buzywithinfoBuzy With Info
Everything About Business
Stock

কম ফি নিয়ে মত বিরোধ! ১৪ বিলিয়ন ডলারের SBI ফান্ডস IPO থেকে সরে দাঁড়াল Citi ও JP Morgan ব্যাংক

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ভারতীয় ক্যাপিটাল মার্কেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে SBI ফান্ড ম্যানেজমেন্টের প্রস্তাবিত ১.৪ বিলিয়ন ডলারের প্রাথমিক পাবলিক অফার বা IPO। আরও জানা যাচ্ছে যে, এই বড় IPO প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছে দুই আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক – Citi এবং JP Morgan বাজার সূত্রের খবর, ফি কাঠামো কম হওয়াকে কেন্দ্র করে করেই এই দুই সংস্থা IPO-তে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, IPO-এর আকার বড় হলেও বুক রানার ও উপদেষ্টা ব্যাংকগুলির জন্য যে ফি প্রস্তাব করা হয়েছিল, তা আন্তর্জাতিক মানদন্ডে তুলনামূলকভাবে কম। 

July 18 New in article ads By Sir

Citi ও Jp Morgan -এর মতো বৈশ্বিক বিনিয়োগ ব্যাংকগুলির দাবি; এই ধরনের বড় এবং জটিল ডিলে বিপুল পরিমাণ কাজ, ঝুঁকি ব্যবস্থাপনা ও সময়ে বিনিয়োগের প্রয়োজন হয়। সেই তুলনায় ফি কাঠামো যথাযথ নয় বলেই তারা এই ডিল থেকে সরে দাঁড়ায়। তবে Citi ও Jp Morgan সরে গেলেও SBI ফান্ড ম্যানেজমেন্টের IPO পরিকল্পনা থমকে যাচ্ছে না। সূত্রের খবর, সংস্থাটি ইতিমধ্যেই অন্যান্য দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বাজার বিশ্লেষকদের মতে, SBI ব্র্যান্ডের পাওয়ার, ফান্ড ম্যানেজমেন্ট ব্যবসার স্থিতিশীল আয় এবং বড় বিনিয়োগকারী বেসের কারণে এই IPO-তে বিনিয়োগকারীদের আগ্রহ কমার সম্ভাবনা খুবই সীমিত। 
সাম্প্রতিক সময়ে ভারতের IPO মার্কেটের একাধিক বড় ইস্যুতে ফি নিয়ে ইস্যুকারী সংস্থা ও বিনিয়োগ ব্যাংকগুলির মধ্যে টানাপোড়েন দেখা যাচ্ছে। পাশাপাশি প্রতিযোগিতা বাড়ায় অনেক সংস্থা ফি কমানোর দিকে ঝুঁকছে, যার ফলে আন্তর্কাতিক বিনিয়োগ ব্যাংকগুলির লাভজনকতা চাপের মুখে পড়ছে বলে বাজার বিশেষজ্ঞদের মত। অর্থাৎ বলা চলে যে Citi ও JP Morgan- এর এই সিদ্ধান্ত ভারতের IPO বাজারে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। একদিকে বাজারের আকার ও সুযোগ বাড়ছে, অন্যদিকে ফি কাঠামো নিয়ে দর কষাকষি ও আরও তীব্র হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading