Article By – সুনন্দা সেন

ভারতের প্রাইমারি মার্কেট একটি ব্লকবাস্টার সপ্তাহের জন্য প্রস্তুত হচ্ছে। ২২টি প্রাথমিক অফার আসতে চলেছে। যার মধ্যে ৮টি মূল বা মেইন বোর্ডের এবং ১৪টি SME বিভাগের। আর ২২টি IPO-এর সম্মিলিতভাবে মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। আর এই উচ্ছাস স্থিতিশীল প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, খুচরা বিনিয়োগকারীদের আগ্রহসহ বাজারের প্রতি সকলের বিশ্বাসকে প্রতিফলিত করে। NSDL-এর তথ্য অনুসারে, বিদেশী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেকেন্ডারি মার্কেটের নেট ক্রেতা হওয়ার সত্ত্বেও চলতে বছরে ভারতীয় IPO-তে ৪১,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করেছে এই পর্যন্ত। অর্থাৎ আগামী সপ্তাহের ব্লক-বাস্টার IPO সপ্তাহ বিদেশী বিনিয়োগকারীদের জন্য একই রকমভাবে গুরুত্বপূর্ণ।
আগামী সপ্তাহের ৫,০০০ কোটি টাকার IPO সমাবেশের মধ্যে মূল বোর্ডের পক্ষ থেকে শীর্ষে থাকবে শেষ সাইটেকনোলজিসের ৮১৩ কোটি টাকার ইস্যু। তারপর থাকছে আনন্দ রাঠির শেয়ার ও স্টক ব্রোকিংয়ে ৭৪৫ কোটি টাকা এবং আটলান্টা ইলেকট্রিক্যালসের ৬৮৮ কোটি টাকার IPO। এছাড়াও অন্যান্য অফারগুলি হলো এপ্যাক প্রিফ্যাব টেকনোলজিস (৫০৪ কোটি টাকা), সোলারওয়ার্ল্ড এনার্জি সলিউসন্স (৪৯০ কোটি টাকা), জারো ইনস্টিটিউট অফ টেকনোলজি (৪৫০ কোটি টাকা), গণেশ কনজিউমার প্রোডাক্টস (৪০৯ কোটি টাকা) এবং জিনকুলাল ইন্ডাস্ট্রিজ (১১৬ কোটি টাকা)।
সাবস্ক্রিপশন উইন্ডোটি পর্যায়ক্রমে খোলা হবে। আটলান্টা ইলেকট্রিক্যালস এবং গণেশ কনজিউমার প্রোডাক্টস ২২ সেপ্টেম্বর চালু হবে। জারো ইনস্টিটিউট, সোলারওয়ার্ল্ড এনার্জি, আনন্দ রাঠি ব্রোকিং এবং শেষসাই টেকনোলজিসের IPO সাবস্ক্রিবশন ২৩ সেপ্টেম্বর থেকে শুরু, ২৫ সেপ্টেম্বর বন্ধ হবে। এপ্যাক প্রিফ্যাব টেকনোলজিসের সাবস্ক্রিবশন ২৪-২৬ সেপ্টেম্বর চলবে। যেখানে জিনকুশাল ইন্ডাস্ট্রিজর প্রাথমিক পাবলিক অফার ২৫-২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। SME সেগমেন্টও সমানভাবে সক্রিয়, ১৪টি কোম্পানি বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণের জন্য লড়াই করছে। প্রাইম কেবল ইন্ডাস্ট্রিজ এবং সোভেক্স এডিবলস ২২-২৪ সেপ্টেম্বর তাদের বুক খুলবে। ভারতরোহন এয়ারবর্ন ইনোভেশনস, অ্যাপটাস ফার্মা, ট্রু কালারস, ম্যাট্রিক্স জিও সলিউশনস, NSB BPO সলিউশনস এবং ইকোলাইন এক্সিম সহ আরও ছয়টি কোম্পানি ২৩-২৫ সেপ্টেম্বরের জন্য লাইনে রয়েছে।




