Article By – সুনন্দা সেন

লীলা বিলাসবহুল হোটেল চেইন (The Leela luxury hotel chain’s) – এর মূল সংস্থা শ্লোস ব্যাঙ্গালোর (Schloss Bangalore) শুক্রবার অর্থাৎ ২০ সেপ্টেম্বর, ২০২৪- এ ভারতীয় বাজার নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা SEBI-র কাছে ড্রাফ্ট রেড হেরিং পেপারস (DRHP) দাখিল করেছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে কোম্পানিটি তার প্রোপার্টির সংখ্যা বাড়িয়ে ১৫ করেছে। জানা যাচ্ছে লীলা গ্রুপ এবার তার প্রোপার্টির সংখ্যা ২০ করার লক্ষ্যে রয়েছে। তবে এই প্রথম কোনো কোম্পানি ব্যবসার প্রসারের জন্য IPO লঞ্চ করছে এমন নয়। প্রত্যেকটি কোম্পানি ব্যবসায়িক প্রসারে শেয়ার বাজারে তালিকাভুক্ত করে।
চলুন তবে বেশি দেরি না করে SEBI-র কাছে জমা দেওয়া DRHP-এ IPO- এর বিষয়ে উল্লেখ করা লীলা গ্রুপের মূল সংস্থা শ্লোস ব্যাঙ্গালোরের পয়েন্টগুলি দেখে নেওয়া যাক।–
- কোম্পানিটি IPO- এর মাধ্যমে ৫,০০০ কোটি টাকা বা ৪৯৯ মিলিয়ন ডলার সংগ্রহ করবে বলে জানিয়েছে।
- এক্সচেঞ্জ ফাইলিং অনুসারে কোম্পানিটি প্রাথমিক পাবলিক অফারে, ৩,০০০ কোটি টাকা মূল্যের শেয়ারের নতুন ইস্যুর এবং ২,০০০ কোটি টাকার অফার ফর সেলের (OFS) মাধ্যমে শেয়ার বিক্রি করবে।
- DIFC হল ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির একটি সহযোগী।
- IPO-এর বুক রানিং ম্যানেজাররা হলে JM ফাইন্যান্স, BOAF সিকিউরিটিজ ইন্ডিয়া, মরগান স্ট্যানলি ইন্ডিয়া, JP মরগান ইন্ডিয়া, কোটাক মহিন্দ্রা ক্যাপিটাল, অ্যাক্সিস ক্যাপিটাল, সিটিগ্রুপ গ্লোবাল মার্কেটস ইন্ডিয়া, IIFL সিকিউরিটিজ, ICICI সিকিউরিটিজ, মতিলাল ও সওয়াল ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারস এবং ক্যাপিটাল মার্কেটস।
- প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য বা ফেসভ্যালু ১০টাকা হবে বলে জানা যাচ্ছে।
- কোম্পানি জানিয়ে IPO-এর মাধ্যমে সংগ্রহ করা অর্থ ঋণ পরিশোধ করার কাজে ব্যবহার করা হবে।
[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]




