buzywithinfoBuzy With Info
Everything About Business
fii

ডিসেম্বরের শুরুতেই FII বিনিয়োগে বড় পরিবর্তন! ফিনান্সিয়াল, IT ও FMCG ছেড়ে তেল–গ্যাস, ধাতু ও অটো শেয়ারে বাজিমাত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ডিসেম্বরের প্রথম দিকে ভারতীয় শেয়ারবাজারে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের (FIIs) বিনিয়োগ কৌশলে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একদিকে যেখানে ফিনান্সিয়াল, IT এবং FMCG খাতে বড়সড় বিক্রি চলছে, অন্যদিকে সেখানে তেল ও গ্যাস, ধাতু এবং অটোমোবাইল খাতে সক্রিয় কেনাকাটা দেখা যাচ্ছে। এই প্রবণতা বাজারের সেক্টরাল মুভমেন্টকে আরও স্পষ্ট করে তুলেছে। তথ্য অনুযায়ী, ডিসেম্বরের শুরুতে FIIs সবচেয়ে বেশি শেয়ার বিক্রি করেছে ফিনান্সিয়াল সেক্টরে। ব্যাংক ও আর্থিক পরিষেবা সংস্থাগুলিতে বিপুল পরিমাণ লাভ তুলে নেওয়া হয়েছে, যার অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে আগের র‍্যালির পর মূল্যায়ন নিয়ে উদ্বেগ। 

July 18 New in article ads By Sir 1

একই সঙ্গে IT খাতেও বিক্রির চাপ দেখা গেছে। আর বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা, মার্কিন সুদের হার সংক্রান্ত আশঙ্কা এবং বড় ক্লায়েন্টদের খরচ কমানোর ইঙ্গিত IT স্টকগুলিতে সতর্কতা বাড়িয়েছে। এছাড়াও, FMCG খাতে FIIs ধারাবাহিকভাবে শেয়ার কমিয়েছে। গ্রামীণ চাহিদা এখনও পুরোপুরি ঘুরে না দাঁড়ানো, মুনাফার মার্জিনে চাপ এবং উচ্চ মূল্যায়নের কারণে এই খাতে বিদেশি বিনিয়োগকারীরা কিছুটা দূরে সরে যাচ্ছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। একই সঙ্গে স্বাস্থ্যসেবা ও বিদ্যুৎ খাতেও সীমিত হলেও বিক্রির প্রবণতা লক্ষ্য করা গেছে। তবে ছবির অন্য দিকটাও বেশ গুরুত্বপূর্ণ। 

FIIs ডিসেম্বরের শুরুতেই তেল ও গ্যাস খাতে উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ বাড়িয়েছে। অপরিশোধিত তেলের দামের স্থিতিশীলতা, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির শক্তিশালী আর্থিক ফলাফল এবং জ্বালানি চাহিদা বৃদ্ধির প্রত্যাশা এই খাতে আকর্ষণ বাড়িয়েছে। এর পাশাপাশি, ধাতু খাতেও বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। চিন ও অন্যান্য বড় অর্থনীতিতে চাহিদা ফেরার সম্ভাবনা, আন্তর্জাতিক ধাতুর দামে স্থিতি এবং ভারতের অবকাঠামো ব্যয় বৃদ্ধির প্রত্যাশা ধাতু সংস্থাগুলিকে আকর্ষণীয় করে তুলছে। অটোমোবাইল সেক্টরেও FIIs আবার বিনিয়োগ ফিরেছে। উৎসব পরবর্তী চাহিদা, বৈদ্যুতিক গাড়ির প্রতি আগ্রহ বৃদ্ধি এবং কিছু সংস্থার শক্তিশালী বিক্রির পরিসংখ্যান এই খাতে বিনিয়োগ বাড়ানোর পেছনে বড় কারণ বলে মনে করা হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading