buzywithinfoBuzy With Info
Everything About Business
stock

স্বল্পমেয়াদী চাপ থাকা সত্ত্বেও, দীর্ঘমেয়াদে নতুন বিনিয়োগ, কর্পোরেট সুযোগ ভারতীয় বাজারে অর্থনৈতিক স্থিতিশীলতা রেখেছে বজায়

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

বাজারের স্বল্পমেয়াদী চাপ থাকা সত্ত্বেও আজ ভারতের ব্যবসা ও অর্থনীতি বিভাগে কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী ঘটেছে বলে জানা যাচ্ছে। বাজারে চাপ দেখা গেছে, যেখানে Nifty 50 ২৬,০০০-এর নিচে নামেছে এবং BSE Sensex প্রাথমিক ট্রেডিংয়ের সময় কমেছে। মূল কারণ হচ্ছে মুনাফা বিক্রি বা প্রোফিট বুকিং ও বিদেশি তহবিলের সরে যাওয়া। একই সঙ্গে রুপি মার্কিন ডলারের বিপরীতে ৯০.৪৩-এ নেমেছে, যা আবার আমদানি করা পণ্যের দাম বাড়াতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এবং একটি প্রধান আর্থিক প্রতিষ্ঠান, Sberbank ভারতের প্রায় ৬,০০০ কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করছে। 

6 2

এই গ্লোবাল অংশীদারিত্ব ভারতীয় পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি দক্ষ শ্রমিক নিয়োগেও সাহায্য করবে। রুপি-রুবল লেনদেন ব্যবস্থার মাধ্যমে, তারা পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কমানোর চেষ্টা করছে, যা ভারতীয় কোম্পানিদের জন্য নতুন বাজার খুলে দিচ্ছে। পাশাপশি কর্পোরেট সেক্টরে কয়েকটি বড় খবর এসেছে। Encompass Design India Limited আগামীকাল (৫ ডিসেম্বর) তাদের IPO খোলার প্রস্তুতি নিচ্ছে, যেখানে তারা প্রায় ৪০ কোটি টাকা তোলা লক্ষ্য করছে। এছাড়া বাজারে কিছু কোম্পানির শেয়ার নতুন করে বিনিয়োগকারীদের নজরে এসেছে। 
NTT Data Group ২,৪০০ কোটি টাকা বিনিয়োগ করে বেঙ্গালুরুর নতুন ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করতে যাচ্ছে, যা ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের বড় উদ্যোগ। সাথে গ্রীন ইকোনমির দিকে ভারত দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিচ্ছে। Council on Energy, Environment and Water (CEEW)-এর একটি রিপোর্ট অনুযায়ী, ২০৪৭ সালের মধ্যে ভারতের গ্রীন অর্থনীতি প্রায় ৪.১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করতে পারে এবং প্রায় ৪৮ মিলিয়ন চাকরির সুযোগ সৃষ্টি করতে পারে। এর মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি, সার্কুলার ইকোনমি, বায়ো-ইকোনমি এবং টেকসই অবকাঠামো সবচেয়ে বড় ক্ষেত্র।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading