buzywithinfoBuzy With Info
Everything About Business
budget

শেয়ার বাজারের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে বাজেট! কিন্তু বিনিয়োগের কোন ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন?

বর্তমানে শেয়ার বাজারে দূরন্ত বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র ক্রয়ের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে শেয়ার বাজারের আগামী গুরুত্বপূর্ণ ইভেন্ট হল Budget। কারণ বাজেটের উপরে শেয়ার বাজারের আগামী গতিবিধি অনেকাংশে নির্ভর করবে। তাই আগামী Budget কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সে বিষয় Ambit Asset Managment- এর বিশেষজ্ঞ Sushant Bhansali (সুশান্ত ভানসালি) নিজের মতামত রেখেছে। তিনি বলছেন প্রথম বাজেট সরকারের আগামী পাঁচ বছরের আনুমানিক কর্ম চিত্র প্রদান করবে। ফলে Budget অবশ্যই বাজারের জন্য গুরুত্বপূর্ণ, তবে বাজেট ঘোষণায় খুব বড় পরিবর্তনের প্রত্যাশাও ভানসালি করেন না। 

1

বাজেট এবং শেয়ার বাজারের প্রসঙ্গে কথা বলার সময় তিনি বলেন যে, IT সেক্টর আকর্ষনীয় হয়ে উঠবে। উৎপাদন, পুননবীকরণযোগ্য শক্তি এবং পরিকাঠামো খাতে ভালো পারফর্ম্যন্স দেখা যাবে বলে তাঁর ধারণা, কারণ এই খাতগুলিতে সরকার বাজেট পেশে বিশেষ নজর দিতে পারে। এছাড়াও Sushant Bhansali- র মতে যে সেক্টরগুলি এতদিন ধরে আন্ডার পারফর্ম করছিল, সেগুলি ভাল রিটার্ণ দিতে পারে। বিশেষ করে রাসায়নিক খাত সম্ভবত ২০২৪-২৫ অর্থবছরে দুর্দান্ত মূল্যায়ন অফার করবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাত ভালো পারফর্ম শুরু করে দিয়েছে। 

আগামী দিনে দুর্দান্ত বৃদ্ধি লক্ষ্য করা গেলেও, বেশ কিছু খাতে পতন দেখা দিতে পারে। এই বিষয় Guant Mutual Fund- এর প্রতিষ্ঠাতা ও CEO Sandeep Tandon নিজের মতামত রেখেছেন। তিনি বলেছেন ব্যাংক সেক্টরে অতিরিক্ত সতর্কতা রাখা আবশ্যক, বিশেষ করে বেসরকারি ব্যাংকের স্টকে। মূল্যায়ন দেখা গেলেও বিনিয়োগকারীদের সতর্ক থাকতে হবে বিনিয়োগের ক্ষেত্রে। Tandon বলেছেন, “আমাদের পোর্টফোলিওতে ১০%- এরও কম ব্যাংকের স্টক রয়েছে। 

Copy of New in article ads By Sir 2 1

[ মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ করা আমাদের লক্ষ্য।]

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading