buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 2024 05 15T180933.791

গত মাসে IPO আসার পর ডিভিডেন্ডের ঘোষণা করল ভারতীয় টেলিকম কোম্পানি, গত অর্থবছরে নেট আয় হয়েছে কত? জানুন বিস্তারিত। 

কিছুদিন আগেই ২০২৩-২৪ অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে ফলাফল প্রকাশ করেছে টেলিকম কোম্পানিটি। আর গত এপ্রিল মাসে কোম্পানিটির IPO- ও লঞ্চ করেছে। 

১৫ মে সংস্থাটি ২০২৩-২৪ অর্থবছরের শেষ ত্রৈমাসিকের জন্য ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। আর আমরা কথা বলছি ভারতীয় হেক্সাকমের। ১৯৯৫ সালে তৈরি হওয়া সংস্থাটি ভারতী হেক্সাকম সংস্থা এয়ারটেলের নামে পরিচিত এবং ওই নামেই ব্যবসা করে। এছাড়া ভারতী হেক্সাকমকে ভারতী এয়ারটেলের সহযোগী সংস্থা বলা হয়। 

New Add Banner1

শেষ ত্রৈমাসিকে টেলিকম কোম্পানির মুনাফা ১০% বেড়ে ২২৩ কোটি টাকা এবং রেভিনিউ ৭.৮% বেড়ে ১,৮৬৮ কোটি টাকা হয়েছে। কোম্পানিটির ইয়ার অন ইয়ার বেসিসে মোবাইল রেভিনিউ ৬.৮% বেড়েছে। আর গ্রাহকদের মধ্যে ৪ জি কানেকশনের সাথে ৫ জি কানেকশনের গ্রাহক বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ অর্থবছরে সংস্থাটির ARPU ছিল ১৮৯ টাকা যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে ২০৪ টাকায় দাঁড়িযেছে। তবে গত অর্থ বছরের তুলনায় সদ্য শেষ হওয়া অর্থবছরে ভারতীয় হেক্সাকমের নেট আয় অনেকটা কমে ৫০৪ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

মঙ্গঁলবার (১৪ মে,২০২৪) তারিখে সংস্থা তার বোর্ড মেম্বারদের অনুমতি নিয়ে চূড়ান্ত ডিভিডেন্ডের ঘোষণা করেছে। জানিয়েছে, সংস্থার প্রতিটি শেয়ার হোল্ডার ৫ টাকা ফেসভ্যালুর প্রতি শেয়ারে ৪ টাকা হারে ডিভিডেন্ড পাবেন। আর এটি বার্ষিক সাধারণ সভা আয়োজিত হওয়ার ৩০ দিনের মধ্যে শেয়ারহোল্ডারদের অ্যাকাউন্টে এই ডিভিডেন্ডের মূল্য পাঠানো হবে বলেই জানা যাচ্ছে। 

Untitled design 2024 05 15T183749.907

ডিভিডেন্ড ঘোষণা করার পরে ভারতীয় হেক্সাকমের শেয়ারের মূল্য আজকে অর্থাৎ ১৫ মে, ২০২৪ এ NSE (National Stock Exchange) এ ৬.৪৮% বেড়ে ৯৫৮ টাকায় লেনদেন শেষ করেছে। অন্যদিকে BSE বা Bombay Stock Exchange এ টেলিকম সংস্থার শেয়ার মূল্য ৫.৯৬% বৃদ্ধি পেয়ে ৯৫৪.৭৫ টাকায় দাঁড়িয়েছে। 

শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা লক্ষ্য করা যায়। এমন অবস্থায় স্থির রিটার্ন না পাওয়ার প্রবণতা থাকে বেশি। অবশ্য বর্তমানে স্থির রিটার্ন পেতে আর ফিক্সড ডিপোজিট ও রেকারিং ডিপোজিট নয়, বিনিয়োগ করুন Central Government schemes এ। বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন কোনো প্রকার ঝুঁকির সম্মুখীন হতে হয় না। তেমন প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। এই যেমন ধরুন: কিষাণদের জন্যে, অপসর গ্রহণের পরের জীবনের জন্যে, মহিলাদের জন্যে, শিশু কন্যা সন্তানদের জন্য, কারিগরদের জন্যে, চাকুরিরত মানুষদের জন্য ইত্যাদি উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে Central Government schemes। আপনার জন্যে কোন স্কিমটি সঠিক এবং স্কিম গুলি কী কী সুবিধা দিচ্ছে [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন:]।

[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছানো]

4

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading