফাইন্যান্স ১,৭৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে। আর মোট ১০৪ জন অ্যাঙ্কর বিনিয়োগকারীকে শেয়ার ইস্যুর অনুমতি দেওয়া হয়। 

আর অ্যাঙ্কর বিনিয়োগকারীদের তালিকায় প্রধান হিসাব রয়েছে সিঙ্গাপুর সরকার, ICICI প্রুডেনশিয়াল ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা তহবিল সহ একাধিক বিনিয়োগকারী। যারা যথাক্রমে ৬২.৭৩ কোটি টাকা, ৭৯.৯৯ কোটি টাকা এবং ৭৪.৯৯ কোটি টাকার অবদান রেখেছে। তাদের ছাড়াও অ্যাঙ্কর ইস্যুতে ২১টি মিউচ্যুয়াল ফান্ড মোট ৪৩টি স্কিমের মাধ্যমে আবেদন করেছে। আর প্রায় ৬২৭.৯৯ কোটি টাকা বিনিয়োগ করেছে।

9

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading