Article By – সুনন্দা সেন

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে ২.২৫% কমেছে এবং দুপুরের ট্রেডিংয়ের সময় ৮৬,৩৩৮.৬৩ ডলারে লেনদেন করেছে। ক্রিপ্টো বাজার বিক্রির চাপের মধ্যে রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে বিটকয়েন এখন সর্বকালের সর্বোচ্চ স্তর থেকে প্রায় ২০% হ্রাস পেয়েছে। গত সাত দিনে বৃহত্তম ক্রিপ্টোকারেন্সির দাম ১০%-এরও বেশি কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতি এবং EU উচ্চ শুল্ক নীতির মধ্যে এই নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
গত বছরের নভেম্বরে ট্রাম্পের নির্বাচনে জয়ের পর একসময় আশাবাদী ক্রিপ্টো মার্কেট এখন অনিশ্চয়তার মুখোমুখি। কিন্তু কেনো? কারণগুলি দেখে নেওয়া যাক:
- বিনিয়োগকারীরা ETF থেকে অর্থ তুলে নিচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ট্যারিফ সংক্রান্ত অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলেছে। Pi42-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অবিনাশ শেখর বলেন, ETF বহির্গমন এবং ট্রাম্পের EU ট্যারিফ থ্রেট (উচ্চ শুল্ক নীতি) বাজারকে আরও সমস্যার সম্মুখীন করেছে। যার কারণে আশঙ্কা করা হচ্ছে সম্ভাব্য বিটকয়েনের মূল্য ৭৫,০০০ ডলারে নেমে যেতে পারে।
- দ্বিতীয়ত, মুদ্রাস্ফীতির চাপের মধ্যে মার্কিন ফেড সুদের হার কমানোর বিষয়ে অনিশ্চিত, যার ফলে বিনিয়োগকারীরা ক্রিপ্টোর মতো ঝুঁকিপূর্ণ সম্পদে বিনিয়োগের ব্যাপারে সতর্ক হয়ে পড়েছেন। প্রাতিষ্ঠানিক বিক্রয় এবং সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা আত্মবিশ্বাসকে আঘাত করেছে। ক্রিপ্টো বাজার অস্থায়ী সংশোধনের মুখোমুখি হচ্ছে নাকি আরও গভীর মন্দার সূচনা করছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
- তাছাড়া, গত সপ্তাহে বাইবিট এক্সচেঞ্জে হ্যাক হওয়ার ঘটনা সামনে আসে। জানা যায় যেখানে হ্যাকাররা প্রায় ১.৫ বিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টো চুরি হয়েছে। যার ফলে বিনিয়োগকারীরা ক্রিপ্টো ইকোসিস্টেমের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
- এরপরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ের মাইলি এবং মেমকয়েন সম্পর্কিত বিতর্কের কারণে বিনিয়োগকারীদের ক্রিপ্টোর প্রতি আস্থায় আঘাত হেনেছে।
- আর উদ্বোধনের আগে ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া কর্তৃক চালু করা মেমকয়েনের দুর্বল পারফরম্যান্স, তার ক্রিপ্টো-পন্থী অবস্থান নিয়ে সন্দেহ তৈরি করেছে। যার ফলে বিটকয়েনের মূল্য হ্রাস পেয়েছে।




